পশ্চিমবঙ্গ

আগামী সপ্তাহ থেকে খুলতে চলছে মন্দিরের দরজা

আগামী সপ্তাহ থেকে খুলতে চলছে মন্দিরের দরজা

করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল বিভিন্ন তীর্থস্থানের মন্দিরের দরজা। এবার ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হতেই দর্শনার্থীদের জন্য খুলতে মন্দিরের দরজা। কিছুটা শিথিল হল নিয়ম। আগামী সোমবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নির্দিষ্ট সময়ে সেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত হয়েছে। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। জানা গিয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশ করতে হবে। নবান্ন সূত্রে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর সময় যাতে অতিরিক্ত জমায়েত না হয়, সেদিকে অবশ্যই নজর দেবে মন্দির কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কোনওভাবেই মন্দিরে প্রবেশ করা…
Read More
সামনে এলো ভুয়ো ভ্যাকসিনের আসল তথ্য

সামনে এলো ভুয়ো ভ্যাকসিনের আসল তথ্য

কদিন আগে গোটা রাজ্যে তোলপাড় হয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। নাম জড়িয়েছে একের পর এক। উত্তাল হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। সেই ঘটনার পরে এখন জল অনেকদূর গড়িয়ে গেছে, আপাতত এই নকল ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে। তবে এবার জানা গেল ওই ভুয়ো ভ্যাকসিনে আসলে কি ছিলো। প্রকাশ্যে এল এই তথ্য। ড্রাগ কন্ট্রোল লালবাজারকে রিপোর্ট দিয়ে জানিয়েছে যে, কসবায় টিকার নামে অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। অর্থাৎ করোনাভাইরাস ভ্যাকসিনের নাম করে জাল ভ্যাকসিনই দিয়েছিলেন দেবাঞ্জন দেব। উল্লেখ্য, দেবাঞ্জন ও তার তিন সঙ্গীকে আগামী ৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ধৃতদের জেরা করা হচ্ছে। আগে জানা গিয়েছিল যে,…
Read More
বিগত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্য

বিগত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্য

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গার অবস্থা এখন ভেনিস শহরের মতো হয়ে গেছে। এমনি ট্রোল চলছে সোশ্যাল মিডিয়াতে। চারিদিকে শুধু জলমগ্ন পরিস্থিতি। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে গোটা রাজ্য জলমগ্ন। অধিকাংশ জায়গায় এখনও হাঁটু-জল। এই পরিস্থিতিতে শনিবার সকালে ফের বৃষ্টি শুরু কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কায় রাজ্যবাসী। জলের তলায় রয়েছে শহর কলকাতা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল পাতিপুকুর এলাকার একটি বাসের ছবি। দেখা গিয়েছিল, গোটা বাসটিই জলের তলায়। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। জল নামার আগেই শনিবার সকালের এই বৃষ্টির জেরে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন সকলেই। উল্লেখ্য, নিম্নচাপের আশঙ্কা দেখা দেওয়ার…
Read More
বাঙালি নারীর অন্যতম নিদর্শন রাজ্যের মুখ্যমন্ত্রী

বাঙালি নারীর অন্যতম নিদর্শন রাজ্যের মুখ্যমন্ত্রী

তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার যুদ্ধ জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। এবার তিনি উঠেই এলেন কলমের লেখায়। অনুমানই হল সত্য। শেষমেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলম ধরলেন তৃণমূলের মুখপত্রে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিবন্ধে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন অনিল-তনয়া। উত্তর সম্পাদকীয় স্তম্ভের চতুর্থ তথা শেষ কিস্তি প্রকাশিত হয়েছে শনিবার। যার অনেকটা জুড়েই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতাকে ‘মাননীয় মুখ্যমন্ত্রী’ ও ‘জননেত্রী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সত্তরের দশকের শেষদিকে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পা রাখলেন এবং তাঁর কীভাবে উত্থান ঘটল, সেই বিবরণ তুলে…
Read More
ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ডেজার্ট প্রেমীদের জন্য ম্যারিয়ট শিলিগুড়ি নিয়ে এসেছে The SiliguriBakehouse

ম্যারিয়ট, শিলিগুড়ি শহরে তাদের বেকারির প্রথম সংস্করণ- The SiliguriBakehouse লঞ্চ করল ৩০ জুলাই। ম্যারিয়টের The SiliguriBakehouse হল সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কারিগরি কেক, ফ্রেশ ব্রেড, রোলস, ডোনাটস, কাপকেক, পাই এবং কুকিজের একটি ভাণ্ডার। বেকারি্টিতে স্পেসাল ম্যারিয়ট বনভয় অন হুইলস হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করে “টেক অ্যান্ড গো” এবং “হোম ডেলিভারির” সুবিধাও রয়েছে। ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বেকারি স্পেশালিস্ট শেফ সুখেন ঘোষ হট এবং ফ্রেশ ব্রেড থেকে ফ্লাফি কেক এবং পেস্ট্রিতে বিশেষভাবে সাজানো মেনু তৈরী করেছেন যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সুস্বাদু। শেফ সুখেনের দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করা এবং শিলিগুড়ি শহরে উপলব্ধ সামগ্রিক বেকারির মান উন্নত করাই মূল লক্ষ্য।…
Read More
রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। শুধু সরকারি অনুষ্ঠান, জরুরী পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসককে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর বিষয়টিতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Read More
আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর । এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে।…
Read More
ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো  আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ফেক আইএএস দেবাঞ্জন দেব। এবার কলকাতা পুলিসের জালে ফেক আইপিএস। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। গ্রেফতার ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও।  ভুয়ো আইপিএস ও তার রক্ষীর থেকে মিলেছে অস্ত্র। সম্ভবত সেটির লাইসেন্স রয়েছে। ভুয়ো আইপিএসের থেকে মিলেছে রিভলভার। নিরপত্তা রক্ষীর থেকে মিলেছে একটি দামি পিস্তল। অভিযোগ, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরাত ধৃত ব্যক্তি। একাধিক ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। একবালপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিসের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল।…
Read More
প্রথম রাজ্য হিসেবে হ্যাকিংকাণ্ডে  তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ

প্রথম রাজ্য হিসেবে হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ

হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লকুর। থাকবেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।’ জানা গিয়েছে, দুই সদস্যের এই তদন্ত কমিশন অবিলম্বে কাজ করা শুর করবে।  মুখ্যমন্ত্রী জানান, তিনি ভেবেছিলেন, কেন্দ্র এই নিয়ে উদ্যোগী হবে। কিন্তু, তা না হওয়ায়, তাঁর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মমতা বলেন, সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম, সংসদ চলাকালীন কেন্দ্র নিশ্চয় তদন্ত করবে। আর সেই তদন্ত করা হবে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে।  পেগাসাস ইস্যুতে মোদি সরকারের ওপর…
Read More
আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট, নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট, নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট। চরম বিক্ষোভ। আর বিক্ষোভের একদিনের মধ্যেই সংশোধিত রেজাল্ট হাতে পেয়ে গেলেন ছাত্রীরা। সংশোধিত রেজাল্ট আসতে দেখা গেল নম্বর বেড়েছে ১৩৭ জন ছাত্রীর। বর্ধিত নম্বরের রেজাল্ট পেয়ে খুশির হাওয়া ছাত্রী মহলে। গত শুক্রবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হতে বিক্ষোভে ফেটে পড়েন আরামবাগ গার্লস স্কুলের ছাত্রীরা। করোনার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায়, হিসেব কষে অনেকেই আগে থেকে জেনে গিয়েছিলেন কত নম্বর পাবেন। কিন্তু রেজাল্ট বের হতে দেখা যায়, হিসেব মেলেনি। প্রথমে কিছুটা হতাশ গেলেও, পরে তাঁরা বুঝতে পারেন গরমিল হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রী ও অভিভাবকরা। বিক্ষোভের জেরে নড়চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। আরামবাগ গার্লস স্কুলের প্রেসিডেন্ট…
Read More