আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির

আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ অর্থাৎ ১লা এপ্রিল থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ২০ই এপ্রিল পর্যন্ত। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসেছে দুয়ারে সরকার প্রকল্প। সকাল থেকেই বিভিন্ন বুথে জনগণের ভিড় দেখা যাচ্ছে, সঙ্গে চলছে সংস্কৃতিক অনুষ্ঠান। এবারই প্রথমবার বুথে বুথে ক্যাম্প হবে। মোট ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।এবারই প্রথমবার মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা…
Read More
শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন।ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ১৫১ জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। উত্তরের পর্যটন সহ মকাইবাড়ি চা বাগান, বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি দার্জিলিংয়ে রাজভবন পরিদর্শন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। সেকারণে সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। এরপর রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মনিটরিং করছে।ঘটনায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
বিরসা মুন্ডার মুর্তি ভাঙলো দুস্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ আদিবাসী সমাজের

বিরসা মুন্ডার মুর্তি ভাঙলো দুস্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ আদিবাসী সমাজের

স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার মুর্তি ভেঙে দিলো দুস্কৃতিরা। এতেই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলো ডুয়ার্সের আদিবাসী সমাজ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েকশো মানুষ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চাবাগান মোড়ে। জানাগেছে, গত কয়েক বছর আগে ইন্ডং মোড়ে আপোষহীন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার এক পুর্ন দৈঘ্যের মোমের মুর্তি স্থাপন করা হয়েছিল। বছরের বিভিন্ন সময়ে এই মুর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য দিতেন আদিবাসী সমাজের মানুষ থেকে সাধারণ মানুষ। অনেকেই আসা যাওয়ার সময় বিনম্র শ্রদ্ধায় মস্তক অবনত করতেন। এহেন এক শ্রদ্ধেয় মানুষের মোমের মুর্তি রবিবার রাতে কিছু দুস্কৃতি ভেঙে দেয়। সকাল হতেই এই ঘটনা স্থানীয় মানুষের নজরে আসে। খবর পেয়ে আশেপাশের চাবাগান থেকে…
Read More
কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

আবৃত্তি নীড় সংস্থার ৩১তম বছর পূর্তি উপলক্ষে আগামী পয়লা এপ্রিল কোচবিহার লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব। আজ কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবৃত্তি নীড় সংস্থার পক্ষ থেকে লিজা চক্রবর্তী জানান, আগামী পয়লা এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের এই উৎসব চলবে। সকাল ৯ টায় প্রথমে কোচবিহার সাগরদিঘীর চারিদিকে একটি শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন সামাজিক কাজ করছে এই ধরনের ১৬ টি সংস্থাকে সম্বর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সন্ধ্যায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। আবৃত্তি উৎসব নিয়ে এদিন আবৃত্তি নীড় সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক…
Read More
রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পৌর কর্মীদের

রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পৌর কর্মীদের

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে আজ রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করলো কোচবিহার পৌরসভার কর্মচারী এবং তৃণমূলকর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ পৌর কর্মচারী এবং তৃণমূল কর্মীরা কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার পৌরসভায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্মচারীরা। পৌর কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করায় বহিরাগতদের নিয়ে এসে মিছিল করে এলাকাবাসীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ তুললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে কর্মবিরতি করলে রাজ্য সরকার তাদের নোটিশ পাঠায়। সেই জায়গায় পৌরসভার কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত…
Read More
দলীয় কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে

দলীয় কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে

শিলিগুড়িতে দলীয় কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিবাদে জড়ালো বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা বর্ষীয়ান তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠলো বিজেপি নেতা বিকাশ সরকারের বিরুদ্ধে। নেপথ্যে কংগ্রেসের দলীয় কার্যালয়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওয়ার্ড কমিটির কাজের সুবিধার জন্য কংগ্রেসের থেকে চার বছরের জন্য ওই কার্যালয়টি নেওয়া হয়েছে চুক্তি পত্রে সই করে। যদিও বিজেপি নেতা বিকাশ সরকারের দাবি,সেটি কোনও দলীয় কার্যালয় নয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, চুক্তি পত্রে সই করে চার বছরের জন্য কংগ্রেসের থেকে একটি দলীয় কার্যালয় নিজেদের ব্যবহারের…
Read More
ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিতে ভিজল ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিতে ভিজল ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

সকালে ঝলমলে রোদের দেখা মিললেও, দুপুর গড়াতেই ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। ফলে দিনের তাপমাত্রা এক লাফে অনেকটাই নেমে গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে, শুক্রবারের আগে ডুয়ার্সের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। শীতের বিদায়ের পরেও ফের তাপমাত্রা নেমে যাওয়ার দরুণ ফের শীতের আমেজে মজেছেন ডুয়ার্সের বাসিন্দারা। বুধবার দুপুর থেকে ডুয়ার্সের কালচিনি,হাসিমারা,হ‍্যামিল্টণগঞ্জ,দলসিংপাড়া, জয়ঁগা সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে।মানুষজন একপ্রকার গৃহবন্দী। আগামী তিনদিন দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
সাতসকালে এপি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সাতসকালে এপি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সাতসকালে ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের খারিজা ফলিমারি এপি প্রাথমিক বিদ্যালয়ে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করলে তারা দেখতে পায় বিদ্যালয়ের ঘরের বারান্দায় কেউ বা কারা বোমা তৈরির সরঞ্জাম ফেলে রেখে গেছে। আর তারপরেই আতঙ্কিত ছাত্রছাত্রী ও শিক্ষকেরা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে ওই বোমার সরঞ্জাম গুলি উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকমল বর্মন জানান, আজ যখন তিনি বিদ্যালয়ে আসেন তখন এক ছাত্র এসে তাকে জানায় যে ছাত্ররা যখন স্কুলে এসেছিল তখন তারা বোমা তৈরি সরঞ্জামের মতো কিছু জিনিস দেখতে পায় এবং তারা সেগুলি ফেলে দেয়। আর ছাত্রদের মুখে এমন কথা শোনার পরেই…
Read More
অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

ফের শিলিগুড়িতে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালালো পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। সোমবার ওই এলাকায় একটি অবৈধ নির্মাণ JCB এর মাধ্যমে সম্পুর্ন ভেঙে দেয় শিলিগুড়ি পুরনিগম। অভিযোগ, আগে থেকে কোনো নির্দেশিকা না দিয়েই এই নির্মাণ ভেঙে ফেলা হয়। তবে,পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসমঞ্জ ব্যানার্জি জানান, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। অবশেষে পুরনিগমের পক্ষ থেকে ওই নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গিয়েছে, টক টু মেয়র কর্মসূচিতে এই অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন এক বাসিন্দা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নির্মানটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, পুরনিগমের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙ্গার পর…
Read More