পশ্চিমবঙ্গ

কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণ সংখ্যা

কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণ সংখ্যা

দেশের করোনা সংক্রমণ স্বস্তি দিলেও এবার চিন্তা বাড়ছে রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। আসন্ন পূজার আগে চিন্তা ধরাচ্ছে সংক্রমণের এই সংখ্যা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। কোভিড-১৯-কে হারিয়ে…
Read More
পূর্ব পুরুষদের ৫০ বছর আগের দুর্গাপুজো করছেন দাঁ পরিবারের দুই মেয়ে

পূর্ব পুরুষদের ৫০ বছর আগের দুর্গাপুজো করছেন দাঁ পরিবারের দুই মেয়ে

সামর্থ্য নেই,  তবুও পূর্ব পুরুষদের হাতে শুরু হওয়া দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দাঁ পরিবারের দুই মেয়ে। রোজগার বলতে গৃহশিক্ষকতা এবং অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ এই চলে পুরাতন মালদার দাঁ পরিবারের দুই বোনের সংসার । আর সারা বছরের অল্প অল্প করে জমানো টাকা এবং প্রতিবেশীদের আর্থিক সহযোগিতা নিয়ে বংশের দুর্গাপুজোর ঐতিহ্যকে ধরে রেখেছেন দাঁ পরিবারের দুই সদস্য প্রভাদেবী এবং জয়াদেবী।  পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় রয়েছে দাঁ পরিবারের জরাজীর্ণ বাড়িটি। সেখানে থাকেন দুই বোন প্রভা দাঁ এবং জয়া দাঁ। প্রভাদেবী বিবাহিত হলেও স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। তিনি তার বাবার বাড়িতে একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। প্রভাদেবীর ছোট বোন…
Read More
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার প্রয়াত জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার প্রয়াত জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ

জলপাইগুড়ি‌র শ্রমিক সংগঠনের নেতা হিসেবে বিশেষ‌ভাবে পরিচিত ছিলেন মানিক ঘোষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে জীবনাবসান তাঁর হয়। তাঁর নেতৃত্বে বহু আন্দোলন সংগঠিত করেছেন জলপাইগুড়ি‌র মোটরকর্মী ইউনিয়নের নেতা কর্মীরা। একজন সুবক্তা হিসেবে‌ও পরিচিত ছিলেন মানিক ঘোষ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দলের নেতা কর্মীরা। এদিন দুপুরে জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। মোটর কর্মী ইউনিয়নের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তাঁকে। মরদেহের ওপরে রক্ত পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এই শ্রমিক নেতা‌কে।
Read More
মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে ২৪ শে সেপ্টেম্বর

মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে ২৪ শে সেপ্টেম্বর

‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টটি এসআর মডেলিং স্টুডিওর চেয়ারম্যান সম্রাট রাজপুতের একটি উদ্যোগ। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টের কো-চেয়ারম্যান হলেন মিস রেশমি দেওকোটা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন মিঠুন সাহা এবং অনুষ্ঠানটি সন্দীপগ রিয়েলস্টেট লিমিটেড দ্বারা পরিচালিত। উল্লেখ্য, মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সফলভাবে সিজন ১ সম্পন্ন করেছে এবং সিজন ২ সফলভাবে পরিচালনা করছে। এই মেগা ইভেন্টের (মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৪ শে সেপ্টেম্বর হোটেল মন্টানা ভিস্তা, শিলিগুড়িতে।
Read More
এবার আরো উচ্চপর্যায় আর্জি রেশন মামলায়

এবার আরো উচ্চপর্যায় আর্জি রেশন মামলায়

ঘোষণা মতো চলতি সপ্তাহে শুরু হয়েছে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু অন্যদিকে এই প্রকল্প স্থগিতাদেশের দাবিতে অনড় রেশন ডিলারদের একাংশ। এই প্রকল্প স্থগিতাদেশের আর্জি নিয়ে মামলা হলে খারিজ করা হয় সেই আবেদন। সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করায় এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণও করেছে। তবে, জরুরি শুনানির আর্জি খারিজ করা হয়েছে। রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দিতেই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কিছু রেশন ডিলার। ‘মহৎ উদ্দেশ্যেই’ দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই এই প্রকল্পে স্থগিতাদেশের কোনও কারণ দেখতে পাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি। মামলাকারী রেশন…
Read More
শুরু হতে চলেছে উপনির্বাচনের প্রচার

শুরু হতে চলেছে উপনির্বাচনের প্রচার

চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে উপনির্বাচন ভোট। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচন। সব কেন্দ্রেই জয়েই জন্য ঝাঁপিয়েছে তৃণমূল। এবার আসন্ন নির্বাচন ও উপ নির্বাচনে ফের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের যুবরাজ। প্রচার শুরু করবেন ভবানীপুর কেন্দ্র দিয়েই। ভবানীপুর থেকে লড়াই করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তৃণমূল। এবার সেই বিশ্বাসকে আরও পোক্ত করতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের যুবরাজ ফের একবার ময়দান থেকে নিজের শক্তি বুঝিয়ে দিতে চলেছেন। হাইভোল্টেজ নির্বাচন নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। জানা গিয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার…
Read More
চিন্তা বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যায়

চিন্তা বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যায়

করোনার তৃতীয় ঢেউ এর আতঙ্কের মাঝেই নতুন আতঙ্ক। অজানা জ্বরে কাবু একের পর এক শিশু। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ উদ্বেগ। পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই অন্তত ৭৬০জন শিশু ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মালদা মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল ৮ মাসের এক শিশুর । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন শিশুর বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই শিশু মৃত্যুর ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। কয়েকদিন ধরেই জলপাইগুড়ি-সহ শিলিগুড়ি এবং কোচবিহারের শিশুদের মধ্যেও বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। হাসপাতালে ভরতি বহু শিশু। পশ্চিম বর্ধমানেও…
Read More
স্বস্তি মিলল রেশন মামলায়

স্বস্তি মিলল রেশন মামলায়

অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে…
Read More
একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে অজানা জ্বরে

একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে অজানা জ্বরে

চলছে করোনা সংক্রমণের আবহ। সামনেই আসন্ন করোনার তৃতীয় ঢেউ, উদ্বিগ্ন চিকিৎসকমহল। এমতাবস্থায় কপালের ভাঁজ আরও বাড়াচ্ছে অজানা জ্বর। কলকাতাতে শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া৷ আর এই জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি-কাশি, তাপমাত্রা বৃদ্ধি তো আছেই, সঙ্গে রয়েছে খিঁচুনি। পার্ক সার্কাসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০টি শিশু৷ এর মধ্যে ৮ জন শিশু ভর্তি রয়েছে আইসিইউ-তে৷ জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু৷ উল্লেখ্য, এই অসুস্থ শিশুরা প্রত্যেকেই কিন্তু ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনা নেগেটিভ৷ এদিকে কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়িও৷ সেখানেও জ্বরে খুব বেশি ভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা৷  অন্যদিকে কলকাতার পাশাপাশি জলপাইগুড়িতেও আক্রান্ত হচ্ছে এই জ্বরে৷ এই…
Read More
বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

করোনা সংক্রমণ রোধে রাজ্যে চলছে কোভিড বিধি নিষেধ। তার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে বহাল বিধি নিষেধ৷ এবার ফের বাড়ল কোভিড বিধিনিষেধের সময়সীমা। এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবারই ছিল বিধিনিষেধের শেষ সময়সীমা। কিন্তু রাজ্যে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই ফের ১৫ দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দিনের অন্যান্য সময়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ওই সময় জরুরি পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় চলবে না। এই সময়ের মধ্যে চলবে না…
Read More