শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল, চরম দূর্ভোগে শ্মশান যাত্রীরা

শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল, চরম দূর্ভোগে শ্মশান যাত্রীরা

জলপাইগুড়ি মাসকলাই বাড়ি শশ্মানে মৃতদেহ নিয়ে দাহ করাতে এসে চরম হয়রানির শিকার শ্মশান যাত্রীরা। জ্বালানির সমস্যা, চড়া দামে কাঠ কিনে মৃতদেহ দাহ করাতে হচ্ছে বলে অভিযোগ শ্মশান যাত্রীদের। দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ নিয়ে অপেক্ষায় মৃতের আত্মীয়-পরিজনেরা। বর্তমানে এই শ্মশানে জলপাইগুড়ি পুরসভা দ্বারা পরিচালিত দুটো ইলেকট্রিক চুল্লি রয়েছে। কিন্তু দুটোই বিকল থাকায় চরম সমস্যায় শ্মশান যাত্রাীরা। যদিও পুরসভার তরফ থেকে হিন্দু মহাশ্মশান চত্বরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৩মে বুধবার থেকে আগামী ৯ই মে মঙ্গলবার পর্যন্ত অকস্মাৎ মেরামতের জন্য বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকিবে। ঘটনায় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারপার্সন পাপিয়া পাল টেলিফোনে জানান, মেশিন বিকল হয়েছে কাজ চলছে। নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। আসা…
Read More
সাত সকালে আলিপুরদুয়ারে দাপিয়ে বেড়ালো বাইসন

সাত সকালে আলিপুরদুয়ারে দাপিয়ে বেড়ালো বাইসন

সাত সকালে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ঢুকে পড়ে গুদামডাবরি গ্ৰামে। বাইসনটি গুদামডাবরি গ্রামের এদিক ওদিক ছোটাছুটি শুরু করে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায় এবং বনকর্মীরা বাইসনটিকে কাবু করার চেষ্টা চালায়। বর্তমানে বাইসনটি এক ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে বলেই বন দপ্তর সূত্রের খবর।
Read More
অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কন্যাদান করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কন্যাদান করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

বাবা-মায়ের মৃত্যুর পর অসহায় তিন বোন। এক ভাই থাকলেও তার মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। দুই বোনের বিয়ে হয়ে গেলেও ছোট বোন সোনালী রাজভরের বিয়ে নিয়ে সমস্যায় পড়ে সোনালীর দিদি কোচবিহার দশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা টুকি রাজভর। আর্থিক অনটনের কারণে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়িয়েছেন টুকি রাজভর। অবশেষে টুকি রাজভরের বোন সোনালী রাজভরের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। শুধু বিয়ের যাবতীয় খরচ নয় রীতিমতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যাদান সারলেন মন্ত্রী নিশীথ প্রামানিক। মন্ত্রীর এই উদ্যোগে খুশি সোনালীর পরিবার সহ এলাকাবাসীরাও। জানা যায়, কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের যুবতী…
Read More
সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

ইস্টার্ন বাইপাস এলাকায় সরকারি রাস্তা দখল করে তৈরি হচ্ছে একটি বহুতল। এমনি অভিযোগ তুলে ওই এলাকায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একটি বহুতল তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। ভারতীয় জনতা পার্টির অভিযোগ বনদপ্তরের একটি সরকারি রাস্তা দখল করে ওই বহুতল নির্মাণের কাজ চলছে। কাজ বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার ওই নির্মিয়মান বহুতলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী ও বিজেপি কর্মীরা। এদিন এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।পরিস্থিতির মোকাবেলা করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Read More
রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

চা বাগানের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভুমি হারা হওয়ার আশঙ্কায় বারো লক্ষ আদিবাসী সহ অন্যান্য শ্রমিক পরিবার। রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে আন্দোলন চা বলয়ে। চা বাগান সহ অন্যান্য ক্ষেত্রের লিজহোল্ড জমিকে ফ্রী হোল্ড করে ঊর্ধ্বসীমা তুলে অন্যান্য ব্যাবসায় রূপান্তর এবং ব্যাবহারের জন্য পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে যে সংশোধন তার ফলে কার্যত ভূমি হারা হতে হবে কয়েকশো বছর ধরে বংশানুক্রমে চা বাগানে বসবাসকারি আদিবাসী শ্রমিকদের। বৃহস্পতিবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মাটিগাড়া ব্লকের ভূমি ও ভুমি রাজস্ব দপ্তরে জমায়েত হয়ে আন্দোলনকারীরা চা বাগানবাসীদের জমির অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়া সহ রাজ্য সরকারের জমি লুটের আইন বাতিলের দাবিতে বিক্ষোভে…
Read More
পাহাড়ে লড়বে এসডিপিআই

পাহাড়ে লড়বে এসডিপিআই

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এস ডি পি আই) এবারে পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনেও লড়াই করবে। বুধবার দলের দার্জিলিং জেলা কমিটির সভাপতি ফয়জাল আহমেদ এই ঘোষণা করেন। পাশাপাশি জানান, আসন্ন লোকসভা নির্বাচনেও রাজ্যে তাঁরা ১০ আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে দার্জিলিং আসনও রয়েছে। ফয়জাল জানান, 'বিজেপি স্রেফ ভাগাভাগির খেলা খেলছে। একই কাজ করে যাচ্ছেন এখানকার বিজেপি সাংসদ রাজু বিস্তাও। এদের পরাস্ত করে পাহাড়ের উন্নয়নের বাতাবরণ তৈরী করাই আমাদের উদ্দেশ্য।' এসডিপিআই এদিন কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত সমালোচনা করে। তবে রাজ্য সরকারের কাজগুলোর ভুয়সী প্রশংসা করেন।
Read More
কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার রোষের মুখে পুলিশকর্মীরা। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যদিও তাতেও জনতার রোষ থেকে রেহাই মেলেনি। রীতিমতো বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে পেটায় তারা। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষুব্ধ বাসিন্দারা লাঠি দিয়ে পুলিশকর্মীদের পেটাচ্ছে। বারবার ক্ষমাপ্রার্থনা করলেও রেহাই পাননি ওই পুলিশকর্মীরা। চলে বেধড়ক মারধর। অভিযোগ, তাঁদের উর্দি খুলেও মারধর করা হয়েছে। মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ। এমনকি, জনতার রোষ থেকে রেহাই পাননি বাড়িটির মালিকও। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয় পরিবারটি। বাড়ির মালিকের দাবি, তাঁদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি, ঘর থেকে টাকা, গয়না লুট করেছে…
Read More
অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

গিতালদহে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন। যুবকের বাবা শিবেন বর্মন ও মা সুখমনি বর্মন মঙ্গলবার সকালে বামনহাট সেন্ট্রাল কলোনির মাঠে আসেন। তাঁরা জানান, তাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতেই এসেছেন। গত ২৪ ডিসেম্বর গিতালদহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা প্রেমকুমার বর্মনের। বিএসএফের দাবি, তিনি চোরাচালানকারী। যদিও বাসিন্দাদের দাবি, ওই যুবক জমিতে চাষ করতে গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে আসরে নামে তৃণমূল। কিছুদিন আগে মাথাভাঙার মাঠে প্রেমকুমারের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন তাঁরা দেখা করতে আসেন। প্রেমকুমার বর্মনের পরিবারের পাশাপাশি মঙ্গলবার দিনহাটার বামনহাটে অভিষেকের তাঁবুতে যান বিএসএফের…
Read More
ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছে বাদশা, ব্যবসা সফলতার দিক দিয়েও নজির স্থাপন করেছে ছবিটি। যাইহোক, তাদের মধ্যে এটি উল্লেখযোগ্য যে শাহরুখের চলচ্চিত্রের কারণে 32 বছর পর কাশ্মীরে সিনেমা হল খোলা হয়েছিল, কাশ্মীরিরা থিয়েটারের বাইরে লাইনে পাঠান দেখতে গিয়েছিল। এবার শাহরুখ নিজেই কাশ্মীরে। উপলক্ষ্য, তার আসন্ন ছবি 'ডাংকি'র গানের দৃশ্যের শুটিং। সূত্রের খবর, ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং কোরিওগ্রাফার গণেশ আচার্য ইতিমধ্যেই সোনমার্গ পৌঁছেছেন। এখন রাজার অপেক্ষায়। একটা সময় ছিল যখন আউটডোর শুটিংয়ের জন্য বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মীর। যাইহোক, 1990 থেকে 2018 সাল পর্যন্ত, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের…
Read More
অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির দলীয় পতাকা ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালে তুফানগঞ্জ থানার অন্তর্গত চিলাখানা-১ নং গ্রাম পঞ্চায়েতের চিলাখানা বাজার এলাকায় তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পর বাঁশ বাটাম নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। অপরদিকে, পাল্টা মিছিল করে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে তুফানগঞ্জ থানার পুলিশর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Read More