পশ্চিমবঙ্গ

অনুমতির জটিলতায় আটকে সাংবাদিকতা, নীরব মন্দির কর্তৃপক্ষ

অনুমতির জটিলতায় আটকে সাংবাদিকতা, নীরব মন্দির কর্তৃপক্ষ

বীরভূমের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ বৈধ পরিচয়পত্র আইডি কার্ড এবং চ্যানেলের লোগো লাগানো বুম সঙ্গে থাকা সত্ত্বেও মন্দির চত্বর এমনকি গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলছে না। স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা সাংবাদিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদেরও সাধারণ পুণ্যার্থীদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার ফলে সময়মতো খবর সংগ্রহ করা কঠিন হয়ে উঠছে। সাংবাদিকদের অভিযোগ মন্দিরের গেটে থাকা নিরাপত্তারক্ষীরা পরিচয়পত্র দেখার পরেও ভেতরে ঢুকতে দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সেবায়েতের ফোন বা অনুমতির ওপর নির্ভর করে প্রবেশাধিকার মিলছে…
Read More
ঘন কুয়াশায় সতর্কতা, তাপমাত্রা আরও নামার পূর্বাভাস

ঘন কুয়াশায় সতর্কতা, তাপমাত্রা আরও নামার পূর্বাভাস

সকাল থেকেই রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ স্পষ্ট। কলকাতায় ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি। তাপমাত্রা খুব একটা না কমলেও ঠান্ডার অনুভূতি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পারদ ধীরে ধীরে নামবে, ফলে শীতের দাপট আরও বাড়তে পারে। কুয়াশাই এখন সবচেয়ে বড় সমস্যা। মঙ্গলবার ও বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অনেক জায়গায় দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তা ৫০ মিটারেরও নীচে নামতে পারে। এর ফলে সড়ক ও রেল যোগাযোগে ব্যাঘাত ঘটার আশঙ্কা…
Read More
ভরতপুরের সভামঞ্চে নজর রাজ্য রাজনীতির, ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

ভরতপুরের সভামঞ্চে নজর রাজ্য রাজনীতির, ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলের উদ্বোধন আজ। সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছে। হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা সভাস্থলে আসবেন তাদের কোন সমস্যা হলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্প লাইন নাম্বার এর ব্যবস্থা করা হয়েছে। এই হেল্পলাইনে ফোন করলে অস্থায়ী ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে। আজ বেলা ১২ টার সময় আনুষ্ঠানিকভাবে নতুন দলের উদ্বোধন করবেন হুমায়ুন কবীর। একাধিক প্ররচনার কথা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। অন্যদিকে যদি শাসক দলের হয়ে পুলিশ কোন বাধা দেয় তাহলে আমার দলের কর্মীরা সেই থানা ঘেরাও…
Read More
বালুরঘাট টাউন ক্লাব ময়দানে শুরু সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন প্রায় ৬০০ প্রতিযোগী

বালুরঘাট টাউন ক্লাব ময়দানে শুরু সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন প্রায় ৬০০ প্রতিযোগী

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বালুরঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে  এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা। বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দাবা ব্যাডমিন্টন ফুটবল সহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে। সুকান্ত মজুমদার জানিয়েছেন তার লোকসভা জুড়ে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। সাংসদ জানিয়েছেন আজ খো খো, ব্যাডমিন্টন এবং দাবা, এই তিনটি…
Read More
জেলা–রাজ্য নেতৃত্বের আসন প্রস্তুত, সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা

জেলা–রাজ্য নেতৃত্বের আসন প্রস্তুত, সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা

আগামীকাল নদীয়া রানাঘাট তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আসার আগেই শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি ইতিমধ্যে সভাস্থলেও উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্বরা তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে জেলা এবং রাজ্য নেতৃত্বের জন্য করা হয়েছে বসার আসন তার সঙ্গে সঙ্গে একাধিক চেয়ার এর ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষকে বসার জন্য। ইতিমধ্যে বায়ু সেনার পক্ষ থেকে হেলিপেডে চলছে এয়ার ট্রায়াল, অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা ও রয়েছে চোখে পড়ার মতো অপরদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।
Read More
বর্ষবরণে দীঘায় উপচে পড়বে ভিড়, ৫০ শতাংশ হোটেল বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ

বর্ষবরণে দীঘায় উপচে পড়বে ভিড়, ৫০ শতাংশ হোটেল বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ

উইকএন্ডের ছুটিতে দীঘা যাচ্ছেন ?করতে হবে অগ্রিম হোটেল বুকিং,বুকিং না থাকলে সাধের হোটেল পেতে খসবে ট্যাকের কড়ি ! কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং কমপ্লিট।২৫ ডিসেম্বর এর আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের। নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন।কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল…
Read More
ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ডাকাতি, দেড় লক্ষ টাকা ও সোনার গয়না লুট

ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ডাকাতি, দেড় লক্ষ টাকা ও সোনার গয়না লুট

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায়। রীতিমতো ডাকাতির তান্ডব চালিয়েছে চোরের দল। নিয়ে যায় দেড় লক্ষাধিক নগদ টাকা সহ বেশ কিছু সোনার অলংকার। থানায় অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ রাতেই তদন্তে নেমে একজনকে আটক করেছে। জানা গিয়েছে, ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকার বাসিন্দা টিঙ্কু দাস সন্ধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় বাজারে নিজের দোকানে ছিলেন এবং তার স্ত্রী বাবার বাড়িতে যায় বলে জানা যায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়িতে ঢুকে, এরপর দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে তান্ডব চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে। দৃশ্য দেখেই মনে হবে চোর নয়, ডাকাত ঢুকেছে ঘরে। বাড়ির মালিক বাড়িতে এসে প্রথমে খোলা দরজা দেখে…
Read More
নিম্নমানের পলিয়েস্টার স্কুল ইউনিফর্ম বিতর্কে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

নিম্নমানের পলিয়েস্টার স্কুল ইউনিফর্ম বিতর্কে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলাশাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটইর এফপি স্কুলের। তাদের অভিযোগ, যশোদা রানি সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি। যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্র-ছাত্রীদের। তাদের আরো অভিযোগ,  উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম…
Read More
পরিবেশ দপ্তরের ছাড়পত্র মিললেই দীঘাতে শুরু হবে অলিম্পিক ধাঁচের আতশবাজি

পরিবেশ দপ্তরের ছাড়পত্র মিললেই দীঘাতে শুরু হবে অলিম্পিক ধাঁচের আতশবাজি

পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা,খুশির হাওয়া সাগরপাড়ে, নিরাপত্তায় জোর ব্যবস্থা! বৈঠক শেষে আরো বার্তা জেলাশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই ২৫শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই "দিপুদা"। এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। অন্য বারের থেকেও এই বছর বেশি ভীড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলাশাসক,ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক ,পার্কিং, সি সাইড মনিটরিং এর ওপর জোর দেওয়া হচ্ছে জানান জেলাশাসক। ২৫…
Read More
মুলাইজোতে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা–ঐতিহ্য রক্ষার আহ্বান অমিত রায়ের

মুলাইজোতে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা–ঐতিহ্য রক্ষার আহ্বান অমিত রায়ের

অগণিত মানুষের উপস্থিতিতে মুলাইজোত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান ও কেপিপি সুপ্রিমো অমিত রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজবংশী–কামতাপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতেই মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন অমিত রায়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। রাজবংশী কামতাপুরী ভাষার গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে মাঠ। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমিত রায় জানান, নতুন প্রজন্মকে এগিয়ে এসে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাঁর কথায়, “ভাষা…
Read More