পশ্চিমবঙ্গ

চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মোদী

চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মোদী

ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে করলেন সভা। আওয়াজ তুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, অসীম সরকারের হয়ে। এদিকে বাংলায় পা রেখেই ফুঁসে উঠলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। বঙ্গ বিজেপি যে তাঁদের পাশে সবসময় রয়েছে সেই কথা বললেন বারবার। চাঁচাছোলা ভাষায় মোদী বলেন, শিক্ষক নিয়োগে তৃণমূলের তোলাবাজেরা লক্ষ লক্ষ যুবক-যুবতীদের ধোঁকা দিয়েছে। কেমন দুর্নীতি হয়েছে তা তো নোটের বান্ডিল দেখেই বোঝা গিয়েছে। এত দুর্নীতি করেছে যে নোট গোনার মেশিনও ক্লান্ত হয়েছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জনতা চিনে গিয়েছে।  শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পাহাড়-প্রমাণ দুর্নীতি হয়েছে তার খেসারত দিতে হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীকেও। বর্তমানে…
Read More
সস্তা হল বাণিজ্যিক গ্যাসের দাম

সস্তা হল বাণিজ্যিক গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যেন কিছুটা স্বস্তি মিলল। এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতায় সিলিন্ডার প্ৰতি দাম এক লাফে কমেছে ২০ টাকা। কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১,৮৫৯ টাকা। আগে যা ছিল ১,৮৭৯ টাকা। রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৪৫.৫ টাকা। গত এপ্রিল তা ছিল ১,৭৬৪.৫ টাকা। অর্থাৎ দাম কমেছে ১৯ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে বর্তমানে দিতে হবে ১,৬৯৮.৫ টাকা। এপ্রিলে যা ছিল ১,৭১৭.৫ টাকা। চেন্নাইয়ে ১৯…
Read More
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক ধাক্কায় চাকরিহারা প্রায় ২৬০০০। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ন জালিয়াতি।’’ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। ‘‘বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এই অভিযোগ থাকারই পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট (বাড়তি পদ) তৈরি করা হল?’’ প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। এর আগে…
Read More
কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

বৃহস্পতিবার কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে ট্রাস্টের কর্মচারী এবং অন্যান্য দের নিয়ে মদন মোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মাশলায় অনুষ্টিত হলো রক্তদান শিবির। সদর মহকুমা শাসক সর্বপ্রথম রক্তদান করে এই শিবিরের সূচনা করেন।আয়োজকরা জানান কোচবিহার ব্লাড ব্লাঙ্কের রক্তের সমস্যা মেটাতে তাঁদের এই উদ্যোগ। তাঁদের লক্ষ ৫০ ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ করে ব্লাড ব্লাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।
Read More
মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়  

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়  

অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকে রাজ্য প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন।কোচবিহার রেল ঘুমটি এলাকার বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল।আগামী দিনে চিকিৎসক হতে চান চন্দ্রচূড়। বাবা পেশায় ব্যবসায়ী, মা হাউস ওয়াইফ।
Read More
মাধ্যমিকে থার্ড হয়ে তাক লাগাল CPM-এর হোলটাইমারের ছেলে

মাধ্যমিকে থার্ড হয়ে তাক লাগাল CPM-এর হোলটাইমারের ছেলে

বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। সে এবারে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান দখল করে নিল। বালুরঘাট শহরের প্রাচ্য ভারতি এলাকার বাসিন্দা উদয়ন। ছোটবেলা থেকেই পড়াশোনার বিষয়ে খুব আগ্রহী। কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার ফলে অনেক ক্ষেত্রে বাঁধার মুখে পরতে হয় তাকে।  সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের স্বপ্নকে জয় করতে সফল হয়েছে উদয়ন। রাজনৈতিক দল সিপিআইএমের সর্বক্ষণের কর্মী (হোলটাইমার) হিসাবে কাজ করে থাকেন উদয়নের বাবা উমেশ প্রসাদ। দল থেকে সামান্য মাসিক ভাতা পান তিনি। (হোলটাইমাররা ৩ হাজার থেকে ৬ হাজারের মতো ভাতা পান। জেলাভিত্তিক তা আলাদা-আলাদা হয়ে থাকে) তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই…
Read More
বিরোধীদের ওপর তোপ দাগলেন মমতা

বিরোধীদের ওপর তোপ দাগলেন মমতা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৬ সালের গোটা নিয়োগের প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। যার জেরে চাকরি গিয়েছে ২৫৭৫৩ জনের। কোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পিংলার জনসভা এসএসসির রায় নিয়ে বিরোধীদের তোপ দাগেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামেগঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়। কিন্তু চাকরিখেকো বিজেপিকে দেখেছেন। একসঙ্গে এত হাজার হাজার চাকরি খেয়ে নিয়েছেন তারা। আবার চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সমেত টাকা ফেরত দিতে হবে।’
Read More
সিবিআই-এর জেরার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র

সিবিআই-এর জেরার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট মিলে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামালায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। আদালতের অনুমতি নিয়ে দুদিন আগেই কাকুকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সপ্তাহের শুরুতেই ফের একবার তদন্তকারীদের জেরার মুখে ‘কালীঘাটের কাকু’। এদিন সকালে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে সেখানে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। ওদিকে দীর্ঘ টালবাহানার পর কাকুর কণ্ঠের নমুনা হাতে পায় ইডি। সেই কণ্ঠ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাই কোর্টে ফরেন্সিক রিপোর্ট জমা দেয় ইডি।…
Read More
বিস্ফোরক দাবি ইডির

বিস্ফোরক দাবি ইডির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এই মামলায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। শাহজাহান সহ ৪ জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা ও শাহজাহানকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন আদালতে সন্দেশখালি মামলায় বিস্ফোরক দাবি করে ইডি। শাহজাহানের তরফে জামিনের আর্জি করা হলে তার বিরোধিতা করে আদালতে ED-র আইনজীবী জানায়, এই মামলায় রাজ্যের ২-৩জন মন্ত্রী যুক্ত রয়েছেন। জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। শাহজাহান জামিন পেলে তদন্ত…
Read More
একই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে মেট্রোর সবকটি স্টেশনে

একই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে মেট্রোর সবকটি স্টেশনে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। দমদম বা শ্যামবাজার থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। কালীঘাট বা নেতাজি থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান ৩৫ টাকা। জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান ৪০ টাকা। হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান…
Read More