21
Nov
প্রবল উৎসাহ-উদ্দীপনায় দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। ১৯৯৭ সালের ২১ নভেম্বর দেশের ৩২টি মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লিতে একত্রিত হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব মৎস্যজীবী দিবস হিসাবে পালন করেন মৎস্যজীবীরা।জাল যার, জল তার’ স্লোগানকে সামনে রেখে, এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করার দাবিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি আজ ওই সংস্থ্যার শাখার উদ্যোগে বালুরঘাটে ও পালিত হলো মৎস্যজীবী দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। মৎস্যজীবী সংগঠনের দক্ষিন দিনাজপুর জেলার কোওডির্নেটর বিশ্বজ্যি বসাক বলেন মৎস্যজীবীদের সরকারি ক্রেডিট কার্ড দিলেও এই জীবীকার সাথে আর যারা জড়িত রয়েছে, মাছ…
