পশ্চিমবঙ্গ

রেলের টিকিট অন্য কাজেও লাগে?

রেলের টিকিট অন্য কাজেও লাগে?

ট্রেনের টিকিট ভ্রমনের জন্য তো লাগেই। এছাড়াও এই টিকিট দিয়ে বহু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। এগুলো অনেকের কাছেই অজানা। জেনে নিন। সেগুলি কী কী? কারাই বা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে। বিস্তারিত জেনে নিন। আপনার কাছে যদি ট্রেনের টিকিট থাকলেই আপনি এবং হোটেলে পেয়ে যেতে পারেন। তবে আপনার তাহলে IRCTC-র ডরমিটরি প্রয়োজন হতে পারে। সেখানে হোটেল ভাড়া এতেবারে ফ্রি না হলেও খুব সস্তা। মাত্র ১৫০ টাকাতে এক রাত কাটাতে পারবেন। সাথে একটি বিছানা। তবে এই পরিষেবা পাবেন শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই। এমনকি বিছানার সাথে বালিশ, চাদর, কম্বলও পেতে পারেন বিনামূল্যে। শুধুমাত্র টিকিট লাগবে। দিতে হবে না অতিরিক্ত টাকা।
Read More
বেপরোয়া ট্রাকের বলি সেন্ট জেভিয়ার্স স্কুল ছাত্রী

বেপরোয়া ট্রাকের বলি সেন্ট জেভিয়ার্স স্কুল ছাত্রী

স্কুল ছুটির পর রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া লরির বলি এক স্কুল ছাত্রী। সেন্ট জেভিয়ার্স স্কুলে অষ্টম শ্রেনীতে পড়তেন তিনি। ওই স্কুল ছাত্রীর সঙ্গে তার আরও দুই সহপাঠী ছিলেন। ঘটনাটি ঘটেছে খড়দহতে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশসূত্রে খবর, স্কুল ছুটির পর রূপকথা ও তার সহপাঠীরা রাস্তা পার করে ওঠে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তারপর এক্সপ্রেসওয়ের মাঝে যে কাটা জায়গা আছে সেটা দিয়ে অন্য লেনের দিকে যাচ্ছিল। এই সময়ই উল্টোদিক থেকে লরি এসে ধাক্কা মেরে চলে যায়। এক্সপ্রেসওয়েতে স্বাভাবিকের তুলনায় গাড়ির গতি বেশি থাকে। ফলে সামনে স্কুলপড়ুয়াকে দেখেও চালক সঠিক সময়ে ব্রেক কষতে পারেনি। ঘটনাটি দেখেই স্কুলের নিরাপত্তারক্ষীরা এবং স্থানীয়রা…
Read More
রাঙাপানিতে অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো

রাঙাপানিতে অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো

প্রতি বছরের মতো এবছরও রাঙাপানির পালপাড়ায় অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো।মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পূজো উপলক্ষে হাজরা খেলা অনুষ্ঠিত হয়। এদিন ভোর থেকেই রাঙাপানি পাল পাড়া ও রাঙাপানি নিমতলা শ্মশান ঘাটে হাজরাদের নিয়ে শুরু হয় খেলা। বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে হাজরার দল।এদিন সকালের এই হাজরা খেলা দেখতে রাঙাপানি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন নিমতলা শ্মশান মন্দির ও পালপাড়া শ্মশান ঘাটে। এরপর নিত্য করতে করতে এলাকার বেশ কয়েকটি গ্রামে খেলা দেখাতে থাকে।  রাঙ্গাপানি এলাকায় দুটি হাজরা পূজোর আয়োজন হয়েছিল। একটি হলো রাঙাপানি পাল পাড়ায় অন্যটি রাঙাপানি সংলগ্ন নিমতলা শ্মশান ঘাটে।পূজো কমিটির সদস্য ভুবন…
Read More
ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হবেন অনেকেই

ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হবেন অনেকেই

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে মনোনয়ন জমা করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব। হলফনামায় দেখা যাচ্ছে, নিজের তো নামে কোনও গাড়ি, বাড়ি কিছুই নেই অভিষেকের। তার স্ত্রী সন্তানদের নামেও বাড়ি, গাড়ি নেই। অস্থাবর সম্পত্তি বলতে অভিষেকের হাতে রয়েছে নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা। তৃণমূলের তিন বারের সাংসদের বিমা রয়েছে ৩১ লক্ষ টাকার। সোনা ও রুপো রয়েছে ২ লক্ষ ২ হাজার ৯৬০। মাথায় ঋণ রয়েছে ৩৬ লক্ষ টাকার। সব মিলিয়ে সাংসদের অস্থাবর সম্পত্তি…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত ভারতীয় রেল নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এবার দিল্লিগামী বাংলার যাত্রীদের জন্য বড় সুখবর উঠে আসছে রেলের পক্ষ থেকে। ভারতীয় রেলের পক্ষ থেকে দিল্লিগামী বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রেল সূত্রে খবর, দুটি স্পেশাল ট্রেন চলবে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে। ০৩৪১৩ মালদহ টাউন – নিউ দিল্লি স্পেশাল ট্রেন চলবে। মালদা টাউন থেকে এই ট্রেন ছাড়বে সকাল ০৭:১০ নাগাদ। পরের দিন সকাল ৭:৩০ নাগাদ এই ট্রেনটি পৌঁছাবে নিউ দিল্লি। ০১,০৫ ও ০৮ এপ্রিল সকাল ১০:৩০ নাগাদ নিউ দিল্লি থেকে রওনা দেবে ০৩৪১৪ নিউ দিল্লি…
Read More
সকাল থেকেই চলছে তল্লাশি

সকাল থেকেই চলছে তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। হুগলিতে হানা দেয় আয়কর দপ্তর। হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে আয়কর তল্লাশি। এদিন সকালে হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার কমল দাস, বৈদ্যনাথ সাহা (বৈদ্য), সতরঞ্জন শীল (সোনা), দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক (টিঙ্কু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাড়ির পাশাপাশি অফিসে চলছে তল্লাশি। ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে তল্লাশির সাথেই তাদেরও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, যাদের বাড়িতে…
Read More
চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর, ড্রোন ক্যামেরায় চললো তল্লাশি।চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়েছে বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের শ্রমিকদের।এবার চিতাবাঘের খোঁজে বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে লাগানো হলো ট্রাপ ক্যামেরা,পাশাপাশি উড়ানো হলো ড্রোন। চা - শ্রমিকদের মধ্যে জাকিয়ে বসা চিতা বাঘের আতঙ্ক কাটাতে লক্ষ্মীপাড়া চা বাগানে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের পক্ষ থেকে করা হলো সচেতনতা শিবির। পাশাপাশি চা - বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হলো ড্রোন, সেই সাথে বাগানের বি বি সেকশনে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর।বাগান কর্তৃপক্ষ জানালেন, এদিন চা - বাগানের বি বি ৬ এক্সটেনশন এবং বি বি ১৪ নম্বর সেকশনে দেখে…
Read More
দুর্নীতির অভিযোগে শোরগোল পড়েছে ঘাটাল জুড়ে

দুর্নীতির অভিযোগে শোরগোল পড়েছে ঘাটাল জুড়ে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ‘দেব গড়’ ঘাটালেই চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ উঠল। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। সেখানে একজন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের একজন যুব তৃণমূল নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। ঘাটাল শহর যুব তৃণমূল কংগ্রেস যুব সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের ভাইরাল অডিওয়, দেবের সাংসদ প্রতিনিধির নাম উঠে আসে। ওই যুব তৃণমূল নেতা বলেন, চাকরিরি বিনিময়ে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না কোটি কোটি টাকা তুলেছেন। সেই সঙ্গেই তিনি দেনায় ডুবে আছেন বলেও…
Read More
নির্বাচন শেষে অভিযোগের সংখ্যা কত

নির্বাচন শেষে অভিযোগের সংখ্যা কত

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন ছিল বহরমপুর, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের মোট পাঁচটি কেন্দ্রে। এবার জানা গেল, বিকেল অবধি নির্বাচন কমিশনের কাছে ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। জানা যাচ্ছে, লোকসভা ভোটের তৃতীয় দফায় বিকেল অবধি চার কেন্দ্র মিলিয়ে কমিশনের কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে জমা পড়া অভিযোগের সংখ্যা হল ৩৬১টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। মোট ১৫৩টি অভিযোগ জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যথাক্রমে ২৫টি, ১৭টি এবং ১০টি নালিশ। তবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। এরপর আগামী…
Read More
পাসবুক আপডেট করতে গিয়ে চোখ কপালে পিসির

পাসবুক আপডেট করতে গিয়ে চোখ কপালে পিসির

ভাইপোর বিরুদ্ধে উঠল দফায় দফায় ১২ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ভরসা করে ভাইপোর কাছে এটিএম কার্ড রেখেছিলেন পিসি। কিন্তু তাঁর অজ্ঞতার সুযোগ নিয়েই এটিএম কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির এলাকায়। বিষয়টা সামনে আসতেই ভাইপোর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা পিসি। খবর সুত্রে জানা গিয়েছে ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা পূরণ রাই রেলে চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত প্রায় ১৬ লক্ষ টাকা তাঁর মেয়ে চাঁনমনি রাই-এর ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়। চাঁনমনি রাই লিখতে-পড়তে পারেন না। সেই কারণে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের…
Read More