পশ্চিমবঙ্গ

শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট

শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট

আগামী ২ মে, বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দার্জিলিং জেলার শিলিগুড়ি কলেজ ময়দানে ভোট গণনা হবে তিনটি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সারা দেশের পাশাপাশি রাজ্যে ভয়াবহ ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গণনা কেন্দ্রে যারা ঢুকবেন তাদের করোনা টেস্ট অথবা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ঢুকতে হবে গণনা কেন্দ্রে ।আজ থেকে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট।
Read More
রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা

রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা

মহামারী সময় কালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এদিন বিজেপি দলীয় কার্যলয়ে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। দলের কর্মীরা রক্ত দান করে সংকট কালে রক্তে ঘাটতি মেতাতে এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল শঙ্কর ঘোষ সহ যুব সংগঠনের নেতা ও কর্মীরা। জানা যায় ৩৫-৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। সংক্রমণকালে যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
Read More
সেফ হোম খোলা হচ্ছে আলিপুরদুয়ারে

সেফ হোম খোলা হচ্ছে আলিপুরদুয়ারে

দিন প্রতিদিন করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখী আর এতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা। করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় বৃদ্ধি পাবার দরুণ সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিল প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম তৈরি করার জন‍্য আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশুতোষ বিএড কলেজ পরিদর্শন করলেন প্রশাসন কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এদিন আশুতোষ বি এড কলেজে পরিদর্শনে যান আলিপুরদুয়ার ২ নং ব্লক বিডিও, আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক , শামুকতলা থানা ওসি সহ প্রশাসনিক কর্তারা। তারা আশুতোষ বি এড কলেজ পরিকাঠামো পরিদর্শন করেন।আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় দেবনাথ জানান রোগীর…
Read More
কোভিড পরিস্থিতি নিয়ে কালচিনি ব্লকে বৈঠক ও সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতি নিয়ে কালচিনি ব্লকে বৈঠক ও সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল । শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ,কালচিনি ওসি অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম‍্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব…
Read More
ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ  না নিয়ে হতাশ হয়ে ফিরতে হলো প্রবীণদের

ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ না নিয়ে হতাশ হয়ে ফিরতে হলো প্রবীণদের

ভোর চারটে থেকে লাইনে দাড়িয়ে ও মিলছেনা কোভিড ভ‍্যাকসিন ফলতঃ বিক্ষোভে সামিল হল বয়ষ্ক ব‍্যক্তিরা । আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রায় প্রতিটি এলাকায় এই চিত্র উঠে আসছে। এদিন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে এসে ভোর চারটে ভ‍্যাকসিন নেওয়ার জন‍্য লাইন দেয় প্রবীণরা কিন্ত সকাল নয়টা সময় হাসপাতাল কতৃপক্ষ জানিয়ে দেয় যে ভ‍্যাকসিন দেওয়া হবেনা এতে তীব্র ক্ষোভ জাহির করে বাসিন্দারা । ওপরদিকে জয়ঁগা প্রাথমিক স্ব‍্যাস্থ কেন্দ্রে ও আজ প্রচুর প্রবীণরা আসে ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন‍্য কিন্ত স্ব‍্যাস্থকর্মীরা জানিয়ে দেয় ভ‍্যাকসিন নেই ফলতঃ ভ‍্যাকসিন না নিয়ে হতাশ হয়ে ফিরতে হয় প্রবীণদের ।
Read More
ভোট মিটলেও জলের ব্যবস্থা নেই

ভোট মিটলেও জলের ব্যবস্থা নেই

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে। ভোট মেটে কিন্তু জলের ব্যবস্থা হয় না। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ। শুকিয়ে গেছে কুয়োর জল, নলকূপ থেকেও বের হচ্ছে না জল, সরকারি মার্শালটিও প্রায় দের বছর ধরে অকেজো, তাই চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার মানুষ। সরকারি মার্শাল বাড়ির কুয়ো ও নলকূপে জল না থাকায় পানীয় জল আনতে হচ্ছে দেবীঝোরা চা বাগান থেকে। এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর আমাদের এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায় । বছরের তিন মাস মূলত এ সমস্যা দেখা যায় । আমাদের…
Read More
লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার বক্সার  জঙ্গল থেকে

লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার বক্সার জঙ্গল থেকে

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে মূল‍্যবান গাছ কেটে চেরাই করে সাইকেলে করে বনবস্তি হয়ে পাচার করছিল পাচারকারীরা। অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বনকর্মীরা । বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ির পি এম জি এলাকা দিয়ে সাতজন পাচারকারী সাতটি সাইকেলে করে মূল‍্যবান কাঠ পাচার করছিল ।খবর পেয়ে বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা লতাবাড়ি পি এম জি এলাকায় অভিযান চালায় বনকর্মীদের দেখে পাচারকারীরা কাঠ বোঝাই সাইকেল ছেড়ে এলাকা থেকে পলায়ন করতে সক্ষম হয় । বনকর্মীরা লক্ষাধিক টাকা মূল‍্যের প্রচুর কাঠ উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জ কারয‍্যালয়ে নিয়ে আসা হয়েছে।
Read More
চেইন ব্রেক করতে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক

চেইন ব্রেক করতে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক

ইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক করতে ইসলামপুর পৌরসভা তরফে ইসলামপুর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য সিফারিশ করবে। এই কথাটা ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ পাঁচু গোপাল রায়অফিসার মঙ্গলবার সাংবাদিকদের কে জানান। এদিন পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার মিটিং হলে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক করা হয়। এই মিটিংয়ে করোনা মহামারীর চেইন কিভাবে ব্রেক করা যায় তার জন্য দুই পক্ষের মধ্যে মতের আদান-প্রদান করা হয় । এক্সিকিউটিভ অফিসার জানান যেভাবে অন্য অন্য জেলাতে মাস্ক ব্যবহার না করলে ফাইন ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমাদের এই শহরে করা যেতে পারে তার জন্য…
Read More
ভোর চারটে থেকে লাইন

ভোর চারটে থেকে লাইন

কোভিঢ ভ‍্যাকসিন নেওয়ার জন‍্য ভোর চারটে থেকে লাইন দাড়িয়ে রয়েছে বয়ষ্করা । ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন‍্য ভিড় উপচে পড়েছে জেলার বিভিন্ন এলাকার গ্ৰামীণ হাসপাতাল ও প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্র গুলোতে । সকাল থেকে দীর্ঘ কয়েকঘণ্ট লাইনে দাড়িয়ে ও মিলছেনা ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ এই নিয়ে ক্ষোভ উগরে দিল জনগণ জেলার সর্বত্র এই চিত্র ধরা পড়লো । জেলার প্রতিটি গ্ৰামীণ হাসপাতাল ও প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে কোভিড ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আর দ্বিতীয় ডোজ নেবার জন‍্য সংগ্ৰহ করতে হচ্ছে কুপন আর এই কুপন সংগ্ৰহের জন‍্য বিশৃঙ্খল পরিবেশ ভোর চারটে থেকে।লাইনে দাড়িয়ে বহু মানুষ এমনকি প্রতিটি এলাকায় জনগণের ভিড় উপচে পড়েছে ।…
Read More
মাক্স না পরায় কান ধরে উঠবস

মাক্স না পরায় কান ধরে উঠবস

করোনা নিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে ধুপগুড়ি পুলিশের তরফ থেকেও চালানো হয় অভিযান। মাক্স না পরার অপরাধে করানো হয় কান ধরে উঠবস। জলপাইগুড়িতে পুলিশের করাকরি । মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের ধরপাকড় অব্যাহত মাস্কহীন অসচেতন মানুষদের দের বিরুদ্ধে। শহর জুড়ে চলছে কড়া তল্লাশি মাক্স ছাড়া মানুষকে গ্রেফতার করে নিয়ে আসছে জলপাইগুড়ি মাক্স ছাড়া বেশ মানুষকে আটক করে নিয়ে আসছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ। অন্যদিকে রেস্কিউ টিম তথা পরিবেশ কর্মীরা হ্যান্ড মাইক নিয়ে জলপাইগুড়ি শহরে করোনা সচেতনতার প্রচার চালাচ্ছেন। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে সচেতনতা বার্তা শহর জলপাইগুড়িতে
Read More