পশ্চিমবঙ্গ

একটি নতুন প্রকল্পের ঘোষণা করল মমতা সরকার

একটি নতুন প্রকল্পের ঘোষণা করল মমতা সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের পুরনো ঐতিহ্য। বিগত কয়েক বছরে কখনও দেখা গিয়েছে, কেন্দ্রকে নিশানা করছে রাজ্য, কখনও আবার রাজ্যেকে নিশানা করছে কেন্দ্র। ২০২৪ ভোটের আগে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়, হিসাব না দেওয়ার কারণেই হয়েছে। এই টানাপোড়েনের মাঝেই একটি নতুন প্রকল্পের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। নাম হল কর্মশ্রী প্রকল্প। ইতিমধ্যেই এই স্কিমের কাজ শুরু হয়ে গিয়েছে। এই স্কিমের জন্য গত ৭ জুন অবধি ৩৮,০০০ জব কার্ড বানানো হয়েছে। এছাড়া…
Read More
চালু হচ্ছে নয়া নিয়ম

চালু হচ্ছে নয়া নিয়ম

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। বকেয়া সম্পত্তি কর মেটানোর ক্ষেত্রে এবার নয়া নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন ধরে একটা বড় অংশের ছাড় মিলত। এবার জানা যাচ্ছে, আগামী আগস্ট মাস থেকে নয়া নিয়মে বকেয়া সম্পত্তি কর আদায় শুরু হবে। ইতিমধ্যেই এই ‘ওয়েভার স্কিমে’র একটি রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে। এতদিন অবধি বকেয়া করের ছাড়ের বিষয়ে সুদের ওপর ৫০% ও জরিমানার ওপর ৯৯% ছাড় পাওয়া যেত। জানা যাচ্ছে, ছাড় দিয়ে যতখানি কর আদায় করা যাবে বলে আশা করা হয়েছিল তেমনটা হয়নি। বহু ক্ষেত্রে এখনও কর বাকি রয়ে গিয়েছে। সেই জন্য আগামী ১ আগস্ট থেকে এই নতুন পদ্ধতিতে কর…
Read More
সুখবর প্রাথমিক চাকরিপ্রার্থীর জন্য

সুখবর প্রাথমিক চাকরিপ্রার্থীর জন্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার উচ্চ আদালতের নির্দেশ মতোই কপাল খুলল প্রাথমিকের ৭৯৪ জন চাকরিপ্রার্থীর। উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়। হাই কোর্টের নির্দেশ অনুসারে প্রকাশিত হয় তালিকা। প্রায় দেড় দশক ধরে চাকরির জন্য অপেক্ষা করার পর মেরিট লিস্টে নিজেদের নাম দেখে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। দ্রুত জয়েনিং হয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে সেই বছরের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় যে দুর্নীতি হয়েছিল, তা স্বীকার করে নিয়েছিল উত্তর ২৪…
Read More
মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে আবার ফিরছে আগের নিয়ম

মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে আবার ফিরছে আগের নিয়ম

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে, আবার ফিরছে আগের নিয়ম। সম্প্রতি নিত্য যাত্রীদের সুবিধার্থে কতৃপক্ষের তরফে এক ঘোষণা অনুযায়ী কিছুদিন রাত এগারোটায় শেষ ট্রেন চালানোর উদ্যোগ নেয় কলকাতা মেট্রো। তবে পর্যাপ্ত যাত্রী না হওয়ায় সেই সিদ্ধান্তে এবার ইতি পড়ল। রাত এগারোটার মেট্রোতে হচ্ছে না পর্যাপ্ত যাত্রী। তাই বিপুল টাকা লোকসান হচ্ছে কর্তৃপক্ষের। পরীক্ষামূলকভাবে দমদম এবং কবি সুভাষ এই দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছেড়েছিল রাত এগারোটায়। জানা গেছে, ২৪ শে মে রাত ১১ টার মেট্রোয় ৬০০ জন যাত্রী হয়েছিল। সেদিন ভাড়া বাবদ মাত্র ৬ হাজার টাকা আয় হয়েছিল কর্তৃপক্ষের। তবে ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়ে যায়…
Read More
অভিনেত্রীকে জিজ্ঞেসাবাদ করতেই মিলছে একের পর এক তথ্য

অভিনেত্রীকে জিজ্ঞেসাবাদ করতেই মিলছে একের পর এক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পর সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর। রেশন মামলায় ইডির মুখোমুখি হন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। জানা গিয়েছিল, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে। বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জানা গিয়েছে, অভিজিৎ দাস নামের এক ব্যক্তির কাছ থেকে একটি হিন্দি ছবি তৈরির ঋতুপর্ণার সংস্থায় টাকা ঢুকেছিল। সেই…
Read More
প্রার্থী নাম ঘোষণা হতেই ক্ষোভ শুরু

প্রার্থী নাম ঘোষণা হতেই ক্ষোভ শুরু

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে আগামী ১০ জুলাই বাংলার ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে। সম্প্রতি চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। প্রথমে বাগদা আসনে যেমন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে উঠে এসেছিল BJP সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুরের নাম। তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশের গলায়। পদ্ম শিবিরের এক কর্মী বলেন, আমরা বাগদায় বহিরাগত প্রার্থী চাই না। তা সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী। বাগদায় দাঁড়াননি সোমা। বরং বিনয় বিশ্বাসকে টিকিট দিয়েছে BJP। কিন্তু তাতেও খুশি নয়…
Read More
সরকারের তরফে সুখবর

সরকারের তরফে সুখবর

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে বাংলার ২০ লাখ ১৫ হাজার মানুষ পেয়ে থাকেন। তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে। উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সরকারি…
Read More
মোট সম্পত্তির পরিমাণ কত সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তের

মোট সম্পত্তির পরিমাণ কত সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। ইডির দাবি, জমি দখলের টাকায় ৮৭ লক্ষ টাকার সোনা কিনেছিলেন শেখ শাহজাহান। কেনা হয়েছিল চারটি বিলাসবহুল গাড়িও। পাশাপাশি চারজনের নামে মোট ১ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি কিনেছিলেন শাহজাহান। এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে চার্জশিট দিয়ে ইডির দাবি, জমি দখলের টাকায় শেখ শাহজাহানের সম্পত্তি ও লেনদেন হয়েছে মোট ১৯৯ কোটি ৭৬ লক্ষ টাকার। শাহজাহানের…
Read More
কোচবিহার শহর রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন

কোচবিহার শহর রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন

রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোচবিহার শহর।কোচবিহার শহরের দুই নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড,উনিশ নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি জল জমেছে। শহরের ব্যস্ততম কোচবিহার মিনি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় নাজেহাল পরিস্থিতি পথচারী থেকে শুরু করে যাত্রীদের।
Read More
সরকারের তরফে ডিএ নিয়ে নয়া আপডেট

সরকারের তরফে ডিএ নিয়ে নয়া আপডেট

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফের ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারেই মহার্ঘ ভাতা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। কিন্তু কেন স্রেফ এক মাসের জন্য ১৮% হারে DA মিলবে? এবার সেটারও ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, ‘প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে ১০% হারে DA যোগ করে মাইনে পেয়েছেন। মে মাসে ১৪% হারে মহার্ঘ ভাতা মিলেছে। তবে…
Read More