পশ্চিমবঙ্গ

নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

সাতসকালে নিজাম বাড়ি থেকে আবারও উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা যায়,কিছুদিন ধরে এই এলাকায় চিতাবাঘের আনাগোনা শুরু হয়। ফলে বেশ কিছুদিন ধরে সেখানে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়েছিল, এবং টোপ হিসাবে একটি ছাগলের বাচ্চা সেখানে রাখা হয়েছিল।আজ সকালে গ্রামবাসীরা দেখে সেখানে একটি চিতাবাঘ ধরা পড়েছে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হলো। আজ থেকে এই কাজের শুভারম্ভ হয়। রামগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকায় ছয়টি রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই কাজের শিলান্যাস করা হয়।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, রামগঞ্জ ১নং অঞ্চলের প্রধান ঝরনা রায়, ইয়াসিন আলী, দলনেতা সিদ্দিক আলম, স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ,কুরবান আলী,  ইরদিস আলম সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে…
Read More
বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

চার বছরের স্নাতক স্তরের প্রথম সিমেস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজগুলোতে ফেল করেছেন রেকর্ড সংখ্যক পড়ুয়া। রেজাল্ট প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় ৯০ শতাংশ পড়ুয়াই ফেল করেছে। এবার সেই ‘ফেল’ করা ছাত্র-ছাত্রীরাই এদিন বিক্ষোভ দেখায় উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।পড়ুয়াদের দাবি, তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি পুনর্মূল্যায়নের আবেদনের ফি ও কমাতে হবে। এমনকি কেন ৯০ শতাংশ পড়ুয়া ফেল করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তার জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন ছাত্র-ছাত্রীরা।
Read More
সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারে কাজ করতে এসে রিজার্ভারের সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে আরো একজন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে শোকেছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর আজ সকালে বেশ কয়েকজন শ্রমিক সেই রিজার্ভার সংস্কারের জন্য কাজে যোগ দেয়। হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সম্পূর্ণ লোহার সিঁড়ি।স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে।
Read More
রাজ্যে আসছেন নমো

রাজ্যে আসছেন নমো

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সামনেই আন্তর্জাতিক নারী দিবস। আর ওই দিনই এরাজ্যের মায়েদের বোনদের সাথে জুড়তে চান প্রধানমন্ত্রী মোদী। আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারাসতে সভা রয়েছে তার। মঞ্চ থেকে তুলে ধরবেন সন্দেশখালির মহিলাদের দুঃখ দুর্দশার কথা। এমনকি সেখানে উপস্থিত থাকতে পারেন কয়েকজন নির্যাতিতা। এর আগে বারাসতের সভাটি হওয়ার কথা ছিল 6 মার্চ। এরপরই জানা যায়, আগামী 1 মার্চ আরামবাগ, 2 মার্চ কৃষ্ণনগর এবং 8 মার্চ মহাশিবরাত্রির দিন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি এই সভার নাম দিয়েছে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’। শুরুর দিকে…
Read More
বড় অভিযোগ জ্যোতিপ্ৰিয়র বিরুদ্ধে

বড় অভিযোগ জ্যোতিপ্ৰিয়র বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত প্রায় দুমাস ধরে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সকলেরই নিশানায় শাহজাহান, বাবু মাস্টাররা। তবে স্থানীয় আদি তৃণমূল নেতৃত্বের একাংশ এই গোটা পরিস্থিতির দায় চাপাচ্ছেন জেলবন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ওপর। দলের স্থানীয় আদি নেতাদের একাংশের দাবি, জ্যোতিপ্ৰিয়র প্রশ্রয়েই বসিরহাট সহ এলাকা জুড়ে দাপিয়ে বেড়াত শাহজাহানেরা। বর্তমানে পাত্তা নেই শেখ শাহজাহানের। ওদিকে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের জ্যোতিপ্ৰিয়। বালু আর সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে চললো সমীক্ষা

আসন্ন নির্বাচন নিয়ে চললো সমীক্ষা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে সম্প্রতি একটি জনমত সমীক্ষা চালিয়েছে একটি সংস্থা। সংস্থা বলছে, ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁতবে পদ্ম শিবির। সমীক্ষা বলছে তৃণমূলের চেয়ে BJP-র জয়ী সাংসদের সংখ্যা বেশি হবে‌। সমীক্ষা বলছে, বিগত এক দশকে এই প্রথমবার এতটা শোচনীয় অবস্থা হবে তৃণমূলের। আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে জায়গা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখলে থাকবে মোট ১৩টি আসন। প্রায় ১১ শতাংশ কম ভোট পাবে তৃণমূল। ভোট পাবে ৩১.৮৬ শতাংশ। যেখানে বাংলায় বিজেপির দখলে থাকবে ৪১.৭৮ শতাংশ ভোট। গতবারের চেয়ে ১১টি বেশি আসন নিয়ে মোট…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার সামনে এসেছে। দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই। মূলত এই স্টেশন তৈরি হচ্ছে তিস্তা বাজারে। যেটির কাজ শেষ হলে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাতায়াত আরও মসৃণ হয়ে উঠবে। এই উদ্যোগের মাধ্যমে সিকিমে শুরু হতে চলেছে রেলপথ। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি আগামী বছর, ২০২৪ সালের মধ্যেই শেষ হবে। এই প্রসঙ্গে প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং জানিয়েছেন, এই রেলস্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে ৬২০ মিটার এবং টানেলের দৈর্ঘ্য হবে ৬৫০ মিটার। এই স্টেশনে পূর্ণদৈর্ঘ্যের ট্রেন দাঁড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য…
Read More
উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে ১লা মার্চ থেকে শুরু হবে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে ১লা মার্চ থেকে শুরু হবে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে আয়োজিত হতে চলেছে চতুর্থ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। জানা যায়, আগমী ১,২ এবং ৩রা মার্চ লাটাগুড়ি, জলঢাকা ও মিরিকে এই কার্নিভ্যাল আয়োজিত হবে। লাটাগুড়িতে ১লা মার্চ,জলঢাকায় ২রা মার্চ এবং মিরিকে তিনদিনই চলবে এই কার্নিভ্যাল। রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে এই কার্নিভ্যালের আয়োজন করা হবে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা।এদিন তারা জানিয়েছেন এই কার্নিভালের মধ্য দিয়ে এই তিনটি জায়গার বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে।  এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান রাজ বসু বলেন, লাটাগুড়ি মিরিক জলঢাকা পুরনো…
Read More
আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ৭টি প্রকল্পের উদ্বোধন হল

আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ৭টি প্রকল্পের উদ্বোধন হল

ভোটের মুখে উদ্বোধন ও শিলান্যাসের বহর আলিপুরদুয়ারে।এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে এসে ৭টি প্রকল্পের উদ্বোধন এবং চা সুন্দরী প্রকল্পে কয়েকজন গ্রাহক এবং ১০০ দিনের কাজ করা শ্রমিক কে টাকা প্রদান করেন। আলিপুরদুয়ার জেলায় চারটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প রয়েছে।এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র।রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন।এদিকে চা শ্রমিক আবাসন  প্রকল্পে টাকা প্রদান নিয়ে ক্ষোভ বাড়ছে।রাজ্য শ্রমিকদের আবাসন তৈরিতে দিচ্ছে ১ ল্লক্ষ ২০ হাজার টাকা। ওপরদিকে দুবছর পূর্বে  চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাসন তৈরিতে বরাদ্দ ছিল ৫ লক্ষ ৪০ হাজার টাকা।এ ব্যাপারে মন্ত্রী বলেন আমাদের ইঞ্জিনিয়ার রা…
Read More