পশ্চিমবঙ্গ

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধ

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধ

অদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত করা হচ্ছে, সরকারি মদতে CRI-র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কালচিনি ব্লকের হ‍্যমিল্টণগঞ্জে বনধের সমর্থনে পথে নামে মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সংগঠনের জেলা নেতৃত্বরা জানান আমরা এই বনধ কে সমর্থন জানিয়েছি। যদিও আলিপুরদুয়ার জেলার সর্বত্র এই বনধের প্রভাব পড়েনি।জেলার অন‍্যত্র এখন ওবধি সমস্ত কিছু স্বাভাবিক আছে।
Read More
৬ বছরের প্রেম,প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক!

৬ বছরের প্রেম,প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক!

৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসল প্রেমিক!প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা চলছে। খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক গোপাল অধিকারী। চার বছর আগে ধূপগুড়িতে ঠিক আজকের দিনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিল প্রেমিক অনন্ত বর্মন। দীর্ঘ তালবাহানার পর ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন ও লিপিকার। আজ তাদের চার বছরের বিবাহ বার্ষিকী।এদিকে,প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়।নিজেদের সম্পর্কের প্রমাণ স্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধর্নায় বসে যুবক। আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। তুফানগঞ্জ দুই ২ ব্লকের বারাকালি ১…
Read More
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়,পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের।জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের।দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান।এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল,আটা,এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা।এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে দিন গুজরান করে আসা অসহায় শ্রমিকেরা।রেশন না…
Read More
আগামী পাঁচ দিনে গরমের পারদ চড়বে আরও বেশি

আগামী পাঁচ দিনে গরমের পারদ চড়বে আরও বেশি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০…
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
আজ থেকে রাজ্যে চালু হবে নতুন এক প্রকল্প

আজ থেকে রাজ্যে চালু হবে নতুন এক প্রকল্প

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার নতুন করে নানান পরিকল্পনা শুরু হয়েছে শাসকদলের পক্ষ থেকে। ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথন কোন কিছুর ত্রুটি রাখছে না শাসকদল। এবার মানুষের সমস্যা সরাসরি শুনতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের নানা সমস্যার কথা শুনতে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকেই শুরু হবে এই নয়া কর্মসূচি। মমতার কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষরা। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের…
Read More
ধীরে ধীরে মুখ খুলছেন সুজয়কৃষ্ণ

ধীরে ধীরে মুখ খুলছেন সুজয়কৃষ্ণ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। গ্রেফতার হওয়ার পর থেকে লাগাতার তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনছেন ইডির তদন্তকারীরা। তবে সূত্রের খবর, তদন্তের প্রথম দিকে অসহযোগিতা করলেও এখন আসতে আসতে মুখ খুলতে শুরু করেছেন। ইডি সুজয়বাবুকে জিজ্ঞেস করেন, ‘আপনি মানিক ভট্টাচার্যকে চেনেন?’ এর উত্তরে কাকু বলেন, ‘২০২১ এর আগে চিনতাম না, তারপর থেকে চিনি।’ মোবাইলের একটি চ্যাট হিস্ট্রি দেখানো হয় কাকুকে, যাতে দেখা যাচ্ছে ২০১৮ সালেও মানিকের সঙ্গে তার কথা…
Read More
ঘোষিত হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নাম

ঘোষিত হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নাম

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার সূত্রপাত ঘটেছিলো রাজ্য ও রাজ্যপাল সংঘাতের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও রাজভবন নিয়ে সংঘাত লেগেই রয়েছে। এবার জল্পনা সত্যি করে পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাজীব সিনহা। তাঁর নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতদিনে সেই নামেই সিলমোহর দিল রাজভবন। নবান্নে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। প্রসঙ্গত,…
Read More
আহতদের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার

আহতদের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। প্রাণ হারিয়েছেন প্রায় ২৭৫ জন। আহতের সংখ্যাটা পেরিয়েছে হাজার। দুর্ঘটনার পরদিনই ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় মৃত এবং আহদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মমতার এই পদক্ষেপে একদিকে যেখানের সামান্য হলেও স্বস্তি পেয়েছেন সেই অসহায় পরিবার গুলো, অন্যদিকে ঠিক তার আগেই এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের দাবি, ‘নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দেবে রাজ্য সরকার’। ঠিক এমনই অভিযোগ…
Read More
দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল

দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল

দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা শহর পরিক্রমা করে এই মিছিল সংঘটিত হয়। এদিন দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পা মেলান এই মিছিলে। মিছিলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মূলত কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিতে হবে এছাড়াও বিভিন্ন দাবিতে এদিন এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। (more…)
Read More