পশ্চিমবঙ্গ

পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক

পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক

উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক। সোমবার রাতে শিলিগুড়ি সেবক রোডে পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জমায়েত হয় বেশ কয়েকজন যুবক। তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর যায় বড়োসড়ো ষড়যন্ত্র নিয়ে আসছে বেশ কয়েকজন যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ পিসি মিতাল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে আসার আভাস পেয়ে গা ঢাকা দেয় কয়েকজন৷ তবে ৪জন যুবককে হাতেনাতে ধরে ফেলে ভক্তিনগর থানার পুলিশ। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগতি পাওয়ায় আটক করা হয় চার যুবককে। চালানো হয় তল্লাশি। তল্লাশিতে পুলিশের চক্ষু চড়ক গাছ ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি…
Read More
কালজানী নদীর পাশে ৩৫ বিঘা জমিতে আফিম চাষ রুখল কালচিনি থানার পুলিশ

কালজানী নদীর পাশে ৩৫ বিঘা জমিতে আফিম চাষ রুখল কালচিনি থানার পুলিশ

আলিপুরদুয়ার জেলার দক্ষিন মেন্দাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন মেন্দাবাড়ীতে বিঘার পর বিঘা জমিতে আফিম চাষ করা হয়েছে এমন খবর পেয়েই সক্রিয় হয়ে ওঠে আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার পুলিশ। মঙ্গলবার কালজানী নদীর পাশের এই গ্রামে ৩৫ বিঘা জমিতে করা আফিম ক্ষেত নষ্ট করে দিতে ট্রাক্টর চালিয়ে দেয় পুলিশ। এই প্রসঙ্গে মেন্দাবারি গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ বসুমতা জানান, এর আগে ওই গ্রামটি বেগুন চাষের জন্য সুনাম অর্জন করেছিলো, আজকে জানতে পারছি ওখানে ৩৫ বিঘা জমিতে আফিম চাষ করা হয়েছে। প্রশাসন তার নিজের কাজ করবে, এই ব্যাপারে শুধু এটুকুই বলবো আমাদের সবারই উচিত আইন মেনে চলা এবং গ্রামে শান্তি বজায় রাখার চেষ্টা করা। অপরদিকে…
Read More
পিছিয়ে গেলো নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

পিছিয়ে গেলো নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জগঠনের প্রক্রিয়া শুরু করেছে ইডি। বিচারভবনে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। তবে এদিন সকালে আচমকাই জেলের মধ্যে জ্ঞান হারান মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতে ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়। কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার দরুন আজ চার্জ গঠনের শুনানি সম্ভব হয়নি। একইসঙ্গে আদালতের তরফ থেকে জানানো হয়েছে, ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া এদিন আদালতে…
Read More
একাধিক নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের তরফে

একাধিক নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই নতুন ঘোষণা। এই সময়ে আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। যাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি বেশ কয়েক দফা নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকায় টিচারদের স্কুলে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। যদি তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢোকে তাহলে তাকে ‘লেট মার্ক’ দেওয়া হবে। আর যদি বেলা সওয়া ১১টার পর ঢোকে তাহলে ‘অনুপস্থিত’ ধরা হবে। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে। একই সাথে মাধ্যমিক…
Read More
কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণ জানতে চাওয়া হলো আইনজীবীর কাছে

কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণ জানতে চাওয়া হলো আইনজীবীর কাছে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিয়োগ মামলার চার্জ গঠনের দিন প্রথমেই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আদালতে কালীঘাটের কাকুর আইনজীবী তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন। দু’পক্ষের সাবাল-জবাব শোনার পরেই তার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক। আদালতে…
Read More
তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য

তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব রিপোর্ট সামনে আসার পর থেকেই আরজিকরের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় আসছে নিত্য-নতুন মোড়। যদিও উত্তর মিলছে না একাধিক অজানা প্রশ্নের, মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত। তাঁর বক্তব্য ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে নির্যাতিতার যোনি দ্বারে মিলেছে সাদা গাঢ় আঠালো রস। সেটা আসলে কী? তা জানার জন্য একটা প্যাথলজিক্যাল পরীক্ষা হওয়া উচিত ছিল। জানা গিয়েছে, আরজিকরের তিলোত্তমার স্তনবৃন্তে কামড়ের দাগের যে পরীক্ষা করা হয়েছে। সেখানে Y ওয়াই ক্রোমোজম মিলেছে। তাই সেদিন যে ওই ঘটনাস্থলে কোনও পুরুষের উপস্থিতি ছিল তা একপ্রকার স্পষ্ট।…
Read More
আদালতের নির্দেশের অপেক্ষা না করেই একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার

আদালতের নির্দেশের অপেক্ষা না করেই একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার

দিন প্রতিদিন বদলাচ্ছে যুগ, যুগের সাথে সাথে বদলাচ্ছে নিয়ম। যুগের সাথেই তাল মেলাতে গিয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। হারিয়ে যাচ্ছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা। ইতিমধ্যেই রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা কলকাতায় ট্রাম চালাতে বিশেষ আগ্রহী নয়। হাতে গোনা রুটগুলি থেকেও ট্রাম পরিষেবা তুলে দিতে তৎপর হয়ে উঠেছে সরকার। একই সাথে আদালতের গড়ে দেওয়া কমিটির সুপারিশও উপেক্ষা করেছে। আদালতের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা না করে মামলা চলাকালীনই কলকাতার একাধিক ট্রাম লাইন পুরো পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। ‘কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি দেবাশীষ…
Read More
শুক্রবার থেকে শুরু হল বাণীপুর লোক উৎসব ও মেলা

শুক্রবার থেকে শুরু হল বাণীপুর লোক উৎসব ও মেলা

শুক্রবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব ও মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নয় দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এছাড়া ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Read More
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল কোচবিহারে। এদিন দুপুরে সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক সমীর সরকার কোচবিহারে এলে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কোচবিহারের সদস্যরা। জানা গেছে এদিন সমীর সরকার কোচবিহারে সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংগঠনের অপর যুগ্ম সাধারণ সম্পাদক দীপেশ দাস অথবা সংগঠনে নেতৃত্বদের সাথে কথা না বলে সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাওয়ায় এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা যায়। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ দাস জানান ইউনিয়নকে কোনভাবে না জানিয়ে চেয়ারম্যানের সাথে বৈঠক করা হয়৷ এদিন বৈঠক শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা বেড়িয়ে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান৷
Read More
‘‘২০২২টেটের নিয়োগ করো, নয়তো শিক্ষা দফতর বন্ধ করো”

‘‘২০২২টেটের নিয়োগ করো, নয়তো শিক্ষা দফতর বন্ধ করো”

দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমেই ফের পথে নামার ডাক দিয়েছিলেন ২০২২ প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁদের সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল চাকরিপ্রার্থীদের। তাঁদের অভিযোগ, পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করার সময়ে কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছে। এরই মধ্যে বিকাশ ভবনের পিছনের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন চাকরিপ্রার্থীরা। কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে বিধাননগরের বিভিন্ন থানায় নিয়ে যায় পুলিশ। ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থীদের এ দিনের বিকাশ ভবন অভিযান ছিল পূর্ব নির্ধারিত। সেই মতো বেলা ১২টার আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিকাশ ভবনের সামনে। কিন্তু, পুলিশের চোখে…
Read More