পশ্চিমবঙ্গ

শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর

শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই পরীক্ষায় রাজ্যজুড়ে বসবে ৯ লক্ষ ৭১ হাজার ছাত্র-ছাত্রী। সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রীর জন্য সব রকমের সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার জন্য বাস থেকে শুরু করে পরিবহনের ওপরও রাখা হয়েছে যথেষ্ট ব্যবস্থা। পাশাপাশি এই পরীক্ষার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯, মধ্যশিক্ষা পর্ষদের চালু করা কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩২৩২১৩৮১৩। অ্যাডমিট কার্ড বা অন্য কোনও নথি বাড়িতে ফেলে এলে পরীক্ষার্থীকে সবরকমের সাহায্য করবে পুলিশ। পরীক্ষা শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে দাওয়া থাকলেও গার্ড দেওয়ার নিয়ে পর্ষদের তরফ থেকে এখনো সংশয়…
Read More
রাষ্ট্রপতি মুর্মু ঝাড়পুরে গ্রামের মানুষ ও ঐতিহ্যকে সম্মান জানালেন

রাষ্ট্রপতি মুর্মু ঝাড়পুরে গ্রামের মানুষ ও ঐতিহ্যকে সম্মান জানালেন

ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর সফরের দ্বিতীয় দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার শ্বশুরবাড়ির গ্রাম ঝাড়পুর পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রায়রংপুরে তার বাসভবন থেকে ঝাড়পুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি কুসুমি ব্লকের পাহাড়পুরে তার প্রয়াত পুত্র এবং স্বামীর স্মরণে নির্মিত এসএলএস মেমোরিয়াল আবাসিক বিদ্যালয়ে পৌঁছান। সেখানে, ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য এবং গানের মধ্য দিয়ে তাকে জমকালো স্বাগত জানানো হয়। তিনি এসএলএসে স্থানীয় যুবক/যুবতীদের সাথে মতবিনিময় করেন। সেখান থেকে চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি গ্রামের রাস্তা ধরে হেঁটে মুর্মু চাকের কাছে অবস্থিত তার স্বামী নৈনত শ্যামচরণ মুর্মুর মূর্তির কাছে যান। তিনি তার স্বামীর মূর্তিতে প্রদীপ ও ধূপ দান করেন এবং ফুল দেন। সেখান…
Read More
দেবগ্রামের শিবমন্দির: ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া ইতিহাসের আর্তনাদ

দেবগ্রামের শিবমন্দির: ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া ইতিহাসের আর্তনাদ

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর গ্রাম, যা স্থানীয়ভাবে দেবগ্রাম নামে পরিচিত, আজ এক নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ছয় শতকেরও বেশি পুরনো এক শিবমন্দিরের ভগ্নাবশেষ এখনও টিকে আছে। কিন্তু এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা আজ চরম অবহেলা আর উদাসীনতার শিকার। আমাদের বাঙালি জাতি যেন নিজের অতীতকে ধ্বংস করার শিক্ষা নিখুঁতভাবে রপ্ত করেছে। একসময় দেবগ্রামের এই শিবমন্দির ছিল স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বহু আগেই অদৃশ্য হয়ে গেছে। ভগ্নপ্রায় দেওয়ালগুলোতে আজ জন্মেছে বিলাই হাঁচড়ি গাছ, দেওয়ালে লেপটে আছে গোবর। স্থাপত্যটি জরাজীর্ণ, পরিত্যক্ত, এবং ধ্বংসস্তূপে পরিণত। তবু এই অবশিষ্টাংশই যেন এক মহাকালের সাক্ষ্য বহন করছে। মন্দিরের গঠনশৈলী…
Read More
ক্ষণিক সময়ের জন্য খোলা হচ্ছে পোর্টাল

ক্ষণিক সময়ের জন্য খোলা হচ্ছে পোর্টাল

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ঠিক মুখে এসে বড় সমস্যায় পড়েছিলেন বহু মাধ্যমিক পরীক্ষার্থী। কোথাও নাম নথিভুক্ত হয়নি, কোথাও আবার অ্যাডমিট কার্ডে ভুল। স্কুলের গাফিলতিতেই এই বিপত্তি এমন অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত পড়ুয়াদের ভবিষ্যৎ বাঁচাতে কড়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাত্র ২৪ ঘণ্টার জন্য ফের খোলা হচ্ছে বিশেষ পোর্টাল। এই সুযোগে ভুল সংশোধন ও এনরোলমেন্টের শেষ রাস্তা খুলে দিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লক্ষ্য করে, বেশ কিছু স্কুলের প্রশাসনিক গাফিলতির কারণে বহু বৈধ পরীক্ষার্থীর নাম…
Read More
উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

গত রাতে নয়াগ্রাম থানার পুলিশের কাছে খবর আসে দুজন ব্যক্তি একটি অটোতে করে বিপুল পরিমাণ গাঁজা , উড়িষ্যা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর পেয়ে নয়াগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করেন। প্রায় দশটা নাগাদ সেই অটো টি কে নয়াগ্রাম থানার অন্তর্গত ডাহি এলাকায় আটক করা হয়, যার  থেকে  উদ্ধার হয় ৬২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এই গাঁজা উড়িষ্যা থেকে খড়্গপুরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে এসে পড়ে অভিযুক্তরা, যে অটোতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই অটোটিকে বাজেয়াপ্ত করে নয়াগ্রাম থানার পুলিশ এবং উড়িষ্যার বাসিন্দা…
Read More
এবার প্রকল্পের টাকা পাবে সাধারণ মানুষ

এবার প্রকল্পের টাকা পাবে সাধারণ মানুষ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। বিধানসভা ভোটের আগে সামাজিক প্রকল্পগুলির দিকে যে রাজ্য সরকার বাড়তি নজর দেবে তেমনটাই মনে করা হচ্ছিল। এরই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়তে চলেছে রাজ্য। ‘বাংলার বাড়ি’ বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া আগামীকালই শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, এই দফায় মোট ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়…
Read More
ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

এক হাতে লাটাই, অন্য হাতে ঘুড়ির সুতো। মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি ঘুড়ি। দৃশ্যটা যেন ঠিক ‘১৯৪৭ আর্থ’ ছবির পর্দা ছেড়ে বাস্তবে নেমে এসেছে। তবে এ বার বড়পর্দা নয় বাস্তবেই ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদ। দুপুরবেলা কোনও রকম ভিআইপি মুভমেন্টের আগাম খবর ছাড়াই আচমকা জিয়াগঞ্জে হাজির হন আমির খান। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছেও আগে থেকে কোনও তথ্য ছিল না। বম্বার জ্যাকেট ও হালকা জলপাই রঙের ট্রাউজারে অরিজিতের বাড়ির গলিপথ ধরে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। প্রথমে চোখে বিশ্বাস না হলেও, মুহূর্তের মধ্যেই বুঝে যান স্থানীয় বাসিন্দারা ইনিই তো…
Read More
মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

ঘোষিত হয়েছিল পূর্বেই, ঘোষণা মতোই যথা সময়েই শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ। মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে।…
Read More
লক্ষ্য এখন আগামী বাজেট ঘোষণা

লক্ষ্য এখন আগামী বাজেট ঘোষণা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট পেশ হবে ফেব্রুয়ারীতে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই বাজেটে কী কী চমক থাকবে? আপাতত সকলের নজর সেদিকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘৩১ জানুয়ারি শেষ হবে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি করে দেওয়া হবে। রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করবে আগামী২ তারিখ। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত…
Read More
বদলে ফেলা হচ্ছে মেট্রোর পরিকাঠামো

বদলে ফেলা হচ্ছে মেট্রোর পরিকাঠামো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নতুন বছরের শুরুতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘুরাতে গিয়ে মেট্রোপথে দমদম অভিমুখী ট্রেন ছাড়তে দেরি হয়। এই নিয়ে বহুদিন অভিযোগ করেছিলেন মেট্রোর নিত্য যাত্রীরা। তবে এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনে ক্রসওভার করে এর চাপ কমাচ্ছে কলকাতা মেট্রোরেল। এর ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। গত জুলাই মাসে শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন এর বিপত্তির কারণে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনটি। তবে ওই স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা বন্ধ হয়ে যায়। যার ফলে উত্তর দক্ষিণ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ঘোরানো সমস্যা হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলের…
Read More