পশ্চিমবঙ্গ

নেক্সস্টগো কোম্পানি অংশীদারদের জন্য বার্ষিক সভা

নেক্সস্টগো কোম্পানি অংশীদারদের জন্য বার্ষিক সভা

হংকং ভিত্তিক সংস্থা নেক্সস্টগো কোম্পানী লিমিটেড পশ্চিমবঙ্গে বার্ষিক অংশীদারদের জন্য একটি সভার আয়োজন করেছে। অংশীদারদের সাথে একাত্মবোধ উন্নত করার জন্য এই বার্ষিক সভার আয়োজন। দুর্গাপুরের ফরচুন পার্ক পুষ্পঞ্জলিতে এই সভা ব্র্যান্ডের গ্রাহকদের উৎসাহিত করার জন্য বিশেষভাবে সংগঠিত হয়। সমস্ত কোভিড -১৯ প্রোটোকল মেনে এই সভার আয়োজন করা হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে ভায়ো এবং এভিটা, দুটি ল্যাপটপেরই ব্রান্ডের প্রমোশন এবং স্বীকৃতি বাড়াতে সহায়তা করা। প্রোডাক্টদুটির গুণগত মান আরো বেশি করে জনসমক্ষে তুলে ধরা, বিশেষ করে যখন বাজারের অংশীদারিত্ব অর্জনের জন্য প্রতিযোগিতা বেড়েই চলেছে।
Read More
কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

 করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই পর্যটনক্ষেত্রগুলিকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে জারি করা হয়েছে একাধিক নিয়ম। এই কড়াকড়ি যাতে পর্যটন শিল্পের ক্ষতি না করে সেই মর্মে জেলাশাসকদের নোটিস পাঠালো নবান্ন।তৃতীয়বার মুখ্যমন্ত্রীপদে শপথ নিয়েই করোনা রুখতে একের পর এক সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণপরিবহন। তবে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে রাজ্য। গড়িয়েছে অটো-বাস-ক্যাবের চাকা। আমজনতার জন্য পর্যটনকেন্দ্রগুলির দ্বার খুলে দেওয়া হয়েছে। নতুন করে সংক্রমণ যাতে না বাড়ে, সেই কারণে বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু নিয়ম। যেমন, দিঘা , তারাপীঠ, শান্তিনিকেতন , দার্জিলিং , ডুয়ার্স কিংবা বকখালি, রাজ্যবাসীর…
Read More
অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

পশ্চিমবঙ্গের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে পশ্চিমবঙ্গের ১৪টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে।দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে আইসিআইসিআই ফাউন্ডেশন। এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস ও ফিলিপস ইন্ডিয়ার নিকট থেকে সংগৃহিত।
Read More
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

ফের বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়, তবে গরম সেইভাবে কমেনি। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত…
Read More
গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

শুক্রবার গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন মুক্তা রায় বর্মন। কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রধান নির্বাচনের কাজ সম্পন্ন হয়। প্রধান নির্বাচনের পরে উল্লাসে ফেটে পড়ে সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ বসুনিয়া পন্থী তৃণমূল কর্মীরা। প্রধান মুক্তা রায় বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে জোর দিব।উল্লেখ্য সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রধান বিথীকা রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এদিন ফের নতুন করে বোর্ড গঠন হলো।
Read More
সংক্রমণের নিরিখে আবার চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা সংখ্যা

সংক্রমণের নিরিখে আবার চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা সংখ্যা

কদিন স্বস্তি দিয়েই আবার ওপরের দিকে উঠলো করোনা সংক্রমণের সংখ্যা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪…
Read More
মুখ্যমন্ত্রী এবার পাখির চোখ দিল্লির মসনদ

মুখ্যমন্ত্রী এবার পাখির চোখ দিল্লির মসনদ

তৃতীয়বার অভাবনীয় ভাবে বিপুল ভোটে জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের মতো বাংলার মসনদে ফেরা পরে দিল্লিকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলেও এতদিন অন্য রাজ্যের রাজনীতি নিয়ে বিশেষ মাথা ঘামাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এরাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর গোটাদেশে মোদী বিরোধী প্রধান মুখ তিনিই। তাই এবার জাতীয়স্তরের রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। ২১ জুলাই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার পর সেই মঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। এর মধ্যে যেমন থাকছে ভিনরাজ্যে যাওয়ার কর্মসূচি। তেমনই থাকছে দিল্লি সফরের সময়সূচিও। বেশ কয়েকদিন সেখানে থাকতে পারেন তিনি। বিরোধী…
Read More
চলতি বছরেও বাঁকযাত্রায় বাধসাধছে করোনা

চলতি বছরেও বাঁকযাত্রায় বাধসাধছে করোনা

চলতি বছরেও রক্ষে নেই করোনার প্রকোপ থেকে। বাধসাধছে একের পর এক ধর্মীয় পুজায়। এই করোনা অতিমারীর আবহে চলতি বছরেও কোপ পড়ল তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। কিন্তু করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। প্রতি বছরের মতো এবার কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না মন্দিরে। এছাড়া করোনা বিধিও জারি থাকছে পুণ্যার্থীদের জন্য। করোনা অতিমারীর জন্য গত বছরও বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। আগে সকাল ৬টা থেকে…
Read More
চলতি সপ্তাহে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

চলতি সপ্তাহে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

বদলাচ্ছে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যের তাপদাহ গরম থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। তার ফলে বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। পাহাড়ে নামতে পারে ধস। বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। বিশাখাপত্তনমের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সেটি বিস্তৃত। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার ফলে শনিবার থেকে বাংলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি…
Read More
একদিনের জন্য দর্শনার্থীরা যেতে পারবেন মঠে

একদিনের জন্য দর্শনার্থীরা যেতে পারবেন মঠে

বাড়তে থাকা করোনা আবহে বেশ কিছু দিন যাবৎ বন্ধ রয়েছে মঠের দরজা। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী চব্বিশে জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। তবে করোনা বিধি পালনে জোর দিয়েছে মঠ কর্তৃপক্ষ। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন,  সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। প্রসঙ্গত, করোনা আবহে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের…
Read More