পশ্চিমবঙ্গ

ঘোষিত বিজেপি প্রার্থীর নাম

ঘোষিত বিজেপি প্রার্থীর নাম

নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। কিছুদিন আগেই নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছিল তিন উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। এবার ঘোষিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থীর নাম। বড়সড় চমক দিয়ে ভবানীপুর কেন্দ্রে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে নামাল বিজেপি। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচনের জন্যও প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। এছাড়াও, সামশের গঞ্জের জন্য মিলন ঘোষ এবং জঙ্গিপুরের জন্য সুজিত দাসকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। বহু জল্পনা ও বহু সংশয়ের পর অবশেষে ঘোষিত হলো পদ্মশিবিরের…
Read More
জামিন মঞ্জুর হলো কুণাল ঘোষের

জামিন মঞ্জুর হলো কুণাল ঘোষের

অবশেসে মঞ্জুর হলো জামিন। দীর্ঘ সময় পর জামিন মিললো সারদা মামলায় অন্যতম মূল অভিযুক্ত কুণাল ঘোষের। শর্ত সাপেক্ষে জামিন দিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে৷ জামিন পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে৷ নির্দেশ দিয়েছে আদালত৷ সারদা মামলায় ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কুণাল বলেন, ‘‘২০১৩ সালে ইডি প্রথম সমন পাঠিয়েছিল৷ প্রথম থেকেই তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছি৷ ২০১৫ সালেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট পেশ করে৷ সেখানে আমার নাম ছিল না৷ পরে কী ভাবে আমার নাম এল বুঝতে পারছি না৷’’   এদিন আজ বিশেষ আদালতে…
Read More
শিক্ষক নিয়োগে বড়োসড়ো দুর্নীতি

শিক্ষক নিয়োগে বড়োসড়ো দুর্নীতি

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো দুর্নীতি৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ ২০১৪ সালে টেট-এর ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের অসন্তোষ করল কলকাতা হাইকোর্ট৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ তালিকা তলব করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তা আদালতে পেশ করতে হবে৷ পদে নিয়োগের যোগ্যতা না থাকা সত্ত্বেও একাধিক নিয়োগের অভিযোগ উঠেছে মামলায়৷ অভিযোগের বৃহত্তর প্রেক্ষাপটে মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে৷ ২০১৪ সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ একাধিক জায়গায় একাধিক মামলা হয়েছে৷ তবে এই প্রথম জনস্বার্থ মামলা গ্রহণ করা হল কলকাতা হাইকোর্টে৷ মূলত এই…
Read More
উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির

উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির

নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। কমপক্ষে ৬ জনের নাম প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে কাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে ময়দানে নামাতে হবে, সেটা সম্ভবত আজই ঘোষণা হবে। শাসক দলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে নামছেন। অন্যদিকে কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা এই নির্বাচনে প্রার্থী দেবে না। আর ভবানীপুরের উপনির্বাচনের জন্য বাহুবলী সাংসদ অর্জুন সিংকে পর্যবেক্ষক করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এছাড়াও অর্জুনের সারথি হিসেবে সাংসদ জ্যোতির্ময় মাহাত…
Read More
তুলে নেওয়া হলো বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা

তুলে নেওয়া হলো বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা

একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি৷ বাংলায় একের পর এক ভাঙ্গনের মুখ দেখতে হচ্ছে গেরুয়া শিবিরে৷ ২০০ বেশি আসন নিয়ে বাংলা দখলের স্বপ্ন থাকলেও বিজেপিকে ৭৭ টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মুকুল রায় তৃণমূলে ফিরতেই শুরু হয়েছে একের পর এক নেতার ঘর ওয়াপাসি৷ ৭৭ থেকে কমতে কমতে বিজেপি বিধায়কের সংখ্যা ঠেকেছে ৭১-এর৷ তার মধ্যে ৬১ জন বিধায়কের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা৷ স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই প্রসঙ্গে চিঠি পাঠিয়ে দিয়েছে বলেই সূত্রের খবর। ১০ জন ছাড়া নির্বাচনে জেতা বাকি বিজেপি বিধায়রাই আর কেন্দ্রের নিরাপত্তা পাবেন না। শুধু শুভেন্দু অধিকারীরর মতো জনা ১০…
Read More
আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা ঘোষিত হলো

আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা ঘোষিত হলো

প্রকাশিত হলো ২০২২ আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা। পরীক্ষা শুরু হবে ২০২১ সালেই। বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল আইসিএসই কাউন্সিল। চলতি বছরের পুজোর পরেই শুরু হবে পরীক্ষা। ১৫ নভেম্বর থেকে প্রথম সেমেস্টার শুরু হবে বলে জানানো হয়েছে। ৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তবে আইএসসি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দু’ ভাগে বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনা আবহে পড়ুয়াদের চাপ কমাতে আইসিএসই, আইএসসি পরীক্ষার সিলেবাস কমানোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি কাউন্সিলের তরফে। প্রথম সিমেস্টার  বাড়িতে বসে অনলাইনে দিতে হবে৷ মার্চ বা এপ্রিলে হবে দ্বিতীয় সেমেস্টার। তবে দ্বিতীয় সেমেস্টার অনলাইন না অফলাইনে হবে, তা পরিস্থিতি অনুযায়ী…
Read More
অভিষেকে ফের তলব করা হতে পারে ইডির তরফে

অভিষেকে ফের তলব করা হতে পারে ইডির তরফে

আবারো তলব করা হতে পারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ইডি সূত্রে খবর কয়লা কাণ্ডে চলতি সপ্তাহের শেষে ফের দিল্লি তলব করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত দু’টি সংস্থার আয়ের উৎস খুঁজতেই ফের ডেকে পাঠানো হবে তাঁকে৷ ইডি’র দাবি, ওই দুই সংস্থায় কোটি কোটি টাকা কী ভাবে জমা পড়ল তারই উৎস খুঁজছে ইডি৷ কোটি টাকার ‘উৎস নিয়ে বিশ্লেষণ’ চলছে। কয়লাকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -র তলবে দিল্লিতে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে৷ জানা গিয়েছে, ৬ তারিখ এই দুই সংস্থার আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে৷ কিন্তু…
Read More
সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

একের পর এক মন্ত্রীর ওপর চাপ বাড়ছে রাজ্যের শাসক শিবিরের৷ আবারো এক মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ পাঠাল সিবিআই৷ আইকোর মামলায় ফের তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই ­– এর৷ আগামী সপ্তাহে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ আইকোর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ হয়েছে। এর আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখন বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেখা যায়, তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নয়াদিল্লিতে ডেকে পাঠায়। বিধানসভায় সমন পাঠানো হয়েছে সুব্রত–ফিরহাদ–মদনের নামে। সিবিআই সূত্রে খবর,…
Read More
কমে যাচ্ছে সিলেবাস শিক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা

কমে যাচ্ছে সিলেবাস শিক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এর ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমস্ত পড়াশোনা হয়ে গেছে অনলাইনেই। এর ফলে চাপ বাড়ছে শিক্ষার্থীদের ওপর। এবার তাদের কিছুটা চাপ মুক্ত করতে নয়া সিদ্ধান্ত সিলেবাস কমিটির। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস, জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।   করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। ইতিমধ্যে রাজ্য সরকারের…
Read More
ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

আসন্ন করোনার তৃতীয় ঢেউ। এই করোনা আবহের মাঝেই নতুন রোগের উপদ্রপ। উদ্বেগ বাড়ছে শিশুদের নিয়ে। জ্বরহীন ম্যালেরিয়ার উদ্বেগে আক্রান্ত হচ্ছে কলকাতার একাধিক শিশু। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। জ্বরহীন হওয়ার ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। ফলে এই নতুন উদ্বেগের কারণে চিন্তা বেড়েছে চিকিৎসক মহলে। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের। এর মাঝে এই নতুন উপদ্রপ। চরিত্র বদল করছে ম্যালেরিয়ার প্যারাসাইটও। ম্যালেরিয়া হচ্ছে। কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসছে না। বরং দেখা যাচ্ছে জ্বরহীন ম্যালেরিয়া। ফলে রোগ ধরতেও সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্‍সকদের। চিকিত্‍সকরা জানাচ্ছেন, শিশুদের…
Read More