উত্তরবঙ্গ জুড়ে রেলের স্বর্ণযুগ আসতে চলেছে

উত্তরবঙ্গ জুড়ে রেলের স্বর্ণযুগ আসতে চলেছে

দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর নিকট তুলে ধরলেন, বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তথা শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল তিনি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তবর্তী এলাকায় রেলের উন্নয়নের জন্য দাবি পেশ করেন পাশাপাশি প্রায় পঞ্চাশের অধিক রেল প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে রয়েছে। সে সমস্ত বিষয়ে ইতিবাচক আলোচনা করেন বলে সূত্র মারফত জানা গেছে। এ বিষয়ে বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান,পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬১টি রেল প্রকল্প আটকে রয়েছে জমি-জটের কারণে । সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতা চান সুকান্ত মজুমদার।শুধু তাই…
Read More
উপাচার্য-সহ চার-পাঁচজন  আধিকারিক  তালা বন্ধ করে ভিতরে বসেছিলেন

উপাচার্য-সহ চার-পাঁচজন  আধিকারিক  তালা বন্ধ করে ভিতরে বসেছিলেন

সারারাত ঘেরাও হয়ে থেকে অসুস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় । বুধবার সকালে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । যদিও ঘেরাওয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পর্যবেক্ষক বিজয় দাস ৷বিগত কিছুদিন ধরেই সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অ-শিক্ষক কর্মচারীরা । এর ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যায় ৷ মঙ্গলবার চরমে ওঠে বিরোধ । অভিযোগ, উপাচার্যকে ঘেরাও করে আন্দোলনে নামে অ-শিক্ষক কর্মীরা । তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদও ।…
Read More
ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে

ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে

ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে একাধিক ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সম্ভবত ফাইল চুরির ঘটনাকে ধামাচাপা দিতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। বুধবার সকালে ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে এসে এমনি চিত্র ধরা পরল আধিকারিকদের চোখে। জানা গিয়েছে ইসলামপুর শহরের নিউটন এলাকায় রাতে অন্ধকারের ইসলামপুর শ্রম দপ্তরে জানালা ভেঙে দুঃসাহসিক চুরির পর অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে দপ্তরে আধিকারিকরা আসলে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। শ্রম দপ্তরের আধিকারিক যতীনময় বিশ্বাস জানিয়েছেন, দপ্তরের একাধিক ফাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা ঠিক বোঝা…
Read More
ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয় স্কুল ছাত্রী

ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয় স্কুল ছাত্রী

গাড়ির ধাক্কায় জখম স্কুল ছাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক 11 টা নাগাদ ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায়। স্থানীয়দের কথায় এদিন ওই স্কুল ছাত্রী মাগুরমারি থেকে ধুপগুড়িতে সাইকেলে করে পড়তে আসার সময় একটি টাটা ম্যাজিক যাত্রীবাহী গাড়ি এবং একটি বাঁশ এর গাড়ির মাঝামাঝি পড়ে যায় যার ফলে দুর্ঘটনায় মাথায় আঘাত পায় ঐ ছাত্রী। ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খবর করে ধুপগুড়ি দমকল বাহিনী ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ম্যাজিক গাড়িটিকে আটকানো না গেলেও বাঁশের গাড়ি টিকে আটক করা হয়েছে…
Read More
বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এক সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ খোলেন ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা।পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং,ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা,ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ সহ অন্যান্যরা। মূলত,উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ।কিন্তু সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার কারণে ইন্দো বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিএসএফের তরফে।অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা,নাইট ভিশন ক্যামেরা,সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন।তবে চলতি বছরে জলপাইগুড়ি জেলার অধীনে মিলন মেলা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন আইজি৷মিলন মেলা আয়োজিত…
Read More
ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার হল অবৈধ মদ

ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার হল অবৈধ মদ

বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল ৪২ বোতল অবৈধ মদ। রবিবার সন্ধ্যে ছটা বেজে ৪২ মিনিট নাগাদ এই ট্রেনটি এনজিপি স্টেশনে এসে পৌঁছালে আরপিএফ আধিকারিকেরা ট্রেন থেকে এই বোতল গুলিকে উদ্ধার করে। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে রয়েছে রেল পুলিশ। জানা যায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৯৯১০ টাকা। ট্রেনের জেনারেল কামরা থেকে মদগুলি উদ্ধার হয়।
Read More
পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক! নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা এক পিক‌আপ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন অনিল মল্লিক। পরে স্থানীয় আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে। ঘটনার পর ঘাতক পিক‌আপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Read More
গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির

গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির

ক্ষতি তো দূরস্থান, গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের সেই এলাকাগুলিতেই তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি। হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লি, হাটখোলা-সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়াল তারা। তছনছ করে একাধিক দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মে মাসে ডিপোপাড়ায় হাতি তাণ্ডব চালালেও সেটা ছিল  প্রধান সড়কের অপর প্রান্তে। সোমবার রাতে আচমকা হাতির হানায় সকলেই আতঙ্কে রয়েছি।’’ বন দফতর সূত্রে খবর, খবর পেয়ে বনকর্মীরা আসার আগেই এলাকা ছেড়ে জঙ্গলে ঢুকে যায় হাতি দু’টি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরি কৃষ্ণণ বলেন, ‘‘হাতি দু’টি রাস্তা ভুলেই ওই এলাকায় গিয়েছিল বলে আমাদের ধারণা।’’স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘গভীর রাতে…
Read More
খড়ের গাদায় খেলা  করতে গিয়ে ছাই ৪ বছরের শিশু

খড়ের গাদায় খেলা  করতে গিয়ে ছাই ৪ বছরের শিশু

খড়ের গাদায় খেলা  করতে গিয়ে আগুন, পুড়ে ছাই ৪ বছরের এক শিশু। ফাঁসিদেওয়ার বিধাননগরের আমতলা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর মামাতো ভাইয়ের সঙ্গে খেলার জন্য ধানের জমিতে যায় ৪ বছরের শিশু গড‌উইন নাগ। খড়ের গাদায় ঘর বানিয়ে খেলতে খেলতে হঠাৎ আগুন লাগলে ভেতরে আটকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় গড‌উইনের! কোনোক্রমে রক্ষা পায় তার মামাতো ভাই। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও বাঁচাতে পারেনি শিশু গড‌উইনকে । দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও নকশালবাড়ি নেহা জৈন ও ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, মত এসডিপিও…
Read More
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হবে নাগরাকাটায়

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হবে নাগরাকাটায়

আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হচ্ছে নাগরাকাটায়। ৪ দিন ধরে নানা আঙ্গিকের অনুষ্ঠান হবে। থাকছে ডুয়ার্সের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি খেলাধূলার আসরও। নানা ভাষাভাষী ও সম্প্রদায়কে একসূত্রে গেঁথে কর্মসূচীটি হবে। পশ্চিম ডুয়ার্সের প্রবেশদ্বার এলেনবাড়ি থেকে পূর্ব ডুয়ার্সের শেষ প্রান্ত সংকোশ পর্য়ন্ত বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এতে সামিল হবেন। মঙ্গলবার একটি সাংবাদিক সন্মেলন করে অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটির কথা ঘোষণা করেছে নাগরাকাটার স্কুল শিক্ষিকাদের স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি। তাঁদের সাথে রয়েছে ইয়ুথ অফ ডুয়ার্স নামে তরুণ তরুণিদের একটি টিম। ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিন অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের দিন। প্রথম দিন…
Read More