আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কর্মরত আশা কর্মীরা এবং আইসিডিএস কর্মীরা। কিন্তু অভিযোগ, এই সার্ভে করতে গিয়ে তাদের ওপর নানা ভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে। এমনই অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শিলিগুড়ি মহাকুমার শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। পরবর্তীতে তাদের প্রতিনিধির একটি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয়। তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় সংগঠনের সম্পাদক জয় লোধ।
Read More
লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই ইস্যুতে যা বলার দল বলবে, জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল থেকে নামার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন মন্ত্রী। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না। এবিষয়ে পিএফ দপ্তর কোনও ব্যবস্থাই নিচ্ছে না, এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। অফিসের সামনে মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মন্ত্রী। সেই কর্মসূচিতে যোগ দিতে এদিন জলপাইগুড়ি(Jalpaiguri) এসেছেন মলয় ঘটক।
Read More
টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফেল। পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়ারা। কিছু অভিভাবকেরাও দাবি তুললেন প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানোর। যাতে করে পড়ুয়ারা বোর্ড পরীক্ষার বসতে পারে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে। এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক। সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে। অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে। কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না। এদিনের পড়ুয়াদের সঙ্গে আসা কিছু…
Read More
ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

শনিবার শিলিগুড়ি পুরসভার "টক টু মেয়র" অনুষ্ঠানে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির গেটের সামনে একটি ভেট পুরনিগম থেকে বসিয়েছে। সেই ভেটের জঞ্জালের দুর্গন্ধে থাকা দায় হয়ে পরেছে। এবং সাথে রাস্তার ধারে থাকা জলের কল দিয়ে জল কম পরছে। এই অভিযোগের পর মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখবেন। সেই মতো সোমবার পুরসভার ২১ নম্বর ওর্য়াডের সেই জায়গায় গিয়ে বিষয়টি দেখে জানান আপাতত এই ভেট এখান থেকে সরানো যাবে না। গৌতমবাবু বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানান দু এক দিনের মধ্যে এলাকার নাগরিকদের সাথে নিয়ে একটি সভা করা হবে। সেখানে নাগরিকদের জানানো…
Read More
জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন। শনিবার সকালে এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান,কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় কয়েক হাজার যুবক-যুবতী অংশগ্রহণ করে।
Read More
শীত পড়তেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ঢেকেছে নানা আকারের কমলায়

শীত পড়তেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ঢেকেছে নানা আকারের কমলায়

শীতকালীন ফলের কথা বললেই প্রথমেই মনে আসে কমলালেবুর নাম। শীত পড়তেই চাহিদা বাড়ে কমলালেবুর। আর পাহাড়ে উৎপাদন হওয়া কমলালেবুর চাহিদাই থাকে তুঙ্গে। শীতের শুরুতেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ভোরে থাকে নানা আকারের কমলায়। ওই কমলাই পারি দেয় বিভিন্ন জায়গায়। সেরকমই বিখ্যাত এক কমলা উৎপাদিত হয় মিরিকে। মিরিকের কোলভাটে এলাকায় বিগত প্রায় ২২ বছর ধরে সুস্বাদু কমলালেবু উৎপাদন হয়। প্রতিবছরের মতো এবছরও ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে কমলালেবুর চাষ। এই এলাকায় একটি বাগানে প্রায় ৬৫টি গাছ রয়েছে। প্রতিটি গাছেই ফলেছে সারি সারি কমলালেবু। ওই কমলালেবু পাহাড়ের বিভিন্ন জায়গা সহ সমতলের শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এবছরও সেই চাহিদা থাকবে বলে…
Read More
নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের প্রতিমাসে বেতন, পিএফ, চাকরির সুরক্ষা ও বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়ে ডাবগ্রাম পলিটেকনিক কলেজের অধ্যক্ষের দারস্থ হলেন ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি (সি) ওয়ার্কার্স ইউনিয়ন,দাবি না মানা হলে প্রয়োজনে বন্ধের পথে হাটবে বলে জানান পশ্চিম বঙ্গের পর্যবেক্ষক জয় লোধ। বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে বেতনে কিছুটা সুরাহা হলেও মাঝে মধ্যে একেক মাস বাদ চলে যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের বেতন। এই বিষয় নিয়ে আজ AIUTUC অনুমোদিত ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সকল সদ‍স‍্যরা ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ দেখাবার পাশাপাশি পলিটেকনিক কলেজের অধ‍্যক্ষকে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জয় লোধ জানান, অনেক দিন ধরে নিরাপত্তা রক্ষীদের ওপর…
Read More
নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জমবে না জল। প্রায় ১০ কোটি টাকা খরচ করে নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়েই বাঁধার মুখে পড়তে হল শিলিগুড়ি পুরনিগমকে। পরিকল্পনা অনুযায়ী ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের জল শীতলাপাড়ার ড্রেন হয়ে মহানন্দা নদীতে যাবে। যেকারণে শীতলাপাড়ার কাছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা খরচে নতুন করে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে, আটকে দেয় কাজ। তাঁদের দাবি, সেখান দিয়ে শক্তিগড় এলাকার জল গেলে জলমগ্ন হয়ে পড়বে এলাকা। বাসিন্দারা বলেন, এমনিতেই এলাকায় জল জমে। নতুন ড্রেন হলেই শক্তিগড় এলাকার জলও জমে…
Read More
“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

"বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। তাঁরা বিজেপিকে কোনও দিনই বিশ্বাস করেন না।" শিলিগুড়িতে সভায় বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন সেবক মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হিলকার্ট রোড ঘুরে হাসমি চকে গিয়ে শেষ হয়। মিছিল শেষের পর সেখানে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বকসি সহ দার্জিলিং জেলার নেতৃত্ব। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি। তাদের কটাক্ষ করে সভায় বক্তব্য রাখেন তৃণমূল…
Read More
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই বিষয়ে দোকানের মালিক বলেন, শাটার ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিরা কয়েকটি সিগারেটের প্যাকেট সহ কিছু জিনিস চুরি করেছে। দোকান মালিক আরও বলেন, এদিন সাতসকালে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More