পশ্চিমবঙ্গ

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

কোচবিহার: ২নং কালীঘাট রোড বেলতলা ইউনিটের 64 তম দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আয়োজিত হল। প্রত্যেক বছরে ন্যায় এ বছর ও কোচবিহার কলেজের মাঠেই হতে চলেছে এই পূজো। এ বছরের বেলতলা ইউনিটের থিম রয়েছে বিক্রম বেতাল এছাড়াও তাঁদের বাজেট রয়েছে আট লক্ষ টাকা। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা পোস্ট অফিসের কর্মীর

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা পোস্ট অফিসের কর্মীর

নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা পোস্ট অফিসের কর্মীর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বানারহাট থানা এলাকার একটি বাগানের বস্তি এলাকায়। জানা গেছে, বানারহাট থানার অন্তর্গত একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীটি নিজের সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় তার পথ আটকে দাঁড়ায় পোস্ট অফিসে কর্মরত এই ব্যক্তি। এরপর তিনি জোর করে সাইকেলের পেছনের ক্যারিয়ারে চেপে বসে পেছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটি সাইকেল থেকে নেমে প্রতিবাদ জানাতেই তাকে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি বলে অভিযোগ। কোনক্রমে ছাত্রীটি ওই ব্যক্তির হাত থেকে পালিয়ে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের ঘটনাটি জানায়। ঘটনায় সে…
Read More
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল শিশুর

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল শিশুর

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। উত্তেজনা দুর্গাপুর হাসপাতালে। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন হাসপাতালে সুপার ধীমান মন্ডল। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর পরিস্থিতির স্বাভাবিক হয়। সোমবার বিকালে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড় রেল কলোনি এলাকার পাঁচটি শিশুকে মৌমাছি কামড়ায়। তাদের মধ্যে তিনজন কে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুই বছর বয়সী বর্ষা রায়ের মৃত্যু হয় মঙ্গলবার বিকালে। পরিবারের অভিযোগ শিশুটিকে দেখতে চাইলে চিকিৎসক ও নার্সরা তাদের সঙ্গে দুর ব্যবহার করে। ভিক্ষক কারীদের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে আছে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে…
Read More
নয়া আইন জারি হলো রাজ্যে

নয়া আইন জারি হলো রাজ্যে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে পুজোর আগেই সরকারি কর্মীদের ডিএ উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার। সব ঠিক থাকলে আগামী মাসেই সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। শুধু মহার্ঘ ভাতাই নয়, সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও। এই খবর সামনে আসতেই খুশিতে ভাসছেন সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে লোকসভা ভোটের আগেই একবার ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মীরা। এরপর তা চার শতাংশ বৃদ্ধি পেয়ে…
Read More
মিলছে না নির্যাতিতার বাবা মা এর দেওয়া বয়ান

মিলছে না নির্যাতিতার বাবা মা এর দেওয়া বয়ান

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই পরিস্থিতিতে প্রমাণ লোপাটের দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকেরা৷ সেদিন যে প্রমাণ লোপাটের চেষ্টা চলেছিল, সেই প্রমাণ সামনে এসেছে৷ বদলে গিয়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহের অবস্থান৷ এমনকী পাল্টে গিয়েছিল চাদরের রং৷ জুনিয়ার ডাক্তারদের বয়ান অনুযায়ী, প্রথম যখন তাঁরা ওই পড়ুয়া চিকিৎসকের দেহ দেখেছিলেন, তখন তাঁর দেহ পড়েছিল নীল রঙের ম্যাট্রেসের ওপর৷ শরীরে ছিল নীল রঙের চাদর। ওই সেমিনার রুম বা অকুস্থলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেও দেখা যায় নির্যাতিতার শরীরের উপর নীল চাদর জড়ানো। অথচ মৃত চিকিৎসকের বাবা-মায়ের দেওয়া বয়ান অনুযায়ী,…
Read More
সিঙ্গুর থেকে উঠছে নয়া দাবি

সিঙ্গুর থেকে উঠছে নয়া দাবি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বর্তমানে সরগরম রাজ্য। এবার আরও বাড়ল চাপ। সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবিপত্র জমা দিলেন। হয় চাষবাস, নাহলে শিল্প, স্পষ্ট বক্তব্য তাঁদের। ২০১৬ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করা হয়। প্রায় হাজার একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়। এরপর ৮ বছর কেটে গেলেও এখনও অবধি সেখানকার অধিকাংশ জমি চাষের যোগ্য নয় বলে দাবি তৎকালীন জমি আন্দোলনকারী চাষিদের একাংশের। এবার সিঙ্গুরের জমি পুনরায় চাষের যোগ্য করে তুলতে সরকারের কাছে সাত দফা…
Read More
আবারও প্রশ্নের মুখে রাজ্য

আবারও প্রশ্নের মুখে রাজ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের হাইকোর্ট প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা। সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে একাধিকবার রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। তবে এখনও সেই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। এই মামলার শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, যারা জামিনের আবেদনকারী তারা প্রায় সকলেই সিনিয়র সিটিজেন। পাল্টা কটাক্ষের সুরে ডিভিশন বেঞ্চ বলে, দুর্ভাগ্যক্রমে তারা সিনিয়র সিটিজেন আর যারা প্রতারিত…
Read More
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি: সোমবার আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি। বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত যায়। কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপির মিছিল। এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ। পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ আন্দোলণ চলার পর বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
Read More
সাত সকালে  গ্রামে হাতির দল, রুখে দিলো সেরু

সাত সকালে  গ্রামে হাতির দল, রুখে দিলো সেরু

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে দেখা গেলও তিনটি হাতির দল । হাতি দেখতে উৎসুক জনতার ভিড় জমায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর , বক্সা বেঘ্রো প্রকল্পের অধীনে থাকা নিকটবর্তী শিলবাংলা বিটের জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রায়সই খাবারের সন্ধানে বেরিয়ে আসে বুনো হাতির দল । আবার সকাল হওয়ার আগেই জঙ্গলে ফিরে যায় । কিন্তু এদিন সোমবার সকাল হয়ে গেলেও তিনটি হাতি রাধানগরের লোকালয় এলাকায় দাপিয়ে বেড়ায়। এলাকার চাষের জমির উপর ছোটাছুটি করে হাতি তিনটি। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে যখন প্রায় ব্যার্থ সেই সময় খেলা দেখালো গ্রামে সবার প্রিয় সারমেয় সেরু, একাই হাতির পালকে…
Read More
শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার মনে করা হচ্ছে খুব শীঘ্রই প্রাথমিকের আটকে থাকা নিয়োগের জট খুলতে চলেছে। সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। প্রাথমিক শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। বলা হয়েছে, ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল তার উপর ভিত্তি করে ইতিমধ্যেই জেলাওয়ারী প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ীই শিক্ষক…
Read More