পশ্চিমবঙ্গ

নকশালবাড়ির খেমচি নদীর চর দখলের আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের

নকশালবাড়ির খেমচি নদীর চর দখলের আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের

নদীর চড়ে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ, এই নির্মানের ফলে যে কোন মুহূর্তে নদীর গতিপথ করতে পারে। নকশালবাড়ির খেমচি নদীর চর দখল হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় অভিযোগ দায়ের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। নকশালবাড়ি রায়পাড়ার বুক চিরে বয়ে গেছে খেমচী নদী। বর্ষায় ভয়াল রূপ ধারণ করে এই নদী। দুপাশের বেশ কিছু এলাকা প্রতিবছর প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই দেওয়াল তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হবে। সে ক্ষেত্রে সংলগ্ন এলাকার বাসিন্দাদের আরও বেশি বিপদের সম্মুখীন হতে হবে বলে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন ঘোষ ও বিক্রম ঘোষরা জানান। বিষয়টি নিয়ে তারা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের…
Read More
ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়। ইতিমধ্যেই সেখানে জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিশ্ব বাংলা উদ্যান ও মেরিন ড্রাইভের পাশাপাশি পার্ক, কফি হাউস সহ একগুচ্ছ প্রকল্প পর্যটকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায় এবার দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে সমুদ্রতটে গাছ-গাছালি ঘেরা নির্জন পার্ক পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে চলেছে। নেচার পার্কের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে গাছ-গাছালি। অর্থাৎ, সবুজের সৌন্দর্যকে আস্বাদন করতে করতেই সুবিশাল সমুদ্রকে উপভোগ করতে পারবেন দিঘাতে আগত পর্যটকরা। যেখানে কংক্রিটের রাস্তার পাশাপাশি…
Read More
বিরাট সিদ্ধান্ত সরকারের

বিরাট সিদ্ধান্ত সরকারের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। শুধু দুর্নীতি নয় পাশাপাশি চলছে বেআইনি নির্মাণও, এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এলাকাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় অবস্থিত। বেআইনি নির্মাণ রুখতে কলকাতার মেয়রকে নতুন আইন আনার পরামর্শ দিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। তারপরে এই বিষয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগকে একটি খসড়া তৈরী করার নির্দেশ দিয়েছিলেন মেয়র। পরে সেই খসড়া তৈরি হলে…
Read More
ভোর সকালে ভয়াবহ অগ্নিকান্ড

ভোর সকালে ভয়াবহ অগ্নিকান্ড

ভোর সকালে ভয়াবহ অগ্নিকান্ড।পুড়ে ছাই দুটি দোকান।ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের হাটখোলা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ ব্যবসায়ী স্বপন দাস ও শান্তনু দাসের দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বড় আকার ধারণ করে সেই আগুন।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় দুঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়।এই বিষয়ে ব্যবসায়ী স্বপন দাস জানান, প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ছিল দোকানে।সমস্তটাই পুড়ে গিয়েছে। আরেক ব্যবসায়ী শান্তনু দাস বলেন, চায়ের কাপ, বিভিন্ন স্টিলের সামগ্রীর দোকান ছিল আমার।প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Read More
মথুরা চা বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করেছিলেন শ্রমিকরা

মথুরা চা বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করেছিলেন শ্রমিকরা

আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় শুক্রবার সকালে খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মথুরা চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করেছিলেন শ্রমিকরা। সেই চিতাবাঘটিকে খাঁচাবন্দী করতে চিলাপাতা রেঞ্জের তরফে মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা পাতা হয়।অবশেষে শুক্রবার সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।এদিন সকালে খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে শ্রমিকরা বনদফতরে খবর দেন।ঘটনাস্থলে বনকর্মীরা খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়।এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও জানান, চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করা হয়েছে।প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
রাজ্যের দুর্বল মানুষের জন্য নয়া ঘোষণা

রাজ্যের দুর্বল মানুষের জন্য নয়া ঘোষণা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। আবাস যোজনার ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র টাকা দেয়নি, উপভোক্তাদের টাকা দিতে চলেছে রাজ্য। সেই কারণে এবার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামটাও ব্যবহার করা হবে না! নবান্ন থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নয়, বরং রাজ্য সরকার নিজের টাকায় এই প্রকল্প গ্রহণ করেছে। সেই কারণে এবার থেকে বাংলার গ্রামীণ অঞ্চলে আর্থিকভাবে দুর্বল মানুষের বাড়ি বানানোর ক্ষেত্রে রাজ্যের দেওয়া নামই থাকবে। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নয়, বরং ‘বাংলার…
Read More
সাময়িক সময়ের জন্য মিললো মুক্তি

সাময়িক সময়ের জন্য মিললো মুক্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ প্রায় দু’বছর চার মাস নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। গতকাল সন্ধ্যায় মায়ের শেষযাত্রায় অংশ নেন অর্পিতা। এদিন অর্পিতা বলেন, ‘দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য…’,। শুধু এইটুকুই। আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত দু’দিন তিনি বাড়িতেই থাকবেন। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন…
Read More
চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল উদ্ধার করা চিতাবাঘ

চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল উদ্ধার করা চিতাবাঘ

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দিল চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। জানাযায় মথুরা চা বাগান এলাকায় প্রায়সময় চিতা বাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। এলাকার স্থানীয় মানুষ এবং চা বাগান শ্রমিকরা চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের অভিযোগ করলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় চিতা বাঘটিকে ধরার জন্য খাঁচা পাতে। এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে রাস্তায় নজরদারি চালায় কোন কর্মীরা।এদিন সাত সকালে মথুরা চা বাগানের এক নাম্বার সেকশনে বনদপ্তর এর পাতা ওই খাঁচায় খাঁচা বন্দী হয়  চিতাবাঘটি। খবরপেয়ে সেই…
Read More
চলতি মাসেই হবে শীতের আগমন

চলতি মাসেই হবে শীতের আগমন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরের ২১ তারিখ হয়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আপাতত গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট বাড়বে। আপাতত কয়েক দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে…
Read More
আগামী মাস থেকেই মিলবে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা

আগামী মাস থেকেই মিলবে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এবার বছর শেষে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের…
Read More