পশ্চিমবঙ্গ

কোচবিহারের নাটাবাড়িতে  বিজেপি  থেকে তৃণমূলে যোগ

কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ

কোচবিহারে দলবদলের হিড়িক চলছেই ।কোচবিহারে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে একাধিক কর্মী । গতকালই বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি শৈলেন্দ্র সাউ কয়েকশো পরিবার কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন । আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে নাটাবাড়ি বিধানসভার নেপাল খাতায় ৫৯টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন । রবি ঘোষ জানিয়েছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলে নেপালের খাতায় ৫৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।দলের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয় বলে সূত্রের খবর।
Read More
আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য  স্বাস্থ্যকর্মীরা।

আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্যকর্মীরা।

কোচবিহারে জেলার পুরুষ স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। জানা গিয়েছে পুরুষ স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য, অবিলম্বে বেতন বৃদ্ধি,স্থায়ীকরন সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও আমরণ অনশনে বসে স্বাস্থ্য কর্মীরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয় তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন করেন । সূত্রের খবর তিনি অনশনকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ।স্বাস্থ্যমন্ত্রকের দৃষ্টিতে জরুরী ভিত্তিতে নিয়ে আসবেন আর যাতে তা পূরণ হতে পারে সে ব্যাপারে উদ্যোগ…
Read More
করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-এর

করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-এর

করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । করোনাকে হার মানিয়েই শিব যজ্ঞের মাধ্যমে শুরু করে দিলেন রাজনৈতিক কর্মসূচিও । ২১ এই বিধানসভা নির্বাচন,তাই ভূষণ সিং করোনা আবহেই করোনাকে জয় করে নেমে পড়লেন রাজনীতির ময়দানে ।কোচবিহার শহরের নিজের বাড়ি গোয়ালপট্টি এলাকায় সাধারণ মানুষের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার শিব যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনার প্রভাব থেকে দেশবাসীকে ও কোচবিহার বাসির মঙ্গলের জন্য যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভূষণ সিং জানান, বিজেপি যেভাবে মোড়ে মোড়ে পূজা করছে মানুষকে ভাগ করার জন্য সেটা তৃণমূলের কাজ নয়। হিন্দুরা স্বভাবতই পূজা বিশ্বাসী । শ্রাবনমাস যেহেতু শিব আরাধনার পুণ্য মাস তাই…
Read More
চালের দানার ওপর ভারতের ম্যাপ এঁকে রেকর্ড গড়ল স্নেহা

চালের দানার ওপর ভারতের ম্যাপ এঁকে রেকর্ড গড়ল স্নেহা

ছোট্ট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ইন্টারন্যাশন্যাল বুক অফ রেকর্ডস গড়ল স্নেহা । আলিপরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা; স্নেহা দাস । আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা । একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে । ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের । গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।
Read More
ভোরের আলো পরিদর্শনে গৌতম দেব।

ভোরের আলো পরিদর্শনে গৌতম দেব।

রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ''ভোরের আলো'' পরিদর্শনে গেলেন গৌতম দেব। গাজলডোবার ট্যুরিজম হাবের কাজকর্ম তদারকিতেই পর্যটনমন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গিয়েছে।এদিন গাজলডোবা পরিদর্শনে গিয়ে বৈঠকও করেন সেখানকার বরাদ্দ প্রাপ্ত দপ্তরের সঙ্গে। এর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, এ ডি এম(এল আর), সদর জলপাইগুড়ির এস ডি ও ,রাজগঞ্জের বিডিও, বাস্তুকার পূর্ত দপ্তর / সেচ দপ্তর / তিস্তা ব্যারেজ , ভূমি দপ্তরের আধিকারিক, বন দপ্তর, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, পর্যটন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । গাজলডোবার প্রকল্প গুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি । "ভোরের আলো" মেগা ট্যুরিজম হাব -এর সামগ্রিক উন্নয়ন নিয়ে বৈঠক শেষে সংশ্লিষ্ট…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষে দিবস গঙ্গারামপুরের তৃণমূল দলীয় সভা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষে দিবস গঙ্গারামপুরের তৃণমূল দলীয় সভা

আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে ।করোনা আবহেও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবছর ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা । সাথে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।তারই প্রস্তুতি বৈঠক স্বরূপ এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় , গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি কৌশিক সাহা ,গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত সহ আরো…
Read More
লকডাউনে জাতীয় পতাকা বিক্রির হারে খুশি দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীমহল

লকডাউনে জাতীয় পতাকা বিক্রির হারে খুশি দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীমহল

রাত পোহালে সমগ্র দেশবাসী মেতে উঠবেন স্বাধীনতা দিবস পালনে ।আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে ।এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই । ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে…
Read More
কোচবিহারে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক রবি ঘোষের

কোচবিহারে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক রবি ঘোষের

কোচবিহারের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে দিনের পর দিনের করোনার সংক্রমণ বেড়েই চলেছে । পাঁচমাসে বেশ কয়েকবার লকডাউন করেও কমানো যাচ্ছে না নোভেল করোনাকে । এ বিষয়ে আজ আলোচনায় বসলেন রবীন্দ্রনাথ ঘোষ।জানা গিয়েছে ,কোচবিহারের ডি এম অফিস হলে ক্লাব সদস্যের নিয়ে আলোচনায় বসেন উন্নয়ন মন্ত্রী।এই করোনা মহামারি থেকে রক্ষা পেতে ক্লাবদের এগিয়ে আসতেও পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।
Read More
খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষজন বাইরের খাবার কিনতে এবং খেতে অনেকটা সচেতন । বিশেষ করে জ্যাম, জেলি,ঠান্ডা পানীয়ের মতো খাবার কেনার আগে ভাবছে বারবার । প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে সেই তুলনায়। কিন্তু প্যাকেটজাত খাবারে মেশানো রাসায়নিক ক্ষতি করছে মানব শরীরে। এই প্যাকেটজাত খাবারকে কিভাবে আরো উন্নত করা যায় এবং এই প্যাকেটজাত খাবার মানব দেহে ক্ষতি না করে তার নতুন দিশা দেখাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ। বিভাগের বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে খাদ্য প্ৰক্রিয়াকরনে এই সাফল্য উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে । তারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের শিল্পপতিদের দিয়ে একটি কর্মশালা আয়োজন করবে যাতে খাদ্য প্রক্রিয়াকরনে এই নতুন পদ্ধতিতে উত্তরবঙ্গের শিল্প লাভবান…
Read More
জাতীয় সড়ক নির্মাণ কাজের তদারকিতে এনএইচআই এর সঙ্গে বৈঠক গৌতম দেবের

জাতীয় সড়ক নির্মাণ কাজের তদারকিতে এনএইচআই এর সঙ্গে বৈঠক গৌতম দেবের

উত্তরবঙ্গে জাতীয় সড়কের কাজ কতদূর তা জানতে নবান্নের নির্দেশে আজ NHAI কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । করোনা আবহে জাতীয় সড়ক নির্মাণের গতিতে কিছুটা শ্লথ এসেছে । অনেক জায়গায় কাজ শেষ মুহূর্তে, কোথাও কিছু সমস্যার জন্য রাস্তার কাজ আটকে রয়েছে ।সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকের এই বৈঠক। গৌতম দেব মৈনাক টুরিস্ট লজে নিজের অফিসে এই বৈঠক করেন । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে । গৌতম দেব জানান,ইসলামপুরের ১০কিমি রাস্তার জমিজট মিটে গিয়েছে ।আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ইসলামপুরের রাস্তার কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে আশাবাদী তিনি ।আলিপুরদুয়ার ১ এর রাস্তার জমিজট ও সমস্যা নিয়েও প্রাথমিক কথা…
Read More