পশ্চিমবঙ্গ

রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন

রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন

শিলিগুড়ি:- রাঙ্গাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে রাঙ্গাপানি রেলগেট বন্ধ হয়ে গিয়েছে। লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে।  গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘা-ই এখনও পুরোপুরি শুকোয়নি। তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় এবার বেলাইন হল মালগাড়ি। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বারবার কেন ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
Read More
সুখবর, সরকারের তরফে বাড়ানো হল আসন্ন পূজার অনুদান

সুখবর, সরকারের তরফে বাড়ানো হল আসন্ন পূজার অনুদান

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজো উপলক্ষে সরকারের তরফে অনুদান দেওয়া হয়। ইতিমধ্যে তাদের আনন্দ-উৎসাহ ডবল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনুদান। এবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য এক লাফে ১৫০০০ টাকা অনুদান বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। আগের বার ৭০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছিল। এবার অনুদান বেড়েছে হয়েছে ৮৫০০০। ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোটা অনুদানের পাশাপাশি পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা রাজ্যের…
Read More
বকেয়া টাকার দাবিতে স্মারকলিপি দিল আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন

বকেয়া টাকার দাবিতে স্মারকলিপি দিল আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন

কোচবিহার:- কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের প্রায় ১২০০  ঠিকাদারের ৪৮১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকা প্রদানের দাবিতে আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন এর পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা আজ কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত হয়ে কোচবিহার শহরের উপর দিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়।জেলা শাসকের দপ্তরে গিয়ে তারা স্মারকলি প্রদান করে। তাদের অভিযোগ কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের লেবার পেমেন্ট হয়ে গেলেও যারা মাল সাপ্লাই দিয়েছে তাদের পেমেন্ট বকেয়া রয়েছে। তিন বছর ধরে সেই টাকা আটকে রাখা হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছে কন্ট্রাকটরা।
Read More
কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহার:- ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুবসমাজ সেই সময়ই ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা। মাথাভাঙ্গা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললেও অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ শহরবাসীর। তবে সম্প্রীতি নজরে আসে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের যুবক-যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। নজরে আসামাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে। ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে। রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে…
Read More
এবার বিপাকে অয়ন শীল

এবার বিপাকে অয়ন শীল

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর নিয়োগ দুর্নীতি মামলা এবার আরও বড় ‘তথ্য’ ফাঁস করল সিবিআই। সম্প্রতি আদালতে এই মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের দাবি, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের দায়িত্ব ছিল অয়ন শীল এবং তাঁর সংস্থার হাতে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে পুরসভায় একাধিক অবৈধ নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে যেমন কোনও এক্সপার্টের মতামত নেওয়া হতো না, ছিল না কোনও বিশেষ দলও। দোকান থেকে সাধারণ জ্ঞানের বই কিনে এসে তৈরি করা হতো…
Read More
রাজ্যে বিনিয়োগ নিয়ে সুখবর সরকারের তরফে

রাজ্যে বিনিয়োগ নিয়ে সুখবর সরকারের তরফে

পরিকাঠামো তৈরি হয়েছে আসন্ন পূজার আগেই সুখবর দিলো রাজ্য সরকার। বড় ধরনের সুখবর, প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হতে চলেছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, কলকাতার লেদার কমপ্লেক্সে অন্তত ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানান, প্রচুর পরিমাণে ট্যানারি ও জুতো তৈরির কারখানা তৈরি হতে চলেছে। প্রায় ১৪৭টি ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির কারখানা তৈরি করা হবে। সেখান থেকেই তৈরি হবে লক্ষাধিক কাজের সুযোগ। প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হবে। সিদ্ধান্ত নেওয়া হয়, আলিপুরে হিডকোর তরফ থেকে মল বানানো হবে। এই মলে যে জিনিস পাওয়া যাবে তার ৫০% তৈরি হবে…
Read More
সরকারের তরফে নেওয়া হচ্ছে নয়া উদ্যোগ

সরকারের তরফে নেওয়া হচ্ছে নয়া উদ্যোগ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে দুয়ারে সরকার অন্যতম। তবে এবার শিল্প নিয়ে বিরাট পদক্ষেপ। রাজ্যের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এ বার বসছে ‘দুয়ারে শিল্প’ শিবির। ইতিমধ্যেই ব্লকস্তরে এই ক্যাম্পগুলি সফল ও পেশাদারিত্বের সঙ্গে চালনা করতে উপদেষ্টা হিসেবে প্রাইসওয়াটারহাউস কুপার্সকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সবটাই হবে দুয়ারে সরকারের আদলে। জানা যাচ্ছে মূলত এই ক্যাম্প গুলির মূল উদ্দেশ্য হবে এই ক্ষেত্রের সংস্থাগুলিকে সরকার যে সহায়তা দেয়, তা যাতে এখান থেকে পাওয়া যায় সেই ব্যবস্থা করা। পাশাপাশি কেন্দ্রের উদ্যম…
Read More
শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি:- নুতন আঙ্গিকে এবং নুতন ভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগম।স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে সকল আধিকারিক পুর-কমিশনার, মহকুমা শাসক দের সঙ্গে মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারেন। আলোচনার শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে যানান স্টেডিয়াম সংস্কারের জন‍্য যে কাজ পুরনিগম হাতে নিয়েছে তা একটি অংশের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে।বর্ষার জন‍্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়াও গৌতমবাবু জানান স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ক্ষতিয়ে দেখবার জন‍্য এই আলোচনা।গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ বিদ‍্যালয় ও ক্লাব নিয়ে "মেয়র কাপ" মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে…
Read More
আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণের ওপর প্রশাসনের বুলডোজার, ভেঙে ফেলা হল দোকান

আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণের ওপর প্রশাসনের বুলডোজার, ভেঙে ফেলা হল দোকান

আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন।আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার এক নং ব্লকের তোফসিখাতা এলাকায় অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন উপস্থিত মহকুমাশাসক। এদিন এলাকায় ড্রেন ও পি ডাব্লু ডি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার মহুকুমা শাসক বিপ্লব সরকার জানান তোফসিখাতা এলাকায় ড্রেনের ওপর এবং পিডাব্লুডি জায়গায় অবৈধ নির্মাণ তৈরি হয়েছিল। এই সমস্ত নির্মাণ তৈরি হওয়ার সময় নোটিশ দেওয়া হয়েছিল এবং এই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ আসে এবং এদের নোটিশ দেওয়া হয়েছিল। আজ ভেঙ্গে দেওয়া হয়।
Read More
বাজেয়াপ্ত হলো কয়েক কোটির সম্পত্তি

বাজেয়াপ্ত হলো কয়েক কোটির সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির জেরে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সেই ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরই মাঝে অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল। বাজেয়াপ্ত করার আগে ওই ১৬টি সম্পত্তি সম্পর্কে জানতে এদিন আলিপুর মহিলাপুর সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর এদিন জিজ্ঞাসাবাদ পর্বে অর্পিতা জানিয়েছেন ওই ১৬টি সম্পত্তিই তার। তবে ওই সম্পত্তিগুলি কোথা থেকে তা এসেছে,…
Read More