পশ্চিমবঙ্গ

পূর্বের ঘোষণা অনুযায়ী আজই পেশে হতে চলেছে বাজেট

পূর্বের ঘোষণা অনুযায়ী আজই পেশে হতে চলেছে বাজেট

একুশে বিধানসভা ভোটের পূর্বেই বাজেট পেশের কথা প্রকাশ করেছিলো রাজ্যের শাসকদল। এবার সেই পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী প্রথমবার বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। আজ বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থ থাকার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। যদিও, বাজেটটি তৈরি করে দেবেন অর্থমন্ত্রীই। সাংবিধানিক রীতি অনুযায়ী, অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। তবে সে ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া জরুরি। এক্ষেত্রে নেওয়া হয়েছেরাজ্যপালের অনুমতি। মন্ত্রিসভার বৈঠক শেষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন…
Read More
রাজনৈতিক বিরোধিতা থাকলেও মুখোমুখি হলে সৌজন্য বোধে কোনো খামতি রাখেন না দুই বিরোধী দল নেতা

রাজনৈতিক বিরোধিতা থাকলেও মুখোমুখি হলে সৌজন্য বোধে কোনো খামতি রাখেন না দুই বিরোধী দল নেতা

এক ঐতিহাসিক ঘটনা ঘটলো আজকের রাজনীতিতে। রাজনীতির আঙিনায় দুজনে রয়েছেন দুই পক্ষে, একে অপরের বিপরীত মেরুতে। রাজনীতির মঞ্চে একে অপরে বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বারবার। রাজনীতিতে বিরোধী পক্ষ হলেও মুখোমুখি হলে রসিকতায় কম যান না কেউ কারও থেকে। বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়ায় দুই দলের এই দুই শীর্ষ স্থানীয় নেতা। একজন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অপরজন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এবার বুঝিয়ে দিলেন যে রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়। বিধানসভা চত্বরে মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করতেও ভুললেন না কেউ। দিলীপ ঘোষ আজ এসেছিলেন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে। বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে…
Read More
এবার বিশেষ নজর দিতে বাংলা থেকে নাম যাচ্ছে দিল্লির মন্ত্রিসভায়

এবার বিশেষ নজর দিতে বাংলা থেকে নাম যাচ্ছে দিল্লির মন্ত্রিসভায়

সরগরম জাতীয় রাজনীতি। আশা ছিল আগে থেকেই। জল্পনা উঠেছিলো তুঙ্গে। পূর্বের আশা অনুযায়ী এবার বড়সড় রদবদল হতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বাংলা থেকে নাম উঠেতে চলছে দিল্লির দরবারে। বাংলা থেকে নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। অনেক জল্পনার পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং বনগাঁর সাংসদ, মতুয়া মহলের প্রতিনিধি শান্তনু ঠাকুরের নাম উঠে আসছে। মোদীর ক্যাবিনেটে উত্তরবঙ্গের মুখ হতে চলেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। দিল্লির তলব পেয়ে তড়িঘড়ি রওনা দিয়েছেন শান্তনু ঠাকুর। সূত্রের খবর, লকেট চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পেতে পারেন তিনি। বাংলায় শক্তি বাড়াতে জোড়া বাঙালিকে নামাতে চেয়েই এই পরিকল্পনা করা হয়েছে বলে খবর।…
Read More
না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল পত্নী

না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল পত্নী

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বহু লড়াইয়ের পর অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। থমকে গেল জীবনের পথ চলা। চিরতরে স্ত্রীকে হারালেন মুকুল রায়। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে জীবনবসান ঘটল তাঁর। চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগেই ওনাকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। করোনার পর থেকেই ফুসফুসের সমস্যা চলছিল ওনার। একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইতেও। কিন্তু, শেষরক্ষা হল না। শেষ…
Read More
জোর বাড়ছে রাজ্যের শাসকদলের, সব জল্পনাকে সত্যি করে দল বদল করলেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

জোর বাড়ছে রাজ্যের শাসকদলের, সব জল্পনাকে সত্যি করে দল বদল করলেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই, এবার তা সত্যি হতে চলেছে। কংগ্রেসে থাকা সত্তেও বরাবরই তিনি সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসকদলকে। অনেক সময়ই তাকে পাশে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এবার সেসবে গুঞ্জনে ইতি টেনে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই কংগ্রেসের সঙ্গে বহু বছরের সম্পর্ক ছিন্ন করে রাজনৈতিক কেরিয়ারের নতুন পথে পা রাখলেন অভিজিৎ মুখোপাধ্যায়। যোগদান পর্বে ছিলেন, তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের…
Read More
শিলিগুড়িতে রেশন কেলেঙ্কারি রোখার আশ্বাস রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

শিলিগুড়িতে রেশন কেলেঙ্কারি রোখার আশ্বাস রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

শিলিগুড়িতে কিছুদিন ধরেই রেশন কেলেঙ্কারি নিয়ে খুব সমস্যা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ সংবাদে ধারাবাহিকভাবে এই ঘটনার কথা সামনে আসায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।সরকারি ১০০% ভর্তুকিতে রাজ্যবাসীকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে কিন্তু কিছু সেই খাদ্যপণ্য চুরি করে বিক্রি করে কেউ মুনাফা লুটবে এটা বরদাশ্ত করা হবে না। এর পেছনে যত প্রভাবশালীই হোক না কেন তার ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে নেওয়া নন ওয়ার্কার খাতে বরাদ্দ রেশন সামগ্রী চুরি করে সম্পূর্ণটাই খোলাবাজারে বিক্রি হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রত্যেকটি পরিবারে চাল ,ডাল, আটা মিলিয়ে ৩৫ কেজি করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেরোসিন তেল পায় । কিন্তু কোন কিছুই…
Read More

শিলিগুড়ি: একই শহরের, তিন বাজারে, সবজির দামের হেরফের

শিলিগুড়ি: বেড়েই চলেছে সবজির দাম। কিন্তু একই শহরের বিভিন্ন বাজারে একই সবজির ভিন্ন দাম কেন? কি কারনে সবজি বাজারের এই হাল! তা নিয়ে ব্যবসায়ীদের কাছে আপাতত কোন নির্দিষ্ট উত্তর নেই। যেমন ধরা যাক, সুভাষপল্লী বাজারে ঢেঁড়শের দাম ৫০ টাকা/ কেজি। কিন্তু ঝংকার মোড়ের বাজারে ওই ঢেঁড়শের দামই ২০ টাকা/ কেজি। এবং ক্ষুদিরাম পল্লী বাজারে ৬০ টাকা/কেজি। ফলে প্রতিনিয়ত সবজি ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের ঝামেলা লেগেই চলেছে। সুভাষপল্লী এক সবজি ব্যবসায়ী সুকুমার সরকার এর বক্তব্য, "একটা সবজি ১০ টাকায় কিনলে সেটি ১৫-২০ টাকায় বিক্রি করতে হচ্ছে ।" ক্ষুদিরাম পল্লীর এক সবজি ব্যাবসায়ী বলেন, " "লকডাউনের কারণে গাড়ি কম রয়েছে,তাই আমদানি কম হচ্ছে,…
Read More
ভুয়ো টিকাকাণ্ডে গ্রেপ্তার আরও এক

ভুয়ো টিকাকাণ্ডে গ্রেপ্তার আরও এক

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কাণ্ডে। গ্রেফতার হলও আরও একজন। কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেপ্তার দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী। ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সাউ। ওই ব্যক্তির বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের সেই ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। তাকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে যে, কলকাতার আর কোনও স্থানে কসবার মত ভুয়ো টিকা কেন্দ্র খোলা হয়েছে বা হয়েছিল কিনা। ইন্দ্রজিৎকে জেরা করে সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ভুয়ো আইএএস দেবাঞ্জনের প্রাক্তন কর্মচারী ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে চাকরি পান। কসবার রাজডাঙার ভুয়ো…
Read More
বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)। টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত…
Read More
হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা বলতে যা ঘটনা ঘটেছে, তার সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলার দায়িত্ব থাকাকালীন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে হিংসা মোকাবিলায় ‘দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে’ পদক্ষেপ করেছে বলে উল্লেখ করা হল বিধানসভায় রাজ্যপালের ভাষণে। সেই ভাষণেই আরও দাবি করা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে ‘সংঘটিত অপরাধ’ও সাম্প্রতিক কালে কমে এসেছে।প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবন থেকে এবং বাইরে গিয়েও অভিযোগ করে এসেছেন, রাজ্যে বিধানসভা ভোটের পরে হিংসার যে ঘটনা ঘটেছে, তা স্বাধীনতার পরে কখনও দেখা যায়নি। মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা নিয়েও তিনি নিয়মিত সরব। সেই রাজ্যপালের ভাষণেই এ বার এই প্রশ্নে রাজ্য সরকারের ঘোষিত অবস্থান ‘মান্যতা’ পেল।রাজ্যপালের ১৪ পাতার বক্তৃতায়…
Read More