পশ্চিমবঙ্গ

শহরের যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা টোটো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে

শহরের যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা টোটো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে

শহরের যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা টোটো রেজিস্ট্রেশন ও টেম্পুয়ারি আইডিন্টি নম্বর অথাৎ টিন দেওয়া হচ্ছে। বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়রানি বন্ধ করতে রাস্তায় নামল সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। এ দিন শহরে মিছিল করে পুরসভা ঘেরাও করল টোটো চালকরা। পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাঘু করে টোটো সংগঠন পুলিশের সঙ্গে বৈঠকের পর। সেই নিয়মে উল্লেখ রয়েছে যার টোটো তাঁর নামে পুরসভার টোটো রেজিস্ট্রেশন হবে ও আই কার্ড, টিন দেওয়া হবে।  টোটো কোথা থেকে কেনা হয়েছে সেটার জিএসটি বিল দিতে হবে প্রত্যেক টোটো চালককে। পুরোনো টোটো কেউ যদি…
Read More
গোপালনগর এলাকার মন্দির থেকে লক্ষাধিক  টাকার চুরি

গোপালনগর এলাকার মন্দির থেকে লক্ষাধিক  টাকার চুরি

দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। দুষ্কৃতীরা মন্দিরের তালা না ভেঙ্গে বাইরে থেকে বাঁশ দিয়ে মূরতিতে থাকা সোনা ও রুপার অলংকার নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। বাড়ির মালিক অনুপ সাহা বলেন, দুষ্কৃতীরা রাতে মন্দিরে তালা না ভেঙ্গে বাঁশ দিয়ে প্রতিমার গায়ে থাকা সোনা ও রুপার বিভিন্ন অলংকার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক  টাকা। গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
আর জি কর নিয়ে শুক্রবারেও উত্তাল উত্তরের জলপাইগুড়ি, জাতীয় সড়ক পথ অবরোধ

আর জি কর নিয়ে শুক্রবারেও উত্তাল উত্তরের জলপাইগুড়ি, জাতীয় সড়ক পথ অবরোধ

শুক্রবার ভারতীয় জনতা পার্টির ধুপগুরি মহকুমার স্টেশন শাল বাড়ী অঞ্চল কমিটির পক্ষ থেকে বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আজকের এই পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্থানিয় বিজেপি নেতৃত্ব আগুণ রায় বলেন, আমাদের অন্যতম দাবী রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষন করে খুনের ঘটনায় জড়িত মূল দোষীদের দ্রুত গ্রেফতার করে সাজা ঘোষণা। আগুন রায়, ওপর একটি কর্মসূচিতে ধুপ গুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকেরা, যার ফলে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ডুয়ার্স হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ…
Read More
সাতসকালে হাওড়ায় ইডি’র তল্লাশি

সাতসকালে হাওড়ায় ইডি’র তল্লাশি

সাতসকালে হাওড়ায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাঁকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার সকালে সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় ইডি। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই তবে পুনরায় তার বাড়িতে এদিন তদন্তে নামলেন…
Read More
আবারও নতুন করে হবে স্বাস্থ্যপরীক্ষা

আবারও নতুন করে হবে স্বাস্থ্যপরীক্ষা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে এবারে সংশয় প্রকাশ করল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে হাইকোর্টে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্ৰিয়র আইনজীবী। সেই সময় স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। তবে তা নিয়ে সন্দিহান ইডি, এজলাসে মামলা শুনানির জন্য উঠলে নিজেদের পছন্দ মতো জায়গায় জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে আর্জি জানায় ইডি। বিচারপতির নির্দেশ,…
Read More
আসন্ন পুজোর অনুদানকে কেন্দ্র করে নতুন বিপত্তি

আসন্ন পুজোর অনুদানকে কেন্দ্র করে নতুন বিপত্তি

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। অপেক্ষা আর মাসখানেকের। এর মাঝেই পুজোর অনুদান নিয়ে সামনে এল বড় খবর। চলতি বছরে অনুদান বাড়ানোর কথা বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সরকারি কাজ সম্পন্ন হয়েছে। তবে অনুদান বিতরণের জন্য ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চাইছে রাজ্য। সরকারি আদেশনামা অনুসারে, পশ্চিমবঙ্গে ৪৫,৩৩৬টি ক্লাব এবং পুজো কমিটি রয়েছে। এর মধ্যে রাজ্য পুলিশের অধীনে রয়েছে ৪২,৩৩৬টি ক্লাব এবং পুজো কমিটি। সেই কারণে কোষাগার থেকে ৩৫৯ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা তোলার অধিকার প্রদান করা হয়েছে…
Read More
NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে

NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা NSQF ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে। বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করেন তাঁরা। বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানান তাঁরা। কয়েক দফা দাবিতে এদিন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF) ল্যাব অ্যাসিস্ট্যান্টরা শিক্ষক দিবসের দিন হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া সরকারি বাসস্ট্যান্ডে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে অভিনব প্রতিবাদ জানান। ল্যাব অ্যাসিস্ট্যান্ট অমিত রায় বলেন, আজ শিক্ষক দিবস। তার মধ্যেই ৩৭ মাস ধরে আমরা কর্মহীন। ২০১৮ সালে আমরা সরকার এবং সরকার পোষিত স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাই।…
Read More
পাশ হলো নয়া বিল

পাশ হলো নয়া বিল

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দেশ থেকে বিদেশ, উপযুক্ত দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। এই আবহে বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হল ‘অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল’। ধর্ষণের মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের পৃথক আইন রয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’য়। তবে পশ্চিমবঙ্গ সরকার চাইছে ধর্ষণের মামলায় আরো কঠিন শাস্তি। সেই উদ্দেশ্যেই পেশ করা হয় এই বিল। বিল পেশের পর নতুন বিলে পরিবর্তনের ব্যাপারে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে এই বিলে। ‘অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল’ নিশ্চিত করবে বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত ও…
Read More
খারিজ হলো জামিনের আবেদন

খারিজ হলো জামিনের আবেদন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সিবিআই দফতর থেকে বের করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্দীপের সঙ্গেই আরজি করের দুই ভেন্ডর এবং সন্দীপের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে সিবিআই। এদিন কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। অভিযুক্তদের সঙ্গে আরও অনেকে যুক্ত, তাঁদের জেরা করে বহু তথ্য উঠে আসবে বলে জানায় তদন্তকারী সংস্থা। ধৃত ৪ জনকে জেরা করা হলে এই…
Read More
আর জি কর ঘটনার প্রতিবাদে যোগ দিয়েছেন মনোজ টিগ্গা

আর জি কর ঘটনার প্রতিবাদে যোগ দিয়েছেন মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার : আর জি কর ঘটনার প্রতিবাদে প্রতিটি ব্লকে বিজেপির ধর্ণা অবস্থান কর্মসূচি। মাদারিহাট  বিডিও অফিসের সামনে বিজেপি নেতা ও কর্মীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ ভাবে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। মাদারিহাটে অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা।
Read More