৪টি সোনা সমেত ১৭টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়বাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি

৪টি সোনা সমেত ১৭টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়বাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি

চারটি সোনা সমেত সতেরো টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়োবাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি। গত ১৪ থেকে ১৬ই এপ্রিল শিলিগুড়ি তাইকোনডো অ্যাসোসিয়েশন জেনিসিস একাডেমিতে নর্থবেঙ্গল ইনভেটেশনাল তাইকোনডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেলো। উত্তরবঙ্গের সব জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের তাইকোনডো শিক্ষার্থীরা, এর সাথে কলকাতা ও সিকিম রাজ্য থেকেও বিভিন্ন দল অংশগ্রহণ করেছিলো। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি বড়োবাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি অংশগ্রহণ করেছিলো। এই প্রসঙ্গে লেডি কোচ টিনা দাস বলেন, "আমাদের একাডেমি থেকে ১৫ জন কিউরোগী ও ৩ জন পুমসেতে অংশগ্রহণ করে, তার মধ্যে ১৭ টি মেডেল আমরা আনতে পেরেছি, যার মধ্যে ৪টে সোনা ৭টি সিলভার ৬টি ব্রোঞ্চ আমরা জিতেছি। এই…
Read More
ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির

ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির

কালিয়াগঞ্জ এর নাবালিকা রাজবংশী মেয়ে ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন কোচবিহার জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছায় মহিলা মোর্চার সদস্যরা। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানা মহিলা মোর্চার সদস্যরা।
Read More
বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন, এক সন্তানের মা হল ফুর্বু

বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন, এক সন্তানের মা হল ফুর্বু

বাঘের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন। ২৬ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুর্বু। পুরুষ সঙ্গী ধ্রুবর সঙ্গে ২০২২-এর জুলাই মাসে ঘনিষ্ঠ হওয়ার পরেই অগাস্ট মাসে ফুর্বু গর্ভবতী হয় বলে পার্ক সূত্রে খবর। গত ২৭শে মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সাফারি পার্কের শেল্টারে সন্তানের জন্ম দিয়েছে মা ভাল্লুক। গত ১০ বছরে এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্যাপটিভ ব্রিডিং হয়নি বলেই দাবি করেছেন সাফারি পার্কের কর্তারা। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনও শিশু ভাল্লুককে মা নিজের কাছ ছাড়া করছে না। ফলে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বন…
Read More
কালিম্পং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ

কালিম্পং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ

কালিম্পং রওনা হওয়ার আগে শুক্রবার সকালে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। চাকরি দূর্নীতি ইস্যুতে একহাত নেওয়ার পাশাপাশি বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গে অভিষেকের নব জোয়ার কর্মসূচি প্রসঙ্গে কটাক্ষের সুর চড়ালেন তিনি। তিনি বলেন, "রাহুল গান্ধী নতুন করে গ্রাম দেখতে বেড়িয়েছেন। দেশে নতুন করে নেতা তৈরী হচ্ছে, এভাবে নেতা তৈরি হয় কিনা আমার জানা নেই।" একইসঙ্গে জাতীয় তকমা উঠে যাওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,কোনও ভদ্রলোক বেঁচে আছেন? দলটা আছে কিনা সেটাই দেখতে যাচ্ছেন। এদিন সকালে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান দিলীপ ঘোষ। নিউ জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় একটি চা চক্রে যোগ দেন। শেষে সোজা কালিম্পং…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভয়ঙ্কর ঘটনা, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে উধাও মহিলা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভয়ঙ্কর ঘটনা, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে উধাও মহিলা

ফের শিশু চুরির অভিযোগ উঠলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে। জানা গিয়েছে, খড়িবাড়ি ভোগভিটা এলাকার বাসিন্দা রঞ্জিতা সিং মঙ্গলবার খড়িবাড়ি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের পর মহিলার শরীরে বেশকিছু জটিলতা দেখ যায়। সেই কারণে বুধবার রাতে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে রঞ্জিতা খাবার সময় আচমকাই এক মহিলা রঞ্জিতাকে সাহায্য করতে এগিয়ে আসে। তিনি রঞ্জিতার সন্তানকে কোলে নেওয়ার আর্জি জানান। রঞ্জিতাও ভরসা করে তাঁর সন্তানকে ওই মহিলার কোলে দিয়ে হাত ধুতে যান। ফিরে এসে দেখেন তাঁর সন্তানও নেই এবং ওই মহিলাও নেই। ঘটনায় তোলপাড় শুরু হয় মেডিকেল কলেজে।…
Read More
তীব্র দাবদাহে তেষ্টা মেটাতে উদ্যোগী পুলিশ

তীব্র দাবদাহে তেষ্টা মেটাতে উদ্যোগী পুলিশ

তীব্র দাবদাহে পথচারী এবং দূরপাল্লার গাড়ির চালকদের কষ্ট লাঘব করতে ওআরএস মিশ্রিত ঠাণ্ডা পানীয় জল বিলি করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এবং ট্রাফিক পুলিশের কর্তারা। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড়ে পুলিশের এই কর্মসূচী অনুষ্ঠিত হলো। ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, ট্রাফিক ওসি অতুল দাস সহ পুলিশ কর্মীরা। আইসি জানান, অসহ্য গরমে টানা গাড়ি চালাতে গিয়ে চালকেরা অসুস্থ হয়ে পড়েন। জাতীয় সড়কে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই শরীর ঠিক রাখতে ওআরএস মিশ্রিত জল খাওয়া দরকার। এদিন দুপুরে সেকারণেই ঠাণ্ডা পানীয় তুলে দেওয়া হলো। এর পাশাপাশি সাবধানে গাড়ি চলাচলের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
Read More
পাঁচকেলগুড়ি এলাকায় উদ্বোধন হল নতুন পাঁচটি রাস্তার

পাঁচকেলগুড়ি এলাকায় উদ্বোধন হল নতুন পাঁচটি রাস্তার

শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি এলাকায় নতুন পাঁচটি রাস্তার উদ্বোধন করলেন SJDA-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বুধবার,আনুষ্ঠানিকভাবে এই রাস্তা গুলির উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে SJDA-এর তরফে। এদিনের এই অনুষ্ঠানের SJDA-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জন শীল শর্মা,গৌতম গোস্বামী, দেবাশীষ প্রামানিক সহ ডাবগ্রাম 1 এবং 2 এর দুই প্রধান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে SJDA-এর চেয়ারম্যান জানান মানুষের স্বার্থে এই পঞ্চায়েত এলাকাতে যেভাবে পাকা রাস্তা তৈরী হয়েছে তা বেনজীর।
Read More
রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন এবিভিপির

রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন এবিভিপির

রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করলেন এবিভিপির রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী। এদিন এবিভিপির তরফ থেকে বিশ্ব বিদ্যালয়ে গেটের সামনে দাঁড়িয়ে বিশ্ব বিদ্যালয়ে কর্মরত চার অধ্যাপক পিএইচডিতে জালিয়াতি করেছে বলে অভিযোগ তোলা হয়। স্বপন পাইন,ঝুমু সাহা,মুকুল সাহা, সঞ্জীব মন্ডল এবং বিশ্ববিদ্যালয়ের ইউজি সেক্রেটারি দিবেন্দু ভট্টাচার্য, পিএইডি করিয়েছিলেন তৎকালীন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি। যা একে বারেই অনৈতিক বলে দাবি করেছেন শুভব্রত অধিকারী। এছাড়া বিদেশ ভ্রমণের শর্তে বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল বাংলাদেশের এক ব্যক্তি এএসএম ওয়াইদুল্লাহকে পিএইচডি করতে সাহায্য করেছিলেন যা করতে সাহায্য করেছিলেন অনিল ভুঁইমালি। একজন উপচার্য তাঁর অধীনে কি করে…
Read More
তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি

তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি

তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি।বৈশাখের শুরুতেই তাপমাত্রার পারদ চড়া রয়েছে শহরে। বিগত কয়েকদিন যাবৎ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে শহরে। ফলে স্বাভাবিক ভাবেই গরমে নাজেহাল হয়ে পড়েছে শহরবাসী। গরমের ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা।গরম থেকে বাঁচতে ঠান্ডা দই, আইসক্রিম, ডাবের জলের সাহারা নিচ্ছে শহরবাসী। গরম থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিনগুনছে মানুষ। তবে বুধবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
“সেফ ড্রাইভ, সেভ লাইভ”-এর বার্তা নিয়ে ট্রাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো পুলিশ

“সেফ ড্রাইভ, সেভ লাইভ”-এর বার্তা নিয়ে ট্রাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো পুলিশ

গরমের হাত থেকে রক্ষা পেতে রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের ছাতা, জলের বোতল ও গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন পুলিশের ডিএসপি। 'সেফ ড্রাইভ' সেভ লাইভ' এর বার্তা নিয়ে ট্র‍্যাফিক সচেতনতা প্রচারে রাস্তায় নামলো জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। শহর ও সংলগ্ন বড় পোস্ট অফিস মোড়, গোশালা মোড় সহ একাধিক জায়গায় সচেতনতা প্রচার করা হয়। টোটো দাঁড় করিয়ে হেড লাইট চেক করলেন ট্র‍্যাফিক পুলিশের কর্তরা। অন্যদিকে, গরমের হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ট্র‍্যাফিক সামলাচ্ছেন এরকম কর্তব্যরত সিভিক ও পুলিশ কর্মীদের ছাতা, গ্লুকোজ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের তরফে।
Read More