পশ্চিমবঙ্গ

সরকারের তরফে মিলছে ভাতা

সরকারের তরফে মিলছে ভাতা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় রাজ্যের প্রায় ৬ লক্ষ ৮২ হাজার ৮৯৫ জন উপভোক্তা সরাসরি বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত হয়েছে বলে বিধানসভায় জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শশী পাঁজা বলেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮২ হাজারেরও বেশি উপভোক্তা স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের…
Read More
দিঘার রথযাত্রায় চাকা আটকে বিতর্ক, শুভেন্দুর মন্তব্যে রাজনৈতিক উত্তাপ

দিঘার রথযাত্রায় চাকা আটকে বিতর্ক, শুভেন্দুর মন্তব্যে রাজনৈতিক উত্তাপ

দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রথম রথযাত্রায় চাকা আটকে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার ভিডিও প্রকাশ করে কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার দিঘার রথযাত্রায় রথ কিছুদূর এগোতেই চাকা আটকে যায়, যা রথযাত্রার গতি ব্যাহত করে। ভিডিওতে দেখা যায়, রথের কাঠের চাকার উপর লাগানো লোহার পাত খুলে গিয়েছে, এবং সেটি ঠিক করতে কয়েকজন কর্মী চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, “রথের চাকা আটকে গেল, লক্ষণ কিন্তু ভাল নয়।” তিনি অভিযোগ করেন, ধর্মীয় বিধি না মেনে রথযাত্রা আয়োজন, প্রসাদ বিতরণে অনিয়ম, এবং ধর্মীয় অনুভূতিতে…
Read More
রথযাত্রার উন্মাদনায় রক্তারক্তি: প্রবল ভিড়ে দুর্ঘটনায় আহত বহু

রথযাত্রার উন্মাদনায় রক্তারক্তি: প্রবল ভিড়ে দুর্ঘটনায় আহত বহু

রথযাত্রার দিন সকাল থেকেই ছিল চরম উন্মাদনা ও ভক্তদের ঢল। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন ঐতিহ্যবাহী রথ টানার জন্য। কিন্তু প্রবল ভিড় ও নিরাপত্তার ঘাটতির কারণে শেষ মুহূর্তে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা, যার ফলে রথের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন একাধিক ভক্ত। দুর্ঘটনাটি ঘটে দুপুরের দিকে, যখন রথ টানার সময় হঠাৎ করে ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারায় জনতা। একাধিক ব্যক্তি রথের চাকার নিচে পড়ে যান, এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধারকাজে নামে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক সফর পরিবর্তন: দিঘার রথযাত্রা ছেড়ে ফিরলেন কলকাতায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক সফর পরিবর্তন: দিঘার রথযাত্রা ছেড়ে ফিরলেন কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘা সফর ঘিরে চলতি বছরের রথযাত্রা উৎসব ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে উৎসবের মাঝপথেই তিনি হঠাৎ কলকাতায় ফিরে আসেন, যা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে ২৫ জুন দিঘায় পৌঁছান। ২৭ জুন, শুক্রবার, রথযাত্রার মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি আগেভাগেই কলকাতায় ফিরে আসেন। সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে সরকারি ভাবে কিছু জানানো না হলেও প্রশাসনিক জরুরি বৈঠকের সম্ভাবনার কথা উঠে এসেছে। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় ১ কিমি দীর্ঘ রথযাত্রা আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রথের দড়ি রাখা হয় দীর্ঘ, যাতে সাধারণ ভক্তরাও…
Read More
কবে মিলছে ডিএ

কবে মিলছে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা প্রায় শেষের পথে। আগামী২৭ জুনের মধ্যে DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার ডিএ না দেয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে এবং তাদের পথের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। সরকারকে তোপ দেগে সরকারি কর্মীদের একাংশ বলছেন, সরকারের ডিএ মেটানোর…
Read More
উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম বিভিন্ন দাবিতে আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক

উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম বিভিন্ন দাবিতে আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক

উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ, গ্রাচ্যুইটি এর ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আহুত আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ২৩,২৪ এবং ২৫ জুন উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিং- র ডাক দিয়েছে চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। এরই অঙ্গ হিসাবে সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালী চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়।  গেট মিটিংয়ে বক্তব্য রাখেন প্রফুল্ল লাকরা, গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সুনিতা বাগ প্রমূখ। চা বাগানের ৩০ শতাংশ জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের…
Read More
বাতিল হলো শিক্ষকদের ছুটি

বাতিল হলো শিক্ষকদের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতে গরমের ছুটি শেষ হয়ে রাজ্যের সমস্ত সরকারি স্কুল একবার খুললেও ফের তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর জানাল শিক্ষকদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। যেহেতু তাদের পঠনপাঠন ছাড়াও একাধিক প্রশাসনিক কাজ দেখতে হয় তাই সেই কথা মাথায় রাখা হয়েছে। তাদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের কাছে স্কুলগুলির পঠনপাঠন বন্ধ রাখার আর্জি জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত, তাপপ্রবাহের মধ্যে পড়ুয়াদের কথা মাথায় রেখে, দু’দিন স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার কথা জানিয়েছে…
Read More
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের একান্ত উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় ধুপগুড়ি স্টেশন মোরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফজেনেসিস এর সহযোগিতায় এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ধুপগুরির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে ডি এস পি ট্রাফিক ধূপগুড়ী জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে উৎসর্গ কর্মসূচির আওতায় আজকের এই রক্তদান কর্মসূচী। অপরদিকে বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন রক্তদানের মতো সামাজিক কর্মসূচি পালন করে আসছে পুলিশ দফতর ,এতে ওনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে না চেয়েও বলছি, এ এক মহান সামাজিক কাজ।
Read More
নয়া উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের তরফে

নয়া উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের তরফে

বাতিল হলো পুরোনো নিয়ম, চালু হলো নয়া নিয়ম। কড়াকড়ি স্কুল কতৃপক্ষের তরফে। এ বার কোনও পড়ুয়া স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যদি স্কুলে না পৌঁছায় তাহলে সেই খবর পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। পশ্চিম মেদিনীপুরের দশগ্রাম হাইস্কুলে অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ সিস্টেম চালু করা হল। এই নয়া পদ্ধতির মাধ্যমে স্কুলে প্রবেশ করার সময় ক্যামেরার সাহায্যে ছাত্রদের মুখ দেখিয়ে উপস্থিতির রেকর্ড হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম সতীশচন্দ্র সর্বাথসাধক শিক্ষা সদন আধুনিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে। পড়ুয়াদের অ্যাটেনডেন্সের বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। একইভাবে স্কুল থেকে বেরনোর সময়ও পড়ুয়াদের তথ্য অভিভাবকের কাছে পৌঁছে যাবে। স্কুল কর্তৃপক্ষের…
Read More
চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণ রাজ্যের বেশিরভাগ জেলায়

চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণ রাজ্যের বেশিরভাগ জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দ্রুত এগোচ্ছে বর্ষা। বাংলা ও ওড়িশা হয়ে ঝাড়খন্ড এবং বিহারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। ক্রমে সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে মঙ্গলবারের মতো বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (৭ থেকে…
Read More