পশ্চিমবঙ্গ

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

কোচবিহার:- তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার মাড়োয়ারি পট্টি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান,সেলুনের দোকান সহ ৭ টি দোকান।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
Read More
সমস্যা সমাধানে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

সমস্যা সমাধানে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের বুকে প্রতি নিয়ত বেড়ে চলেছে যানজট এবং পাশাপাশি দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেও। প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায় অটো, টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা। এবার বেআইনি টোটো বন্ধ করতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাও। টোটোকে আইনি বৈধতায় আনতে নীতিমালা তৈরির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এদিন বিশেষত টোটো সমস্যা সমাধানে নির্দেশ দেন মমতা।
Read More
নয়া ঘোষণা, এবার সবজি মিলবে ন্যায্য দামে

নয়া ঘোষণা, এবার সবজি মিলবে ন্যায্য দামে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। সবজির দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাময়িক কিছু স্বস্তি মিললেও সম্পূর্ণ সুরাহা হচ্ছে না। এমতাবস্থায় আগে কলকাতার বুকে সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু হওয়ার কারণ সাধারণ মানুষের বেশ সুবিধা হয়েছিল। এই গাড়িগুলিতে বাজারের চেয়ে খানিকটা দামে সবজি পাওয়া যায়। ফলে হাসি ফুটেছিল বহু মানুষের মুখে। এবার নদীয়া জেলায় ভ্রাম্যমাণ ন্যায্য মূলের দোকান চালু হল। সম্প্রতি জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেছেন। জানা…
Read More
কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহার:- ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোর্সা ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইন পারাপারের সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের নাম নজর আলী এবং তিনি কোচবিহার হরিণ চওড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read More
নয়া মোড় নিল মামলা, তথ্য উদ্ধার করতে উদ্যোগ ইডির

নয়া মোড় নিল মামলা, তথ্য উদ্ধার করতে উদ্যোগ ইডির

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়। ইডি এবং সিবিআই, দুই সংস্থার নজরেই রয়েছে ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্বে থাকা এস বসু রায় সংস্থাটি। যদিও সিবিআই জানায়, ওএমআর সম্বন্ধিত সকল তথ্য তারা নষ্ট করে ফেলেছে। যা কিনা এই মামলার তদন্তের জন্য ভীষণ জরুরি ছিল। এবার সেই তথ্য উদ্ধার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি। টানা কয়েকদিন অভিযান চালানোর পর বেশ কয়েকটি হার্ড ডিস্ক এবং ২টি সার্ভার বাজেয়াপ্ত…
Read More
আদালতের প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থার

আদালতের প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির নিয়ে ফের প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থার ভূমিকা। এবার মানিক ভট্টাচার্যের জামিন মামলায় প্রশ্নের মুখে ইডি। এদিন কলকাতা হাইকোর্টে মানিক ভট্টাচার্য জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। ইডি তরফে বক্তব্য জানানোর কথা ছিল। তবে ইডি তরফে আর্জি, ইডির সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই। তাই এই শুনানির দিন পেছনোর আর্জি জানায় ইডি। এতেই বিরক্তি প্রকাশ করেন জাস্টিস ঘোষ। তিনি বলেন, এভাবে যদি মামলায় বারবার…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

কোচবিহার:- কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা, জানালেন বিএসএফ হেডকোয়ার্টার কোচবিহার। প্রসঙ্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে ৫০৯ কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের আওতাধীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের ব্যাটেলিয়ানের সংখ্যা ১১ টি। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। বাংলাদেশের সরকার পড়ে গিয়ে এখন ওই দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে। আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে, বাংলাদেশকে প্রভাবিত করতে পারে আমেরিকা। সেই কারণে কোচবিহারের বিভিন্ন সীমান্তে তাই প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। অতন্দ্র প্রহরা চলছে বিএসএফের।ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে তা এখন সময়ের অপেক্ষা।
Read More
চিন্তামুক্ত অভিভাবকরা, নয়া উদ্যোগ বিদ্যালয়ের তরফে

চিন্তামুক্ত অভিভাবকরা, নয়া উদ্যোগ বিদ্যালয়ের তরফে

নয়া উদ্যোগের ফলে চিন্তা মুক্ত হতে চলেছেন অভিভাবকরা। সঠিক সময়ে সন্তান স্কুলে যাচ্ছে কিনা তা নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত থাকেন। এবার সেই চিন্তা দূর করতে অভিনব পদক্ষেপ নিল গাইঘাটার চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি স্কুল। কিছুদিন আগেই এই স্কুলে চালু হয়েছে কিউআর কোড ভিত্তিক হাজিরা। প্রায় আড়াই হাজার পড়ুয়া পড়াশোনা করেন এই স্কুলে। স্কুলের পড়ুয়ারা যখন বিদ্যালয়ে প্রবেশ করছেন তখন তাদের কাছে থাকা আইডেন্টি কার্ডের কিউআর কোড স্ক্যান করলেই মেসেজ চলে যাচ্ছে অভিভাবকদের ফোনে। যার ফলে পাশাপাশি নিশ্চিন্ত হবেন অভিভাবকেরা। পাশাপাশি স্কুলে চালু হয়েছে ই-ডায়েরি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অভিভাবকেরা জানতে পারছেন স্কুলে কী কী হচ্ছে। ক্লাসওয়ার্ক এবং হোমওয়ার্ক, স্কুলের রুটিন, স্কুলের…
Read More
এবার দুর্নীতি মামলায় জুড়ছে নয়া নাম

এবার দুর্নীতি মামলায় জুড়ছে নয়া নাম

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার কার্যত কোমর বেঁধে অ্যাকশনে নেমেছে সিবিআই। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে দাবি করা হয়েছিল, নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষায় একপ্রকার ‘ছেলেখেলা’ হয়েছে। যোগ্যতামান অর্জনে ব্যর্থ হলেও একইদিনে ২৯ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অবৈধ নিয়োগের অর্ডারে স্বাক্ষর করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়। তবে এবার এই মামলাতেই এক আইএএস অফিসারের…
Read More
বর্ষার কারণে কমতে পারে ইলিশের দাম

বর্ষার কারণে কমতে পারে ইলিশের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। বৃষ্টির জল পেতেই দাম আকাশছোঁয়া হলেও জালে একসাথে এত বেশি মাছ ধরা পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের দাবি, বেশি বৃষ্টি হলে জালে আরও বেশি ইলিশ উঠবে। অন্যদিকে ব্যান পিরিয়ড উঠে যাওয়ার দেড় মাস পর আবার ভাল পরিমাণ ইলিশের দেখা মিলেছে দিঘায়। মরশুমের শুরুর দিকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল ইলিশ। শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম উঠেছে কেজি প্রতি…
Read More