পশ্চিমবঙ্গ

বাড়ানো হলো বেতন

বাড়ানো হলো বেতন

সফল হয়েছে দীর্ঘ সময়ের আন্দোলন, অবশেষে বেতন বাড়ছে রাজ্যের সরকারি বাস চালকদের। তবে বাস চালকদের বেতন বাড়ানো হলেও বঞ্চনার শিকার হচ্ছেন কন্ডাক্টাররা। একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি বাস চালকদের সাম্মানিক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এই বেতন বৈষম্যের কারণে আগামী দিনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তরের তিনটি এজেন্সি মারফত মোট আড়াই হাজারের কিছু বেশি বাস চালকদের সঙ্গে কর্মরত রয়েছেন বাস কন্ডাক্টররা। পরিবহণ দফতর সূত্রে খবর, এই মূহূর্তে পরিবহণ দফতরে ১২০০-র বেশি চুক্তিভিত্তিক কন্ডাক্টর রয়েছেন। তবে নবান্নের থেকে প্রকাশিত অর্থ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাস চালকদের কথাই উল্লেখ করা হয়েছে। তাই এখন…
Read More
নয়া মোড় নিলো আরজি কর কাণ্ড

নয়া মোড় নিলো আরজি কর কাণ্ড

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে তাঁকে। এদিকে সিবিআই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবার এই মামলাতেই সামনে আসছে বড় খবর! শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির দাবি জানিয়েছে তারা। সেই কারণে এবার চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সকল প্রমাণ এবং নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হস্তান্তর হতে চলেছে। এই প্রামাণ্য নথির মধ্যে…
Read More
শহরতলী পরিষ্কা রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

শহরতলী পরিষ্কা রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অভিযোগ ওঠা সত্ত্বেও কাজ হয়নি এখনো। কলকাতা শহরের রাস্তাঘাটে হামেশাই চোখে পড়ে আবর্জনার স্তুপ। অভিযোগ, অনেক জায়গায় নাকি নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় শহুরে এলাকার নাগরিকদের। অন্যদিকে কঠিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার যে আধুনিক ব্যবস্থা, সেটাও কার্যকর করতে পারেনি অধিকাংশ পৌরসভা। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে খবর, রাজ্য জুড়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে, কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। অন্যদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই পুরসভা এলাকার আবর্জনা এবং জঞ্জাল সাফাইয়ের জন্য সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকেই দায়িত্ব দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুর এবং নগরোন্নয়ন দফতর।
Read More
চালু হলো নয়া ব্যবস্থা

চালু হলো নয়া ব্যবস্থা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের ছোট ও প্রান্তিক চাষীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দপ্তর। সম্প্রতি জানানো হয়েছে রাজ্যের হিমঘর গুলিতে এবার থেকে অন্তত ৩০ শতাংশ জায়গায় ছোট ও প্রান্তিক চাষীদের উৎপাদিত আলু রাখতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে একজন চাষী সর্বাধিক ৩৫ কুইন্টাল অর্থাৎ ৭০ বস্তা আলু রাখতে পারবেন। পুরো ব্যবস্থা দেখশোনার দায়িত্ব রয়েছে জেলাশাসকদের ওপর। প্রথমবার রাজ্যের আলু চাষীদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রসঙ্গত অধিক ফলন হলে ব্যবসায়ী ও ফড়েরা চাষীদের কাছ থেকে কম দামে প্রচুর পরিমাণে আলু কিনে নিয়ে তা হিমঘরে মজুত করে রাখে। পরে সেই…
Read More
বড় উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের তরফে

বড় উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী। এবার ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্পের সূচনা। যার মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য…
Read More
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, আগামী ৮ মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম! বিগত কয়েক মাস ধরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে কাকে দেখা হাবে সেই নিয়ে চর্চা অব্যাহত। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট রয়েছেন। বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং…
Read More
জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে আটক করল পুলিশ

জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে আটক করল পুলিশ

বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকেও আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কোর্ট নোটিশ। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে, সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ। চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। এবার তাঁর জামিনের আবেদনের…
Read More
ভেজাল চা বিক্রি রুখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

ভেজাল চা বিক্রি রুখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

চা মানেই সবার আগে মনে পরে দার্জিলিং-এর চা স্বাদে। বিশেষ করে চা প্রেমীদের কাছে এই চায়ের তুলনা নেই। দার্জিলিং-এ ঘুরতে এলেই পর্যটকদেরও ভিড় উপচে পড়ে চায়ের দোকানগুলিতে। কিন্তু এবার এই চা নিয়েই উঠল এক গুরুতর অভিযোগ। তারপরেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নেপাল এবং অসম থেকে কীটনাশক মেশানো চা চোরা পথে ঢুকে পড়ছে দার্জিলিংয়ে। আর বিক্রি হচ্ছে দার্জিলিং চা হিসাবে। এই অভিযোগ সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। চোরা পথে আসা, কীটনাশক মিশ্রিত চা বিক্রি বন্ধ করতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছেন নবান্ন। চা শিল্পের উন্নয়ন এবং তার গুণগত মান-ও যাচাই করবে এই টাস্ক ফোর্স। একইসাথে এই সমস্ত চায়ের জন্য পরীক্ষাগার তৈরি…
Read More
কৃষকদের জন্য সুখবর

কৃষকদের জন্য সুখবর

সুখবর, দীর্ঘ সময় ধরে আটকে থাকা পেতে চলেছেন রাজ্যবাসী। নবান্নের তরফে বাংলা শস্য বীমার আওতায় এবার মোটা টাকার ক্ষতিপূরণ পেলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষের বেশি কৃষক। গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা’। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল খরিফ মরশুমের ধান চাষ। ওই সময় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা পেয়েছেন এই বিপুল অর্থ। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলায় ধানের ধান চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। তার কিছুদিন আগে ডিভিসি থেকে জল ছাড়ায় হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সারা দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম ইসরোর…
Read More