লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫-২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে হাতির দলটি ধূলাগাও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে। এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশকিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে। এদিকে বারহালিয়া এলাকায় এভাবে…
Read More
বাগডোগরা রেঞ্জে অনুষ্ঠিত হল হাতি বন্ধু মেলা

বাগডোগরা রেঞ্জে অনুষ্ঠিত হল হাতি বন্ধু মেলা

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় তিনদিনের হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল বাগডোগরায়। মানুষের সঙ্গে হাতির সংঘাত রুখতে এবং ফসল ক্ষতি থেকে বিকল্প কৃষির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে  বাগডোগরা রেঞ্জে হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল। এদিন বনদফতরের মতো হাতি উপদ্রব করা বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে স্টল সজ্জিত করেন। কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও এক‌ই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মেলা।
Read More
কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ

কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ

ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।                                                এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের…
Read More
মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে ফিরল এক্সপ্রেস ট্রেন

মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে ফিরল এক্সপ্রেস ট্রেন

১৭ ই জুলাই শেষ বারের মতো বাংলাদেশি যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুয়ে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপরের লালমনি হাট হয়ে ঢাকা পৌঁছেছিল। এরপর থেকে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এক সময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালী এক্সপ্রেস ট্রেনের কোচ গুলো ওপারে অযত্নে পরেছিল। সোমবার ঢাকায় দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরই মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে ফিরিয়ে আনা হয় মিতালী এক্সপ্রেস ট্রেন টিকে।  
Read More
আবাসের তালিকা থেকে নাম বাদ পড়া ৫০ জন শ্রমিক বিডিওকে স্মারকলিপি প্রদান করল

আবাসের তালিকা থেকে নাম বাদ পড়া ৫০ জন শ্রমিক বিডিওকে স্মারকলিপি প্রদান করল

আবাস তালিকা থেকে নাম বাদ, বিডিওকে স্মারকলিপি প্রদান করল  ৫০জন চা শ্রমিক। নকশালবাড়ির বেলগাছি চাবাগানের আবাসের তালিকা থেকে নাম বাদ পড়া ৫০ জন শ্রমিক সোমবার নকশালবাড়ি বিডিওকে স্বারকলিপি প্রদান করে। এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য বারাতি নাগেসিয়াকে পাশে নিয়ে নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজকে স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিকলা। চা শ্রমিকদের অভিযোগ, ২০১৮ সালে আবাসে নাম আসার পর এখন নতুন লিস্টে তা কেটে দিয়েছে। সঠিকভাবে সার্ভে হয়নি, সার্ভের আগে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ। চা শ্রমিকরা এমনিতেই ২৫০টাকা মজুরি পায় নিজেদের বাড়ি জমি নেই। এখন আবাস যোজনার নাম এসেও তা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে পঞ্চায়েত সদস্য জানান, আবাস যোজনার…
Read More
৭ ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হতে চলেছে ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা

৭ ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হতে চলেছে ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা

আগামী ৭ ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হতে চলেছে ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এই বইমেলা। তার আগে ৬ ডিসেম্বর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান মেয়র গৌতম দেব। মেয়র আরও জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী তথা পর্দার একেন বাবু এবং বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। গতবারের তুলনায় এই বছর বইমেলায় অংশগ্রহণে প্রকাশনীর সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারে প্রায় ৯৪ টি প্রকাশনী এই বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে।  এছাড়াও কয়েকটি নতুন প্রকাশনীও এই বইমেলায় অংশগ্রহণ করবে।
Read More
জাল কাগজপত্র দিয়ে আলু পাচারের অভিযোগে গ্রেফতার এক বাক্তি

জাল কাগজপত্র দিয়ে আলু পাচারের অভিযোগে গ্রেফতার এক বাক্তি

সম্প্রতি আলুর দাম কমানোর উদ্দেশ্যে এই রাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানোতে নিষেধাজ্ঞার কথা বলেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিষেধাজ্ঞা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিহার বা উত্তরপ্রদেশের জাল নথি তৈরী করে আসামে আলু পাঠাচ্ছিল একটি চক্র। তেমনই একটি আলু বোঝাই গাড়ি আটক করে অসম বাংলা সীমানাবর্তী নাকা পয়েন্টের পুলিশ। ময়দার নথি তৈরী করে আলু বোঝাই গাড়িটি দালাল মারফত আসামে পাঠানোর সময় বারোবিশার কাছে ভাঙা পাকড়িতে পুলিশের হাতে আটক হয়। গাড়িটি থামিয়ে জিজ্ঞেসাবাদ করলে চালকের উত্তরে সন্দেহ হয় পুলিশের। তারপর গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে আলুর বস্তা। চালক রবি সাহা কে আটক করে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত আছে তা তদন্ত করছে…
Read More
উত্তরবঙ্গ জুড়ে রেলের স্বর্ণযুগ আসতে চলেছে

উত্তরবঙ্গ জুড়ে রেলের স্বর্ণযুগ আসতে চলেছে

দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর নিকট তুলে ধরলেন, বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তথা শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল তিনি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তবর্তী এলাকায় রেলের উন্নয়নের জন্য দাবি পেশ করেন পাশাপাশি প্রায় পঞ্চাশের অধিক রেল প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে রয়েছে। সে সমস্ত বিষয়ে ইতিবাচক আলোচনা করেন বলে সূত্র মারফত জানা গেছে। এ বিষয়ে বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান,পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬১টি রেল প্রকল্প আটকে রয়েছে জমি-জটের কারণে । সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতা চান সুকান্ত মজুমদার।শুধু তাই…
Read More
উপাচার্য-সহ চার-পাঁচজন  আধিকারিক  তালা বন্ধ করে ভিতরে বসেছিলেন

উপাচার্য-সহ চার-পাঁচজন  আধিকারিক  তালা বন্ধ করে ভিতরে বসেছিলেন

সারারাত ঘেরাও হয়ে থেকে অসুস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় । বুধবার সকালে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । যদিও ঘেরাওয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পর্যবেক্ষক বিজয় দাস ৷বিগত কিছুদিন ধরেই সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অ-শিক্ষক কর্মচারীরা । এর ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যায় ৷ মঙ্গলবার চরমে ওঠে বিরোধ । অভিযোগ, উপাচার্যকে ঘেরাও করে আন্দোলনে নামে অ-শিক্ষক কর্মীরা । তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদও ।…
Read More
ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে

ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে

ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে একাধিক ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সম্ভবত ফাইল চুরির ঘটনাকে ধামাচাপা দিতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। বুধবার সকালে ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে এসে এমনি চিত্র ধরা পরল আধিকারিকদের চোখে। জানা গিয়েছে ইসলামপুর শহরের নিউটন এলাকায় রাতে অন্ধকারের ইসলামপুর শ্রম দপ্তরে জানালা ভেঙে দুঃসাহসিক চুরির পর অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে দপ্তরে আধিকারিকরা আসলে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। শ্রম দপ্তরের আধিকারিক যতীনময় বিশ্বাস জানিয়েছেন, দপ্তরের একাধিক ফাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা ঠিক বোঝা…
Read More