পশ্চিমবঙ্গ

কোচবিহারের গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির সদস্যকে মারধরের অভিযোগ

কোচবিহারের গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির সদস্যকে মারধরের অভিযোগ

কোচবিহার: গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভায় আসা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপির পঞ্চায়েত সদস্যদের বের করে দেওয়ার পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের। এদিন সাধারণ সভায় আসা বিজেপির পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে ১০০ দিনের কাজের টাকা ,আবাস যোজনার ঘরের টাকা দাবি করে তৃণমূল কর্মীরা। ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
Read More
আরজি কর মামলার প্রতিবাদে রাস্তায় নামেলেন বিএসএনএল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা

আরজি কর মামলার প্রতিবাদে রাস্তায় নামেলেন বিএসএনএল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা

জলপাইগুড়ি:- আর জি কর কাণ্ডের প্রতিবাদ সহ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে অবস্থিত ভারত সরকারের বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের( বি এস এন এল) অফিসের কর্মী এবং কর্মচারীদের পরিবারের সদস্যরা আর জি কর কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পরেন। বিচার চাই প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা প্রসঙ্গে বি এস এন এল কর্মীদের পক্ষে শুভেন্দু কুমার চন্দ্র রায় বলেন, যে ঘটনা আর জি কর হাসপাতালে হয়েছে এক মহিলা চিকিৎসক তথা স্নাতক ছাত্রীর ওপরে তাতে আমরা সবাই আতঙ্কিত।
Read More
‘আমরা কারো বিরুদ্ধে নই, শুধু বিচার চাই’-বললেন মোহনবাগানের সমর্থক

‘আমরা কারো বিরুদ্ধে নই, শুধু বিচার চাই’-বললেন মোহনবাগানের সমর্থক

আরজি কর কেলেঙ্কারি নিয়ে গর্জে উঠেছিল কলকাতার তিন প্রধান। মোহনবাগান-ইস্ট বেঙ্গল ভক্তরা যুব ভারতীতে ডার্বি বাতিল হওয়ার পরে প্রতিবাদে ফেটে পড়ে। তারা স্লোগান দিতে থাকে 'দুই গ্যালারী এক স্বর, জাস্টিস ফর আরজি কোর'। সে সময় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। একজন ইস্টবেঙ্গল সমর্থককে মোহবাগান সমর্থকের কাঁধে চড়ে প্রতিবাদের গর্জন বাড়াতে দেখা যায়। কলকাতা ময়দানে প্রতিবাদের ভিন্ন ভাষা তৈরি করেছে এই ছবি। এরপরই মোহন-পূর্ব ভক্তদের এই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরপর সবাই জানতে চেয়েছিলেন কে এই মোহনবাগান ভক্ত যিনি কাঁধে ইস্টবেঙ্গল ফ্যান বয়ে নিয়েছিলেন। জানা গিয়েছে, মোহনবাগানের সমর্থকের নাম শিলাদিত্য ব্যানার্জি। এরপর সবাই এই ছবির পেছনের আসল কাহিনী জানতে…
Read More
‘পুলিশ আমাদেরকে মোটেও সহযোগিতা করেনি’, বললেন নির্যাতিতার মা

‘পুলিশ আমাদেরকে মোটেও সহযোগিতা করেনি’, বললেন নির্যাতিতার মা

আরজি কর মামলায় নিহত ডাক্তারকে পুলিশ জোরপূর্বক ও তড়িঘড়ি করে দাহ করেছে। এমন অভিযোগ সামনে আসছে। এর আগে নির্যাতিতার বাবাও এ নিয়ে অভিযোগ করেন। এবং এখন শ্মশানের ম্যানেজার এই বিষয়ে মুখ খুললেন। নির্যাতিতার বাবার কথাও মেনে নেন তিনি। আর এতে ভিকটিমের ময়নাতদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্মশানের ম্যানেজার বলেছেন, 'পুলিশ বাকি মৃতদেহের আগে আরজি কর-এর মৃতদেহকে দাহ করতে বলেছে। নিহতের পরিবার এখনো আসেনি। তার আগেই শ্মশানে আসে পুলিশ। তারা আমাদের বলতে থাকে- তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।' এই বিষয়য়ে প্রশ্ন উঠছে পুলিশ কেন এই তাড়াহুড়ো করল? এ প্রসঙ্গে নিহতের বাবা বলেন, শ্মশানে আমার মেয়ের আগে…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের তরফে

নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝেই তাঁদের জন্য বিরাট সুখবর! সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে হারে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকারি কর্মীরাও সেই হারে পাবেন। মহার্ঘ ভাতা নয়, কোন ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেকার ফারাক ঘুচল জানেন? কেন্দ্রের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ডে যে হারে সুদ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ওই একই হারে এই রাজ্যের সরকারি…
Read More
টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির।

টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির।

আলিপুরদুয়ার:- টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির।টোটোপাড়া গ্রামটি মাদারিহাট থেকে প্রায় ২২ কিমি দূরে অবস্থিত। এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। গ্রামটির উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোরষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে বুড়িদিহিং নদী অবস্থিত।সমাজকর্মী বিজ্ঞান সুব্বার দল ও বিরসা মুন্ডা মেমোরিয়াল ডায়াগনস্টিক এবং টোটোপাড়া জনকল্যাণ সংঘের যৌথ প্রকল্পে টোটোপাড়া চৌপাতির প্রত্যন্ত অঞ্চলে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী বিজ্ঞান সুব্বা বলেন, টোটোপাড়া এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেমন নেই, তেমনি পরিবহন সেবাও অসুবিধাজনক, তাই আমরা খবর পেয়ে আজ বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের দুজন চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ান স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় জিউ বিতরণ করার ব্যবস্থা করি।…
Read More
দক্ষিণে যখন আগুনের গোলায় ঝলসানোর যন্ত্রণা, তখন উত্তরের জঙ্গলে গজরাজকে রাখী!

দক্ষিণে যখন আগুনের গোলায় ঝলসানোর যন্ত্রণা, তখন উত্তরের জঙ্গলে গজরাজকে রাখী!

আজ রাখি বন্ধন দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এই পশ্চিমবঙ্গের সর্বত্রই পালন করা হচ্ছে। কখনও তিস্তা পাড়ে, আবার কখনো শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, তবে এরই মধ্যে গভীর জঙ্গলে কিছু বাছাই করা জনতার উপস্থিতে অন্যান্য বারের মতো এবারেও হাতিকে রাখি পরিয়ে উদযাপন করা হয় সুরক্ষা প্রদানের শপথ গ্রহণের বিশেষ দিনটি।যদিও এই অনুষ্ঠানের পাশাপাশি মানবতা সমৃদ্ধ পশ্চিমবঙ্গ বাসীর মনে উঁকি দিচ্ছে আর জি কর কাণ্ড সহ ঝাড়গ্রাম জেলার জঙ্গল এলাকায় বন দপ্তরের উপস্থিতিতে হুলা পার্টির ছোড়া আগুনের গোলায় ঝলসে মৃত গর্ভবতী হস্তির মৃত্যুর সেই করুন দৃশ্য। যে কারনেই সোস্যাল মিডিয়া সহ শুভবুদ্ধিসম্পন্ন মনুষের মনে উঁকি দিয়েছে, এই বাংলায় কে সুরক্ষিত ,,, এমন প্রশ্ন?
Read More
ধর্মঘটের মাঝে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে এলেন উদয়ন গুহ

ধর্মঘটের মাঝে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে এলেন উদয়ন গুহ

কোচবিহার:- ডাক্তারদের ধর্মঘটের মাঝে দিনহাটা মহকুমা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন হাসপাতালে এসে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এবং নার্সদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড এবং ওপিডি বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। পাশাপাশি ওপিডি বিভাগে যে সমস্ত ডাক্তার এখনো বসেনি তাদেরকে দ্রুত বসার জন্য হাসপাতাল সুপার ডঃ রঞ্জিত মন্ডলকে নির্দেশ দেন।
Read More
আরজিকরের ঘটনার প্রতিবাদে বন্ধ কোচবিহারের ওপিডি পরিষেবা

আরজিকরের ঘটনার প্রতিবাদে বন্ধ কোচবিহারের ওপিডি পরিষেবা

কোচবিহার:- আর জি কর হাসপাতালে চিকিৎসকে খুন ও ধর্ষণ এবং পরবর্তীতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে কর্ম বিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্ম বিরতির ফলে বন্ধ রয়েছে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ, বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ গুলি। একই সঙ্গে বাইরেও চেম্বার করছে না ডাক্তাররা। রোগী দেখাতে এসে ঘুরে যাচ্ছে বহু মানুষ।তবে চালু রয়েছে ইমারজেন্সি পরিষেবা।
Read More
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো

জলপাইগুড়ি:- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৫ বছরের মনসা পুজো। বৈকুন্ঠপুর রাজবাড়ি‌র ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে ১৯ আগস্ট পর্যন্ত। যদিও মনসা মেলা চলবে ৬ দিন ধরে। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ ও শিষ‍্য সিংহ ১৫১০ খৃষ্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণতকুমার বসু ও তাঁর পরিবারের সদস্যরা। এই পুজো উপলক্ষে বিষহরির…
Read More