পশ্চিমবঙ্গ

সুখবর সরকারের তরফে

সুখবর সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। এবার সরকারি কর্মীদের জন্য ফের নয়া ছুটির ঘোষণা করল রাজ্য। জামাইষষ্ঠী উপলক্ষে এবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১২ জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এর আওতায় আসবে। ২০২১-এ পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য। তবে এবার হাফ ছুটি থাকছে। অন্যদিকে সামনে আরও ছুটি অপেক্ষা করছে। চলতি মাসে টানা ৩ দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদের কারণে। এবার বকরি ইদ পড়েছে ১৭ জুন। যার কারণে ছুটি থাকবে। ১৭ জুন পড়েছে সোমবার, আর তার আগে…
Read More
রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সুখবর রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সুখবর রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার রেশন কার্ড নিয়ে কড়া অবস্থানে রাজ্য সরকার! এ রাজ্যে বেশ কয়েকটি ভাগের রেশন কার্ড দেওয়া হয়, যথাক্রমে RKSY, SPHH, PHH ও AAY। আবার RKSY এর মধ্যেও দুটি ভাগ রয়েছে একটি RKSY I ও অন্যটি RKSY II। এবার থেকে রেশন কার্ডধারীদের কাছে পৌঁছে যাবে বরাদ্দ খাদ্যশস্যের তালিকা। অর্থাৎ প্ৰতি মাসে মোবাইলেই চলে আসবে রেশনে প্রাপ্য চাল ডাল সহ অন্যান্য সামগ্রীর তালিকা। সরাসরি মোবাইলে মেসেজ…
Read More
শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আবারও শুরু হচ্ছে মাছ ধরার প্রস্তুতি

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আবারও শুরু হচ্ছে মাছ ধরার প্রস্তুতি

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার বড় সুখবর। দীর্ঘ দুমাস ধরে সরকারি নিষেধাজ্ঞার জেরে বন্ধ ছিল সমুদ্রের মাছ ধরা। আগামী ১৪ জুনের পর থেকেই সমুদ্রের মাছ ধরার ব্যান পিরিয়ড উঠে যাওয়ার সাথে সাথে আবার ছন্দে ফিরতে চলেছে দীঘা -শঙ্করপুর-মন্দারমণি -তাজপুরসহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। যার ফলে উপকূলবর্তী এলাকায় এখন মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার প্রস্তুতি চলছে তুঙ্গে। আগামী ১৪ জুন এই ব্যান পিরিয়ড উঠলে আবার মাছ ধরা ট্রলার পাড়ি দেবে বঙ্গোপসাগরের বুকে। ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যাতে আর কোন সমস্যার সম্মুখীন হতে না হয়…
Read More
বাড়িতে আরামে পেয়ে যাচ্ছেন পার্সেল, জানেন অসহায় কর্মীদের অবস্থা?

বাড়িতে আরামে পেয়ে যাচ্ছেন পার্সেল, জানেন অসহায় কর্মীদের অবস্থা?

প্রচন্ড গরম। সকলেরই অবস্থা শোচনীয়। এরমধ্যে আমাজন কর্মীদের ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও করতে হচ্ছে ডেলিভারি। তাদেরকে পার্সেল ডেলিভারি করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। চড়া রোদেও করতে হয় কাজ। শুধু তাই নয়, আমাজনের গোডাউনে তাপমাত্রা বেশ গরম। সেখানে বহু মহিলা কর্মীও কাজ করেন। এই গরমে তাদের অবস্থা একেবারে নাজেহাল। এমনটাই অভিযোগ জানালো বেশ কিছু আমাজনের কর্মী। আমাজনের গোডাউনে যারা কর্মরত তারা চাইছেন কাজের পরিবেশ যাতে তাদের কিছুটা ভালো হয়। তাদের দাবী একেবারে অমানবিক অবস্থা এখানে। ভেন্টিলেশনের ব্যবস্থা কোথাও নেই। পরিস্থিতি ভয়াবহ হয়ে যাচ্ছে দিনদিন। মাত্র হাজার দশেক বেতনের জন্য তাদের ১০ ঘণ্টা কাজ করতে হয়। ওয়াশরুমে যাওয়ার সময়ও…
Read More
বর্ষা ঢুকতে এখনও ঢের দেরী!

বর্ষা ঢুকতে এখনও ঢের দেরী!

কিছুদিন তাপমাত্রা সহনশীল থাকলেও। ফের মাথা ছাড়া দিয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলার পারদ। আজ কলকাতায় এবং আশেপাশের জেলাগুলির মাত্রা ৫০ ছুঁয়েছে। অস্বস্তিতে নাজেহাল রাজ্যের মানুষ। সকলের প্রশ্ন একটাই। কবে বর্ষা ঢুকবে? বৃষ্টির দেখা কি মিলবে না? কবে কমবে তাপমাত্রা? দেখুন কী বলছে হওয়া অফিস। হওয়া অফিস শুনিয়েছিল, এই বছর নাকি বর্ষা সময়ের আগেই ঢুকবে। ফলে কিছুটা আশায় বুক বাঁধতে শুরু করেছিল রাজ্যবাসী। কারণ কেরলে বর্ষা সময়ের আগেই ঢুকে গিয়েছিল। তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলো না। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরি রয়েছে। দক্ষিণবঙ্গে এবার মৌসুমী বায়ু প্রবেশ করবে…
Read More
এবার রথের আগেই দীঘাতে নয়া চমক

এবার রথের আগেই দীঘাতে নয়া চমক

নিম্নবিত্ত বাঙালিদের একমাত্র ঘোরার জায়গা হচ্ছে দীঘা। তাই অল্প কিছুদিনের ছুটি পেলেই অনেকে যায় সমুদ্র দর্শন করতে। তার ওপরে দীঘা এখন তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির। সামনে আবার রথ। এই সময় দীঘা কর্তৃপক্ষ পর্যটনদের জন্য নয়া চমক আনছেন। দেখুন আপডেট কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা! মাঝেমধ্যেই কিছু প্রতারকদের কাছে প্রতারিত হন দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা। অনেক সময় দিঘায় গিয়ে হোটেল বুকিং করতে গিয়ে পর্যটকরা সমস্যাতে পড়েন। এর আগে তাই দিঘার সার্বিক নিরাপত্তা নিয়ে এক গুচ্ছ অভিযোগ এসেছে। এবার এই সমস্যার নিয়েই বিশেষ উদ্যোগ নিয়েছে দিঘার হোটেল মালিকরা। এবার দিঘায় গিয়ে পর্যটকরা হোটেল বুকিংয়ের জন্য কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে…
Read More
হেরে গিয়েও এগিয়ে গেলেন বিরোধী দল নেতারা

হেরে গিয়েও এগিয়ে গেলেন বিরোধী দল নেতারা

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। যদিও, ফলাফলের দিক থেকে ভরাডুবি ঘটলেও এবার রাজ্যের বিরোধী দল পেল সান্ত্বনা পুরস্কার। বর্তমানে, রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা হল ৭৬। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল ৭৭ টি আসন। কিন্তু, ধূপগুড়ির উপ-নির্বাচনে হেরে যাওয়ায় সেই সংখ্যা ১ টি কমেছে। ভোটের সামগ্রিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে রাজ্যের ৯০ টি বিধানসভায় লিড পেয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ, বিধানসভায় বর্তমানে তাদের যা শক্তি (৭৬) সেই তুলনায় ১৪ টি বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল। এদিকে, এই লিড বিভিন্ন ক্ষেত্রে…
Read More
আরও কয়েক কোটি সম্পত্তির খোঁজ মিললো প্রাক্তন শিক্ষামন্ত্রীর

আরও কয়েক কোটি সম্পত্তির খোঁজ মিললো প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তির খোঁজ পেল ইডি। জানা যাচ্ছে, মূলত বীরভূমে রয়েছে সেই সম্পত্তি। এর আগে পার্থ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বোলপুরে একটি বাড়ির খোঁজ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্তে জানা গিয়েছে, ওই বোলপুরের বুকেই কম করে আরও ৫টি সম্পত্তি আছে পার্থর। বোলপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে সম্পত্তি রয়েছে তা মূলত জমি। বর্তমানে যার বাজারদর কয়েক কোটি টাকা। যদিও এই সম্পত্তি কিন্তু পার্থর নামে নেই, রয়েছে এক…
Read More
আবারও কি বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা

আবারও কি বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এই প্রকল্প। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ৫০০ টাকা করে ভাতা বেড়ে হয় এক হাজার। তফসিলি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় ১২০০ টাকা। তবে এবার বড় খবর উঠে আসছে ফের একবার লক্ষীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে ১০০০-১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০-২০০০ টাকা ভাতা হতে পারে লক্ষীর ভান্ডারে। লোকসভা নির্বাচনে লক্ষীর ভান্ডার প্রকল্প যে…
Read More
বেআইনিভাবে ট্রেনে সবজি নিয়ে যাতায়াত, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ

বেআইনিভাবে ট্রেনে সবজি নিয়ে যাতায়াত, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ

বেআইনিভাবে ট্রেনে সবজি নিয়ে যাতায়াত। রবিবার সবজি বোঝাই ব্যাগ দিয়ে ট্রেনের বাথরুম আটকে রাখার অভিযোগ। ট্রেনের ভেতর সবজি বিক্রেতাদের দাদাগিরির অভিযোগ, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ।আবারো কামরূপ এক্সপ্রেস ট্রেনে সবজি বোঝাই করে নিয়ে যাতায়াত।  ঘটনায় জানা যায় ধুপগুড়ি স্টেশন থেকে মহিলা ব্যবসায়ী ৭ থেকে ১০ বস্তা বোঝাই সবজি নিয়ে কামরূপ ট্রেনের জেনারেল বগিতে উঠেছিলেন তার যে সবজিগুলো কামরার বাথরুমে এমন ভাবে রেখেছিল যে বাথরুম কেউ যেতে পারছে না এমনকি এক মহিলা যাত্রীর পায়ে সেই বস্তা ফেলে দেয় তৎক্ষণাৎ সেই  মহিলা প্রতিবাদ করলে ব্যবসায়ী মহিলা তেড়ে আসে এবং বচসায় জড়িয়ে পড়ে। মহিলা ব্যবসায়ী এবং ট্রেন যাত্রী ঘটনার কিছুক্ষণ পর সেই যাত্রী কমপ্লেন করে…
Read More