পশ্চিমবঙ্গ

দরিদ্র মেয়ে  লক্ষ্মীর কলেজ ভর্তিতে প্রতিবন্ধকতা অর্থ

দরিদ্র মেয়ে লক্ষ্মীর কলেজ ভর্তিতে প্রতিবন্ধকতা অর্থ

এবারের উচ্চমাধ্যমিকে ৪৪৪ পেয়ে পাস করে তাক লাগিয়ে দিয়েছে ময়নাগুড়ির দিনমজুর কৃষকের মেয়ে লক্ষ্মী রায়।এবছর উচ্চমাধ্যমিক পরিক্ষার জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ৪৪৪ নম্বর ৮৮.৮% পেয়ে পাশ করেছে।তার প্রাপ্ত নম্বর বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২, সংস্কৃতে ৯১, দর্শনে ৯১,ইতিহাসে ৮১ নম্বর। তার ইচ্ছা ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়।কিন্তু তার পড়াশোনার অন্তরায় হতে চলেছে অর্থ।জানা গিয়েছে লক্ষ্মীর বাবা শিবু রায় সামান্য কৃষক,মা আরতি রায় গৃহবধূ।অভাবের সংসারে মেয়ের কলেজ ভর্তির টাকা এবং তার আগামী পড়ার খরচ কিভাবে জোগাবে ওই দরিদ্র দম্পতি টা নিয়েই রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। আগামী ১০তারিখ থেকে কলেজে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। ভর্তির…
Read More
চিনির দানায়  জাতীয় পতাকা এঁকে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ

চিনির দানায় জাতীয় পতাকা এঁকে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ

চিনির দানায় জাতীয় পতাকা একে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ ।অতি ক্ষুদ্র চিনির দানায় ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ রায়।জানা গিয়েছে সে মাত্র ০.২ বর্গ মিলিমিটার অতি ক্ষুদ্র চিনির দানার উপরে জাতীয় পতাকা এঁকে তাক লাগিয়েছে। ঋষিকেশের এই প্রতিভায় অবাক ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ। ঋষিকেশ জানিয়েছে তার এই ক্ষুদ্র পতাকা আঁকতে সময় লেগেছে ৩০ মিনিট।যদিও ঋষিকেশ এই অঙ্কন বিদ্যা কোনো প্রতিষ্ঠান থেকে শেখেনি।ঋষিকেশের বাবা জানিয়েছেন আর্থিক অনটনের জন্য তাঁর ছেলেকে উৎসাহ দিতে পারে নি।কিন্তু ঋষিকেশের এই সাফল্যে গর্বিত তার দিন মজুর বাবা। ঋষিকেশ বর্তমানে সুকান্ত মহাবিদ্যালয়ে এডুকেশন অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে।অতি ক্ষুদ্র চিনির দানার…
Read More
উত্তরবঙ্গ মেডিকেলে কর্মীদের বিক্ষোভ

উত্তরবঙ্গ মেডিকেলে কর্মীদের বিক্ষোভ

বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আজ মেডিকেল কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখাল প্রিন্সিপালের ঘরের সামনে।তারা একই সঙ্গে তাদের দাবিপত্র লিখিত আকারে জমা দেন প্রিন্সিপলকে।তাদের দাবি না মানলে কাজ বন্ধেরও হুঁশিয়ারি দেয় জানা গিয়েছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ স্বজনপোষন করছে বলে অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ করোনা রোগীর সেবায় যে কর্মচারীরা কাজ করছে তাদের রোটেশন হিসেবে কাজ দেওয়া হচ্ছে না।কিছুজন দিনের পর দিন কাজ করে যাচ্ছেন।আর কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটিতে ফেলছেন না ।তাদের আরো অভিযোগ যে কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটি না দিয়ে বাকি কর্মচারীদেরকেই ডিউটিতে ফেলে তাদেরকে বিপদে ফেলছে।এছাড়াও হাসপাতাল ঊর্ধতন কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে তাদের কথা শুনতে চাচ্ছে না।এর…
Read More
রাম পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়িতে   ।

রাম পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়িতে ।

রাম মন্দির ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্দিরে পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর।অনুষ্ঠান উপলক্ষে ধুপগুড়িতে পুজোর কার্যক্রম নেওয়া হয় স্থানীয় কয়েকজনকে নিয়ে।স্থানীয়দের অভিযোগ পুলিশ এসে তাদের মন্দিরে পুজোর অনুষ্ঠান বন্ধ করতে বলে।তারা সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করলেও পুলিশ তাদের পুজো বন্ধের জন্য চাপ দেয়।এদিকে পুলিশের বক্তব্য এই লকডাউনে পুলিশের অনুমতি না নিয়ে পুজোর আয়োজন করেছে ।ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ ।সঙ্গে পুজোও বন্ধ করে ।
Read More
সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

রাজ্যে চলছে নির্ধারিত দিনে সম্পুর্ন লকডাউন। এই সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা করেছে রাজ্য।ফলে চা চাষি মহলে মুখে চওড়া হাসি। বর্তমান করোনা পরিস্থিতিতে চায়ের দাম ঊর্ধমুখী হওয়ায় স্বস্তির হাওয়া চা মহলে। কিছুদিন ধরেই কাঁচা চা পাতার ভালোই দাম পাচ্ছে ক্ষুদ্র চাষীরা। আর এই আশাকে সম্বল করে ঘুরে দাঁড়াতে মরিয়া চাশিল্প ।পাহাড়ের পাশাপাশি সমতলেও এখন চা চাষে আগ্রহ বাড়ছে।আর বর্তমানে চা শিল্প কে লকডাউনের বাইরে রাখায় দ্রুত গতিতে চলছে চা তোলা ও চা তৈরি। বর্তমানের লকডাউনে যখন সব ব্যবসায় মন্দা চলছে ,তখন লকডাউনে ছাড় চা শিল্পকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল
Read More
গোটা কোচবিহারে  উৎসবের আমেজ: রাম মন্দির

গোটা কোচবিহারে উৎসবের আমেজ: রাম মন্দির

অযোধ্যায় চলছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আমেজে মাতোয়ারা কোচবিহার।এই উপলক্ষে সেজে উঠছে কোচবিহার শহর।রাম মন্দির ভূমি স্থাপনের পর গোটা কোচবিহারে উৎসবের চেহারা নিয়েছে । সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে চলে পুজো আর্চনা এবং দুপুর হতেই রাস্তার বিভিন্ন মোড়ে ফাটানো হয় আতশবাজি এবং মিষ্টি মুখ করোনা হয় সাথে বাড়ি বাড়িতে শঙ্খ ধ্বনি দেওয়া হয় । অকাল দিপাবলি নেমে এসেছে কোচবিহারে এবং বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা হওতেই প্রদীপ চালানো হবে যেহেতু করোনা আবহ চলছে তাই প্রত্যেকটা বাড়ি থেকেই প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হবে।
Read More
বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা শিলিগুড়িতে

বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা শিলিগুড়িতে

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর তথা মন্দির পুনঃনির্মাণ উপলক্ষে শিলিগুড়ি বিজেপির কর্মীরা পতাকা ও ব্যানার লাগাতে গেলে সংঘর্ষ বাধে তৃণমূলের কর্মী সমর্থকের সঙ্গে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডের বলাকা মোড়ে। জানা গিয়েছে আজ সকাল থেকেই ৩২ নম্বর ওয়ার্ড জুড়ে পতাকা লাগানোর কর্মসূচি নেয় বিজেপি কর্মী-সমর্থকরা।এমন সময় চড়াও হয় তৃণমূল কর্মীরা।বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় বলাকা মোড়ে।পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করেছে।জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া ওই দুইজন বিজেপি কর্মী।পুলিশ এসে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় তৃণমূল পাল্টা অভিযোগ করে যে লকডাউনের দিন বাইরে থেকে গাড়ি করে লোক এনে মোড়ে জয় শ্রী রাম বলে তৃণমূল কর্মীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে।
Read More
ময়নাগুড়িতে খুন বিজেপি নেতা

ময়নাগুড়িতে খুন বিজেপি নেতা

উত্তরবঙ্গে ফের বিজেপি নেতাকে খুন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়কের পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠুন বর্মনকে খুন করা হয়এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে । অভিযোগের তির শাসকদল তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় ময়নাগুড়ি জুড়ে।এদিন মৃত কর্মীর প্রতি শ্রদ্ধা ও ঘটনার বিস্তারিত জানতে ময়নাগুড়ি পৌঁছান রাজ্য বিজেপি নেতা রথিন বোস।তিনি মিঠুনের পরিবারকে শান্তনা জানান।এবং অন্যান্য কর্মীদের কাছে ঘটনার বিবরণ শোনেন।তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ।অপরাধীকে চিহ্নিত করে ফাঁসির দাবি তুলেছেন বিজেপি নেতা কর্মীরা
Read More
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার, ৫ অগাস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে৷রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা ৷ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিশ্ব হিন্দুপরিষদের পক্ষ থেকে  দফতরের সামনে নাম সংকীর্তন চলছে। পুজোয় অংশ নিলেন বিজেপির মহিলা কর্মীরা। শঙ্খ বাজিয়ে ,উলুধ্বনি দিয়ে রামের নামে জয়গান। আজ ঐতিহাসিক দিন বললেন বিজেপির মহিলা কর্মীরা।
Read More
রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে শোভাযাত্রা  আটকাল পুলিশ

রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে শোভাযাত্রা আটকাল পুলিশ

রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্দেশে মাথাভাঙ্গায় বের করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা।কিন্তু মাথাভাঙ্গা পুলিশ এসে এই শোভাযাত্রা বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণ পচাগর থেকে রেলিটি পচাগর মেইন রোডে উঠতে গেলে পুলিশ আটকে দেয়।পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কোনোমতে র‍্যালি বের করা যাবে না। লকডাউন থাকায় র‍্যালিটি মেইন রোডে উঠতে বাধা দিয়ে নিজ এলাকায় রেলী করতে বলেন পুলিশ। এরপর র‍্যালিটি মাথাভাঙ্গা ১০ নাম্বার ওয়ার্ড পরিক্রমা করে।পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের এক কার্যকর্তা বলেন, আমরা সামাজিক দূরত্ব মেনে রেলি করছিলাম কিন্তু পুলিশ অনৈতিকভাবে আমাদের এই শোভাযাত্রা আটকে দেয়।
Read More