27
Mar
স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার মুর্তি ভেঙে দিলো দুস্কৃতিরা। এতেই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলো ডুয়ার্সের আদিবাসী সমাজ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েকশো মানুষ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চাবাগান মোড়ে। জানাগেছে, গত কয়েক বছর আগে ইন্ডং মোড়ে আপোষহীন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার এক পুর্ন দৈঘ্যের মোমের মুর্তি স্থাপন করা হয়েছিল। বছরের বিভিন্ন সময়ে এই মুর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য দিতেন আদিবাসী সমাজের মানুষ থেকে সাধারণ মানুষ। অনেকেই আসা যাওয়ার সময় বিনম্র শ্রদ্ধায় মস্তক অবনত করতেন। এহেন এক শ্রদ্ধেয় মানুষের মোমের মুর্তি রবিবার রাতে কিছু দুস্কৃতি ভেঙে দেয়। সকাল হতেই এই ঘটনা স্থানীয় মানুষের নজরে আসে। খবর পেয়ে আশেপাশের চাবাগান থেকে…
