পশ্চিমবঙ্গ

রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর

রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক প্রকল্প ঘোষণা করে সরকার। এবার রাজ্য সরকারের একটি প্রকল্পে ১০ লক্ষ টাকা অবধি দেওয়ার কথা ঘোষণা করা হল। ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার সরকার সম্প্রতি শুধুমাত্র কৃষকদের জন্য সুখবর দিয়েছে। সম্প্রতি যেমন বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার অধীন কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম বানানোর ক্ষেত্রে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই গুদাম নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে ১০০-২০০ টন খাদ্যশস্য মজুত রাখা যায় এমন গুদাম তৈরিতে সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া হবে। চলতি বছর এই ধরণের মোট ৩টি গুদাম বানানোর লক্ষ্যমাত্রা স্থির করা…
Read More
আলিপুরদুয়ার জেলাজুড়ে পিকনিক স্পটগুলোয় চেনা ভিড়

আলিপুরদুয়ার জেলাজুড়ে পিকনিক স্পটগুলোয় চেনা ভিড়

নতুন বছরকে স্বাগত জানাতে বছরের প্রথম দিন পিকনিকের হুজুগ দেখা যায় প্রতিবারই। বুধবারও তার ব্যতিক্রম হয়নি আলিপুরদুয়ারে। তবে এবছর তাতে উচ্ছৃঙ্খলতার মাত্রা ছিল বেশি। বলছেন ভুক্তভোগীরাই। পয়লা জানুয়ারিতে আলিপুরদুয়ার জেলাজুড়ে পিকনিক স্পটগুলোয় ভিড়ের চেনা ছবিই ধরা পড়েছে। আর সেইসঙ্গে দেখা গিয়েছে মদ্যপদের হুজ্জতি আর বেপরোয়া বাইকবাজদের দাপাদাপি। সাউন্ড বক্সের দাপট তো ছিলই। বক্সা টাইগার রিজার্ভের মাঝে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দক্ষিণ পোরো ইকো পার্কে ভিড় যেমন ছিল, মদ্যপদের দৌরাত্ম্যও ছিল সমানতালে। আর তার ফলে যাঁরা সেখানে পরিবার নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়েন।জঙ্গলের পাশে হওয়া সত্ত্বেও ওই পিকনিক স্পটে মাইকের শব্দ নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই ছিল না। বাকিরা প্রতিবাদ করবেন কী?…
Read More
নতুন নির্দেশিকা না পেলে ভর্তির পোর্টাল খোলা সম্ভব নয়

নতুন নির্দেশিকা না পেলে ভর্তির পোর্টাল খোলা সম্ভব নয়

উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকার সঙ্গে রাজ্যের বিএড এবং এমএড কলেজগুলির নিয়ামক প্রতিষ্ঠান বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা তথা ভর্তির পদ্ধতি মিলছে না বলে অভিযোগ। অভিযোগ, ভর্তির পোর্টাল তিন বারের বদলে দু’বার খুলেই বন্ধ রেখেছেন ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জেরে ২০২৪-’২৬ শিক্ষাবর্ষে উত্তরবঙ্গের বহু শিক্ষার্থী বিএড এবং এমএড পাঠক্রমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না বলে দাবি। ফলে উত্তরবঙ্গের ১০১ টি বিএড কলেজে গড়ে ৫০ শতাংশ আসন এখনও খালি রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, উচ্চ শিক্ষা দফতরে বিষয়টি জানানো হয়েছে। গৌড় মালদহ কলেজ অফ এডুকেশনের সম্পাদক আশরাফুল হক জানান, তাঁদের কলেজে ১০০টি আসনের মধ্যে ৬০ টিই খালি রয়ে…
Read More
ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পাঁচ দফা দাবিতে ইসলামপুর থানায় ডেপুটেশন দিল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ( FITO)। এদিন ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুরের ব্যবসায়ীরা। এ সমাবেশে উপস্থিত ছিলেন ফিটোর প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী, সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন পাঁচদফা দাবিতে এই কর্মসূচি । তিনি বলেন বর্তমানে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, আমরা চাই সুন্দর ইসলামপুর শহর হোক। তিনি আরো বলেন দুষ্কৃতীরা কোন কান্ড ঘটালে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট…
Read More
যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে অনেক নিয়ম

যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে অনেক নিয়ম

বদলেছে যুগ আর তাই যুগের তাল মিলিয়ে এগিয়ে চলেছে সব কিছু। বর্তমান যুগ এখন অনলাইনের যুগ। আর যুগের সাথে তাল মিলিয়ে চলছে একাধিক বদলের পথে হাঁটছে রাজ্য। এবার সাধারণ মানুষের হয়রানি কমাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে সার্টিফিকেটের জন‍্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না। মানুষের অতি প্রয়োজনীয় ছ’ধরনের শংসাপত্র এবার থেকে মিলবে বাড়িতে বসেই। এবার থেকে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই সমস্ত মিলবে অনলাইনে। যাতে খুব সহজে সাধারণ মানুষ এই সব নথি হাতে পেয়ে যান, সেই লক্ষ্যে অনলাইন ব্যবস্থা চালু করছে রাজ‍্য সরকার। এতদিন…
Read More
ঘুমের গুলির প্রভাব কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে তিন বছরের জিনাতের

ঘুমের গুলির প্রভাব কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে তিন বছরের জিনাতের

টানা ৯ দিন ধরে বন দপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে অবশেষে ধরা দিল ওডিশার বাঘিনি জিনাত। শেষ হয় বাঘ-বন্দি খেলা। ওডিশার সিমলিপাল থেকে জিনাত প্রথমে আসে ঝাড়খণ্ডে। সেখান থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়ার জঙ্গলে চলে আসে বাঘিনি। শনিবার বাগে পেয়েও সেটিকে কাবু করতে পারেনি বনকর্মীরা। রবিবার বিকেলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনি। এদিন রাতেই সেটিকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। জিনাতকে সুস্থ করেই ফের তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ওডিশার সিমলিপাল জঙ্গলে। শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোঁসাইডিহিতে ঢুকেছিল বাঘিনি। সেই রাতেই বাঘের গর্জন শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দিয়েছিল বনদপ্তরে। সেই রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি…
Read More
বছরের শেষ দিনে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল বালুরঘাট শহরে

বছরের শেষ দিনে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল বালুরঘাট শহরে

বছরের শেষ দিনে এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক পুলিশের উদ্যেগে। রান ফর এওয়ারনেস সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বীজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা যায় বালুরঘাট স্টেডিয়াম থেকে গোটা শহর অতিক্রম করে এই ম্যারাথন দৌড় সমাপ্ত হয় পুনরায় বালুরঘাট স্টেডিয়াম গিয়ে। পুরুষ ও মহিলা মিলে দুটি বিভাগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা থেকে আগত বেশ কয়েক হাজার যুবক যুবতিরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
তদন্তে পাওয়া তথ্য মানতে নারাজ আন্দোলনকারীরা

তদন্তে পাওয়া তথ্য মানতে নারাজ আন্দোলনকারীরা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সম্প্রতি প্রকাশ্যে আসা সিএফএসএল রিপোর্ট অর্থাৎ সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরী রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে ওই সেমিনার রুম নাকি আসলে ‘ক্রাইম সিন’ই নয়। আদালতে সিবিআইয়ের জমা দেওয়া একটি সিসিটিভি ফুটেজ নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা তদন্তকারী অফিসাররা জেনে বুঝেই এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের অন্যতম মুখ দেবাশীষ হালদার এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন আরজিকর মেডিকেলের এমারজেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দূরত্ব প্রায় ৬০০ মিটার। অথচ লিফট বা সিঁড়ি…
Read More
সোমবার নদীর ধার থেকে উদ্ধার মর্টার সেল  

সোমবার নদীর ধার থেকে উদ্ধার মর্টার সেল  

কোচবিহার: ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল। দিনহাটার পর এবার কোচবিহারের ডাউয়াগুড়ির  সামন্ত পারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নদীর ধার থেকে উদ্ধার হল মর্টার সেল। স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মর্টার সেল টি দেখতে পাই এবং পুলিশকে খবর দেয়। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাকে সিকিওর করে। কোথা থেকে এলো এই মর্টার সেল সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণত এই মর্টার সেল জোয়ানরা ব্যবহার করে। বলে পুলিশ সূত্রের খবর।
Read More
ভস্মীভূত হলং বন বাংলো নতুন করে তৈরির অপেক্ষায়

ভস্মীভূত হলং বন বাংলো নতুন করে তৈরির অপেক্ষায়

জলদাপাড়া জাতীয় উদ্যানে আগুনে ভস্মীভূত হলং বনবাংলোকে পুনরায় তৈরি করতে নবান্নে নকশা জমা পড়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন দফতর সূত্রে আরও খবর, গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন দফতরের কর্তারা। যদিও নবান্নে জমা পড়া নকশা অনুযায়ী হলং বনবাংলোকে পুনরায় কাঠ দিয়ে তৈরি করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বন দফতরের শীর্ষ কর্তারাও নিশ্চিত ভাবে কিছু জানাননি। তবে নবান্নে এ বিষয়ে একাধিক নকশা-সহ প্রস্তাব জমা পড়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন দফতরের একটি সূত্রের দাবি, তার মধ্যে কাঠের বাড়ির প্রস্তাবও রয়েছে। তবে মুখ্যমন্ত্রী কোন প্রস্তাবটি গ্রহণ করেন সেই অপেক্ষাতেই রয়েছেন বন…
Read More