পশ্চিমবঙ্গ

শ্রী রাম সেবা সংঘের উদ্যোগে বোল্লা এলাকায় প্রথমবারের মতো রাম পূজার আয়োজন করা হচ্ছে

শ্রী রাম সেবা সংঘের উদ্যোগে বোল্লা এলাকায় প্রথমবারের মতো রাম পূজার আয়োজন করা হচ্ছে

আসন্ন রামনবমী উপলক্ষে বালুরঘাট ব্লকের ঐতিহ্যবাহী বোল্লা এলাকায় প্রথমবারের মতো রাম পূজার আয়োজন করা হয়েছে। শ্রী রাম সেবা সংঘের উদ্যোগে বুধবার খুঁটি পূজার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভ প্রামাণিক জানান, বোল্লার সকল সনাতন ধর্মাবলম্বীরা একজোট হয়ে এই মহতী উদ্যোগ নিয়েছেন। প্রথমবারের মতো আয়োজিত এই পূজায় ভক্তদের অংশগ্রহণের জন্য উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম পূজা সম্পন্ন হবে বলে জানান উদ্যোক্তারা। এলাকার বাসিন্দাদের মধ্যে এই পূজাকে কেন্দ্র করে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
Read More
কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কয়েকদিন ধরেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে সরগরম রাজ্য। এই ইস্যুতে পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়ার পর এবার কার্যত নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্যের অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর৷ তদন্ত শুরু হতেই, উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দু’জন আধিকারিকের নাম। অভিযোগ বিগত দু’বছরে তারা এমন একাধিক ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজ করেছেন। ইতিমধ্যেই ইন্সপেক্টর র‍্যাঙ্কের ওই দুই আধিকারিককে শো-কজ করেছে…
Read More
নতুন অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে

নতুন অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কিছু সময়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত ১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার তফসিলি জাতি এবং জনজাতির শংসাপত্রই ভুয়ো বলে অভিযোগে রীতিমতো শোরগোল। ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে দুই মহকুমাশাসকের (মালদহ সদর ও চাঁচল) পাশাপাশি, স্কুলশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিবের কাছে অভিযোগ করেছেন জেলার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের ফেকু চৌধুরী নামের এক বাসিন্দা। যদিও নিজেদের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ ওই শিক্ষক-শিক্ষিকারা।
Read More
ঈদ উপলক্ষে সকাল থেকেই ঈদগাহগুলিতে উপচে পড়া ভিড়

ঈদ উপলক্ষে সকাল থেকেই ঈদগাহগুলিতে উপচে পড়া ভিড়

সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো। জেলার বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, কুশমণ্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করেন। সকাল থেকেই ঈদগাহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় রীতি মেনে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য সর্বত্র নজরদারি চালায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। উৎসবের আবহে ভাসলো গোটা জেলা। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল সর্বত্র।
Read More
বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত

বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত

বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত, আদালতের দেওয়া রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যাস থাকে এবং তা গোপন করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে স্বাস্থ্যবিমা সংক্রান্ত ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হবে। এমনকি ওই সংক্রান্ত অসুখে হাসপাতালে ভর্তি হলেও বাতিল হতে পারে ওই ব্যক্তির স্বাস্থ্যবিমা। আসলে এক ব্যক্তি জানা গিয়েছে, ২০১৩ সালে এক ব্যক্তি বিমা সংস্থার থেকে স্বাস্থ্যবিমা কিনেছিলেন। প্রায় এক বছর কিস্তি শোধ করার পর পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা চললেও প্রাণে বাঁচামন যায়নি তাঁকে। এই ঘটনায় বিমা সংস্থার কাছে টাকা ফেরত চাইতে গিয়ে বিপাকে পড়েন ওই ব্যক্তির স্ত্রী। এক্ষেত্রে তাঁদের যুক্তি ছিল মদ্যপান জনিত…
Read More
বিরোধী দলের তরফেই এলো রায়

বিরোধী দলের তরফেই এলো রায়

জয় হলো রাজ্যের বিরোধী দলের, মুখ পুড়ল রাজ্যের। হাইকোর্টের দ্বারস্থ হতেই মিলল মিছিলের অনুমতি। এবার তাদের পক্ষেই রায় দিয়ে দিল উচ্চ আদালত। বেশ কিছু শর্ত বেঁধে অনুমতি দিয়েছেন বিচারপতি। ফলে পদ্ম শিবিরের কর্মসূচিতে আর কোনও বাধা রইল না। বারুইপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়করা। তবে বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর গাড়িতে তৃণমূলি হামলার অভিযোগ ওঠে। এরপর জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত। আগামীকাল বারুইপুরে বিক্ষোভ…
Read More
আবেদনে সাড়া পেল মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা

আবেদনে সাড়া পেল মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিলোত্তমার বাবা-মা। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার পরিবার। কিন্তু সেসময় মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। দীর্ঘ প্রায় দেড় মাস পর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ঐদিন সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরিবার আবেদন জানালে কলকাতা হাইকোর্ট তা শুনতে পারবে।…
Read More
আগামী শনি ও রবি ছুটি নেই সরকারি কর্মচারীদের

আগামী শনি ও রবি ছুটি নেই সরকারি কর্মচারীদের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার ছুটিতেও কোপ! ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন। চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে। তার জন্য শনিবারেও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হল। জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে। তবে এ নতুন কিছু নয়, অর্থবছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়। এবারেও তাই হচ্ছে। জানিয়ে রাখি,…
Read More
রায় দিল সুপ্রিম কোর্ট

রায় দিল সুপ্রিম কোর্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানি ছিল কলকাতার আরজি কর মামলার। সুপ্রিম নির্দেশের পর আপাতভাবে স্বস্তি পেয়েছেন তিলোত্তমার বাবা-মা। তিলোত্তমার বাবা এদিন বললেন, ‘আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম। সেই সময় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তাই এবার আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কলকাতা হাইকোর্টের কাছেই করতে চাই। আগামীদিনে এর ফলে আমাদের উত্তর পেতে সুবিধা হবে। এই কারণেই আমরা চাইছিলাম সুপ্রিম কোর্ট থেকে আমাদের মেয়ের কেসটা কলকাতা হাইকোর্টে আসুক।’ নির্যাতিতার মা জানিয়েছেন, ‘আমার মেয়ের ওই রক্তাক্ত দেহ দেখে শপথ নিয়েছিলাম বিচার না আসা পর্যন্ত মাথার চুল আঁচড়াবো…
Read More
থমকে রয়েছে রেল প্রকল্পের কাজ

থমকে রয়েছে রেল প্রকল্পের কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি কেন্দ্রের এই বঞ্চনার অভিযোগকে কার্যত অস্বীকার করে গত ১ ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশের পরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোর গলায় জানিয়েছিলেন বাংলার প্রতি কোনো বিমাতৃসুলভ আচরণ করেনি মোদি সরকার। উল্টে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর অভিযোগ ছিল জমিজটের কারণেই বাংলায় বহু রেল প্রকল্পের কাজ থমকে আছে। রাজ্যসভায় দাঁড়িয়ে আরও একবার একই অভিযোগ করেছেন তিনি। তারপরেই রেলমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও।
Read More