পশ্চিমবঙ্গ

চলতি বছরে দূর্গা পূজায় চলবে বিধিনিষেধ

চলতি বছরে দূর্গা পূজায় চলবে বিধিনিষেধ

আর কিছু দিনের মধ্যেই আসন্ন বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাকি শুধু মাস দেড়েকের অপেক্ষা। কিন্তু গত বছরের মতো চলতি বছরেও বাধ সেধেছে করোনা। গত বছর ২০২০ সালে করোনা নিয়মের কড়াকড়ির জেরে বাঙালির সবচেয়ে বড় উৎসবেও মন খুলে আনন্দ করতে পারেনি রাজ্যবাসী। চলতি বছরেও কি তারই পুনরাবৃত্তি হতে চলছে? মাস দেড়েক বাদেই দেশজুড়ে উৎসবের মরশুম। গণপতি-সহ শারদোৎসব এবং দীপাবলিতে মাতবে আসমুদ্র হিমাচল। কিন্তু এই সময় করোনা বিধি শিথিল হোক, চায় না কেন্দ্র। তাই উৎসবের মরশুমে করোনাবিধি কার্যকর রাখতে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের নয়া নির্দেশের চিঠিতে ফের আশঙ্কার মেঘ দেখা দিয়েছে আকাশে। আগামী ৫ থেকে ১৫ অক্টোবর দুর্গোৎসবকে কেন্দ্র…
Read More
”ভিক্ষা নয় ঋণ চাইছি”, এিপুরায় গেরুয়া ঝড় রুখতে টিএমসি-কে সমর্থনের ডাক কুনাল এর

”ভিক্ষা নয় ঋণ চাইছি”, এিপুরায় গেরুয়া ঝড় রুখতে টিএমসি-কে সমর্থনের ডাক কুনাল এর

পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে এিপুরায় দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়িয়ে তুলেছে তৃণমূল। আইপ্যাকের সদস্যের আটকের ঘটনাকে সামনে রেখে একের পর এক দল গিয়েছে ত্রিপুরায়। কারণ পাখির চোখ ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা ভোট। এদিন সেই উদ্দেশ্যেই ত্রিপুরাবাসীদের টুইট বার্তা দিলেন কুণাল ঘোষ। পর পর তিনটি টুইটে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের মুখপাত্র। সেই সঙ্গে কুণালের স্পষ্ট বক্তব্য, ''কোনও ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না।''
Read More
কেন্দ্র সরকারের তরফে অর্থ সাহায্য পেলে বন্যা দুর্গতরা

কেন্দ্র সরকারের তরফে অর্থ সাহায্য পেলে বন্যা দুর্গতরা

রাজ্য জুড়ে এক বেশামাল পরিস্থিতির অবস্থা। জলের তলায় রয়েছে রাজ্য়ের একাধিক এলাকা। উদ্বেগের পারদ চড়ছে ধীরে ধীরে। তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে প্লাবনে, সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। ঘরছাড়া প্রায় আড়াই লক্ষ মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার, শুধু একদিনের রেকর্ড বৃষ্টিই ভেঙে দিয়েছে বহু বছরের রেকর্ড। প্লাবনের এমন ভয়াবহ রূপ আগে কখনও দেখেননি বলেই জানাচ্ছেন বন্যাবিধ্বস্ত এলাকার বর্ষীয়ান বাসিন্দারা। চার, পাঁচ দিন কেটে গেলেও কোনও কোনও জায়গায় এখনও জল জমা রয়েছে। ডুবেছে চাষের জমি। ভেসেছে বাড়ি-ঘর, সহায় সম্বল। পাশাপাশি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে।  এবার বাংলার বন্যায় মৃতদের পরিজনেদের সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন…
Read More
সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বিগত কদিনের বৃষ্টিতে বেসামাল পরিস্থিতি রাজ্যের বেশ কিছু জায়গার। এর মধ্যে সব চেয়ে বেশি খারাপ পরিস্থিতি হয়েছে হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়। রাজ্যের এইসব বিভিন্ন বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার জলে নেমেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারে করে নয় সড়ক পথেই পৌঁছে যান বন্যা দুর্গত এলাকায়। পাশাপাশি সরকারি আধিকারিককে দুর্গতদের পাশে থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন। হুগলির আরামবাগ সাবডিভিশনে বায়ুসেনা নামানো হয়েছে ইতিমধ্যেই। জলাধার এবং নদীগুলির নাব্যতা কমে জল ধারণ ক্ষমতা কমে…
Read More
স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত  অনলাইন পোর্টাল চালু থাকবে

স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত অনলাইন পোর্টাল চালু থাকবে

এগুলো উচ্চমাধ্যমিকে প্রায় ১০০% পাস করার ফলে স্নাতকস্তরে ভর্তিতে সমস্যা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় ৪৯ টি কলেজ রয়েছে এবং অনার্স মিলিয়ে আসন সংখ্যা প্রায় ৬৫ হাজারের কাছাকাছি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রণব ঘোষ জানান, সকলেরই ইচ্ছে থাকে ভালো কলেজে ভর্তি হওয়ার। অপেক্ষাকৃত বেশী নম্বর পাওয়া পড়ুয়ারা ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে। তার চেয়ে কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা অন্য কলেজে ভর্তি হলে সমস্যা হওয়ার কথা নয়। কেননা আগের চাইতে কলেজের সংখ্যা বেড়েছে। যদি শিলিগুড়ি মহকুমায় প্রতিটি কলেজে ছাত্র-ছাত্রীরা সমানভাবে ভর্তি হয় তাহলে কোনও সমস্যা হবে না। কেননা প্রতিবারই শিলিগুড়ি কলেজের ওপর চাপ বাড়ে। অনেকেরই শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক পাস করার ইচ্ছে…
Read More
বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বজায় থাকল বাঙালিয়ানা বাঙালির ঐতিহ্য। তুলে ধরলেন বাঙালি সত্ত্বাকে। পুরোদস্তুর বাঙালি সাজে রাজ্যসভায় এলেন তিনি। বাঙালি ঐতিহ্যকে বহন করেই আজ বুধবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইএএস জহর সরকার। ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশেই শপথ নিলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার। তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে চলতি অধিবেশন থেকেই দুঁদে এই বাঙালি আমলাকে ব্যবহার করতে পারে সংসদীয় দল। গত সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধ্যায় দিল্লি গিয়েছেন জহর। সেখানেই স্থির হয়, বুধবার অধিবেশন…
Read More
ফের আবার অতিভারী বৃষ্টির সম্মুখীন হতে চলছে রাজ্যবাসী

ফের আবার অতিভারী বৃষ্টির সম্মুখীন হতে চলছে রাজ্যবাসী

সম্প্রতি গত সপ্তাহে টানা তিন ধরে বৃষ্টি দেখেছি রাজ্যবাসী। জলমগ্ন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা। যার ফলে বেসামাল হয়েছে পরিস্থিতিতে পড়েছে বেশ কিছু জায়গা। এই পরিস্থিতি সামলে ওঠার আগেই আবার দুর্যোগ ঘনিয়ে এলো রাজ্যে। ফের বৃষ্টির সম্ভাবনা। একদিকে ঘূর্ণাবর্ত, সঙ্গে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের আকাশ আজ মূলত মেঘলা থাকবে। শুধু…
Read More
স্থগিত হয়ে গেলো ভোট পরবর্তী হিংসা মামলার রায়

স্থগিত হয়ে গেলো ভোট পরবর্তী হিংসা মামলার রায়

অনেক টানা পোড়েনের পর অবশেষে স্থগিত হলো মামলা। অবশেষে রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিক কমিশন৷ এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে রাজ্য৷ এর পরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়৷ এর পরই গতকাল মামলার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ মামলা স্থগিত রাখার কথা জানায়। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আবার হাসপাতালে ভর্তি হলো সাহিত্যিক

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আবার হাসপাতালে ভর্তি হলো সাহিত্যিক

বেশ কিছুদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। ফের আরো একবার শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। মঙ্গলবার তাঁর রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় স্থানাতরিত করা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের লেখক। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। পাশাপাশি তাঁর দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি রয়েছে। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল আপাতত হাসপাতালে…
Read More
যেখানে দেশের করোনা সংক্রমণের সংখ্যা চিন্তা ধরাচ্ছে সেখানে স্বস্তি দিচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা

যেখানে দেশের করোনা সংক্রমণের সংখ্যা চিন্তা ধরাচ্ছে সেখানে স্বস্তি দিচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা

বিগত দুদিন ধরে আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার পর আবার চিন্তিত ভারতবাসী। করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা কিছুটা কিছুটা কমে যাওয়ার পর আবার তা ঊর্ধ্মুখি হলো। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। ফের বাড়ল উদ্বেগ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। দু’দিন পর তা ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কাড়ল ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। তবে চলতি মাসেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন…
Read More