পশ্চিমবঙ্গ

শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

রবিবার থেকে উত্তর বঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি একটি ঘূূূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এই দুইয়ের জেরে হিমালয়ের পাদদেশ ও পার্শ্ববর্তী এলাকায় চারদিক থেকে প্রচুর পরিমান জলীয়বাষ্প ঢুকে‌ছে। এজন্য আগামী ২৪ ঘন্টা‌য় ফের বজ্রবিদ্যুত্ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গের পাঁচ জেলায়। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ দুই দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রনেন্দ্র সরকার বলেন, পশ্চিম‌বঙ্গের একটি অংশের ওপর দিয়ে আগে থেকেই রয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ । এছাড়া বিকানির থেকে বঙ্গোপসাগর উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই…
Read More
শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

সাতসকালে শিলিগুড়ির সেভকরোডে এক বাইক শোরুমের পাশে একটি মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। জানা গেছে এক দোকানদার সকালে দোকান খুলতে এসে মরা জিনিসের গন্ধ পেয়ে খোঁজ করতেই চোখে পড়ে নর্দমায় পরে রয়েছে ব্যক্তির লাশ। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক ভিড় বাড়তে থাকে এলাকায়। স্থানীয়রা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। স্থানীয় ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কিভাবে ড্রেনে আসল সেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
Read More
স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

দীর্ঘ ৬ বছরের প্রেমিকা এবং মোহরকে নিজের বাড়ি নিয়ে যেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসল যুবক। ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। জানা গেছে ধুপগুড়ি নিবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ছয় বছর আগে সম্পর্কে জড়ায় সুলেখা জেসমিন । তারও বাড়ি ধুপগুড়িতে। ক্রমে সুসম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। ছেলের বাড়ি থেকে অভিযোগ আনোয়ার হোসেন মেয়েটির পড়াশোনা , নার্স ট্রেনিং শেখানো বাবদ অনেক টাকা খরচ করেছে এমনকি প্রেমিকার নামে ছয় বিঘা জমিও কিনে রেখেছিল। গত একবছর আগে দুজনের মোহর ও হয়ে যায়। ছেলের অভিযোগ এখন তার প্রেমিকা নার্স অন্য এক ডাক্তারের সঙ্গে বিয়ে করবে শুনে গতকাল থেকে ধর্ণায় বসেছে ওই যুবক। ওই যুবক জানিয়েছে "আমার জীবনের…
Read More
উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

প্রায় ৩ বছর পর ২০ শতাংশ হারে বোনাস পাচ্ছে তরাই ও ডুয়ার্সের চাবাগান গুলি। এবারে শ্রমিকদের বোনাস নিয়ে ভার্চুয়াল বৈঠক বসে গতকাল। দীর্ঘ বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে এবার বাগানের শ্রমিকরা ২০শতাংশ হারে বোনাস পাবে। বৈঠক শেষে সিসিপিএ-র অধিকর্তা অরিজিৎ রাহা জানিয়েছেন "আগামী ৭ অক্টোবরের মধ্যে শ্রমিকরা বোনাস পেয়ে যাবে" গতকালের বৈঠকে উত্তরের তরাই-ডুয়ার্সের প্রায় দেড়শোরও বেশি চাবাগান অংশ নেয়। সূত্রের খবর আগামী বছরের ১৮.৫০শতাংশ বাড়িয়ে এবারে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে খুশি তরাই ডুয়ার্সের চাবাগান শ্রমিকরা। করোনা এবং লকডাউন আবহে অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হলেও চাশিল্প অনেকটা ভালোই ছিল। বেড়েছে চাপাতার দাম। তাই…
Read More
এইবার ‘চায়ে পে চর্চা’ -এ সৌমিত্র খাঁ

এইবার ‘চায়ে পে চর্চা’ -এ সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর যাওয়ার পথে ইসলামপুর বাস টার্মিনাস 'চায়ে পে চর্চা' তে যোগদান করলেন আজ। শিলিগুড়িতে একটি দলীয় কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি কার্যক্রমে যাচ্ছেন। তিনি এই অনুষ্ঠানে দাড়িভিটের ছাত্র মৃত্যুর কথা‌ উল্লেখ করেন , এছাড়াও বিভিন্ন কার্যক্রম রয়েছে দাড়িভিটের আন্দোলন নিয়ে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব তথা জেলা নেতৃত্ব। সারা রাজ্য জুড়ে বিভিন্ন কার্যক্রম রয়েছে। রাজ্য সরকার কোনমতেই চাইছে না যে সিবিআই তদন্ত হোক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্ত, জেলার সেবা প্রমুখ দুলাল নন্দী…
Read More
৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

ডুয়ার্সের চালসায় ৬০ টি জ্যান্ত টিয়া পাখি সহ গ্রেপ্তার এক চোরাশিকারী। গোপনসূত্রে খবর পেয়ে চালসার রেঞ্জার এবং বিট অফিসারের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। জানা গেছে ওই যুবকের বাড়ি নকশালবাড়িতে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই যুবক জঙ্গল থেকে টিয়া পাখি সহ মূল্যবান পাখি ধরে চোরাবাজারে পাঁচার করতো বলে অভিযোগ। গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে পাখি ধরার জাল সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে বনকর্মীরা। চালসা রেঞ্জ অফিসার পল্লব মুখার্জি জানিয়েছেন ধৃত ওই যুবক দীর্ঘদিন ধরে পাখি পাঁচার করতো বলে আমাদের কাছে খবর এসেছে। এদিন হাতেনাতে প্রায় ৬০টি টিয়া পাখি সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু…
Read More
করোনামুক্ত  রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনামুক্ত রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনা মুক্ত হলেন দার্জিলিংয়ের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। গত ১৩ সেপ্টেম্বর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।এবং ডিসান কোভিড হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।উল্লেখ্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর আগে দেশের সব সাংসদকে কোভিড টেস্ট করার নির্দেশ দেন লোকসভার স্পিকার। কোভিড টেস্ট করতেই রাজ্যসভার সাংসদ শান্তা দেবীর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ হয়েছেন বলে সূত্রের খবর।
Read More
বর্ষার ভাঙনে  তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

বর্ষার ভাঙনে তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

প্রবল বর্ষণের জেরে নদীর পাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত তরাইয়ের বহু চাবাগান। দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়া ব্লকের প্রায় বিশটিরও বেশি বাগান ভাঙনের কবলে। এবারের বর্ষায় তুলনামূলক বেশি বৃষ্টির জন্য তরাইয়ের নদীগুলিতে দেখা দিয়েছিল বন্যা পরিস্থিতি। এর ফলে ভূমি ধ্বসে পড়েছে বহু চাবাগান। জানা গিয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলমা, মোহরগাঁও দাগাপুর চাবাগান। কারন এই বাগানগুলির মধ্য দিয়ে বয়ে চলা পঞ্চনই নদীর স্রোতে ভেঙেছে বাগানের বিস্তীর্ণ এলাকা। নদীর পার ভাঙনে বাগানের চা গাছ এবং চাষের জমির প্রায় ত্রিশ-চল্লিশ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অভিযোগ, গত কয়েকবছর আগে রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে পঞ্চনই নদীর তীরে পার বাঁধ দেওয়া…
Read More