পশ্চিমবঙ্গ

আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।জানা গিয়েছে, এদিন স্থানীয়রা খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে।আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা।একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।
Read More
পিছিয়ে গেলো উদ্বোধনের তারিখ, চিন্তা বাড়ছে মেট্রো কতৃপক্ষের

পিছিয়ে গেলো উদ্বোধনের তারিখ, চিন্তা বাড়ছে মেট্রো কতৃপক্ষের

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নজির গড়তে কলকাতা। চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো শুরুর জন্য প্রয়োজন হবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতের। এই লাইনে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে গত সোম থেকে বুধবার পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের পশ্চিম দিকের অংশ। তবে পরিদর্শনের সময় কার্যত অচল হয়ে রইল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির মোবাইল যন্ত্র। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল ও স্টেশনে থাকছে না মোবাইল নেটওয়ার্ক। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশ পরিদর্শনের সময় কার্যত যোগাযোগহীন হয়ে রইলেন চিফ কমিশনার অফ…
Read More
সংগঠনের তরফে ধর্মঘটের ডাক

সংগঠনের তরফে ধর্মঘটের ডাক

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা হাঁটলেন কড়া পথে। পঞ্চায়েত নির্বাচনের সময় দেওয়া পেট্রোলের দাম মেটানোর দাবিতে আন্দোলন শুরু করলেন পেট্রোল পাম্প মালিকেরা। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের জন্য ৭৫ শতাংশ পেট্রোলের দাম আগাম হিসেবে চাইলেন। সংগঠনের প্রধান জানিয়েছেন, বকেয়া টাকা মেটানোর জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে সরকারের সাথে। ডিলার সংগঠনের প্রধানের দাবি সরকারের থেকে বকেয়া টাকা না মেলায় ২৫ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ডিলাররা দাবি করেছেন, ‘পাম্প বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য নয়। এই প্রতিবাদের পর কী জবাব পাওয়া যায়,…
Read More
বড় পদক্ষেপ তৃণমূল সাংসদের

বড় পদক্ষেপ তৃণমূল সাংসদের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কিছুদিন আগেই বার্ধ‌ক‌্য ভাতা দেওয়ার জন‌্য ডায়মন্ড হারবার কেন্দ্রে বিশেষ ক‌্যাম্প করে নজির গড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। এবার ফের মুশকিল আসান রূপে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন‌্য বিরাট পদক্ষেপ সাংসদের। এবার ময়দানে নামলেন অভিষেক। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন‌্য অঞ্চলভিত্তিক ক‌্যাম্প করে নাম নথিভুক্ত করানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন অভিষেক। গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্যই এই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই ক‌্যাম্প থেকে নাম নথিভুক্তকরণের পক্রিয়া চলবে।
Read More
বিচারপতির প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ

বিচারপতির প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরাতে চাইছেন? রাজ্যের মেডিক্যাল দুর্নীতি মামলার শুনানিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায়ই নন, পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন অভিষেক। আগামী ১৯ ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে।
Read More
সামান্য বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ

সামান্য বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আরও ৪ শতাংশ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতার বুকে এখনও চলছে আন্দোলন। তবে মেলেনি কাঙ্খিত ডিএ। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামালা। এই আবহে এবারের বাজেটে বিরাট ঘোষণা। ফের ৪% বৃদ্ধি করা হল ডিএ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ালো ১৪ শতাংশে। প্রসঙ্গত, গত বাজেটে তাদের অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন…
Read More
উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট।বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর‌ ফলে পেট্রোল পাম্পে এসে তেল‌ না পেয়ে সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌।গত নির্বাচনে ভোটের ডিউটিতে‌ আসা কেন্দ্রীয় বাহিনীরকে তেল দিয়েছিল পাম্প মালিকরা।অভিযোগ, এখনও সেই বকেয়া মেটানো হয়নি।সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সারা পড়েছে এদিন।যদিও পাম্প‌ বন্ধ থাকায় খুব‌ই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট‌ গাড়ি‌ চালক‌রা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো…
Read More
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে আজ একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।কেন্দ্র ও রাজ্যের বাজেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানান।ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সহ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিলে অংশ নেয়। আইএনটিটিইউসির নেতা মনি কুমার ডার্নাল বলেন,কেন্দ্র ও রাজ্যের বাজেটে শ্রমিক ও কর্মচারীদের সুবিচার নেই।কোনো চাকরির সংস্থান নেই।তিনি বলেন রাজ্য জমির মালিক আর কেন্দ্র টি বোর্ডের মালিক।কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলেনা। আগে বন্ধ চাবাগান নিয়ে বৈঠক করে খোলা হয়েছে।এখন টি বোর্ড পঙ্গু হয়ে গেছে।এর পুনর্গঠন জরুরি। তানাহলে চা সেক্টর বাঁচবেনা।কেন্দ্র ও রাজ্যের শ্রম বোর্ড নিয়ে তিনি সমালোচনা করেন।কেউ শ্রমিকের পক্ষে নেই।কৃষক দের ভর্তুকি ও প্রোটেকশনের কোনো ব্যাবস্থা নেই।
Read More
আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের। কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক  থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের…
Read More
আসন্ন নির্বাচন পূর্বে প্রকাশিত হলো এক সমীক্ষা

আসন্ন নির্বাচন পূর্বে প্রকাশিত হলো এক সমীক্ষা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে এবার প্রকাশ হয়েছে এক সমীক্ষা। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে ‘মা-মাটি-মানুষের’ তৃণমূলেরই। সমীক্ষা অনুযায়ী, বাংলার শাসকদল তৃণমূল পাবে ২২টি আসন। আর বিজেপি পেতে চলেছে ১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসনে। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলেছে টানাপোড়েন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে দল। অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না। তবে এতে তৃণমূলের কোনও ক্ষতিও হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে…
Read More