28
Jun
একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে বেশিরভাগ সরকারি পরিষেবা মানুষের দুয়ারে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ সবই মিলছে বাড়ির দোরগোড়ায়। এবার আরও একটি পরিষেবা দুয়ারে নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতর চালু করছে 'দুয়ারে আধার নম্বর'। রাজ্য খাদ্য দফতর রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এমনকী রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। যা আগে ভাবা যায়নি। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের…
