কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ‘এক সাম কিশোর দাকে নাম’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ‘এক সাম কিশোর দাকে নাম’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এক সাম কিশোর দাকে নাম অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। কিশোর কুমার ফ্যানস ফরএভার ক্লাবের তরফে ওই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজ শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই অনুষ্ঠান সম্পর্কে জানালো ফ্যানস ফরএভার ক্লাবের সদস্যরা। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কিশোর কুমার ফ্যানস ফরএভার ক্লাবের সদস্যরা।সংস্থার উত্তরবঙ্গ শাখার সম্পাদক বিভাস চক্রবর্তী বলেন, কিংবদন্তী সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ঠা আগস্ট সন্ধ্যে সাতটা থেকে ওই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান থেকে সংগ্রহীত অর্থ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সামাজিক কাজে লাগানো হবে।
Read More
হাসপাতালে আয়া-মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে বিক্ষোভে জাতীয় কংগ্রেস

হাসপাতালে আয়া-মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে বিক্ষোভে জাতীয় কংগ্রেস

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়া মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি ও জেলা হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হলো। শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার শহরে মিছিল করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হয়। জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ জানান, কয়েকমাস পূর্বে অন‍্যায় ভাবে আয়া মাসিদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে তারা কাজ হারিয়ে খুবই সমস‍্যায় পড়েছে, আমাদের দাবি আয়া মাসিদের কাজে পূর্নবহাল করতে হবে।
Read More
মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিডনি জলাভুমির

মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিডনি জলাভুমির

সাধারণত কলকাতা মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব কলকাতার  কিডনি জলাভূমির। শহরের কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জলাভূমির। তাছাড়া মাছ ও সব্জি মিলিয়ে প্রায় ৫৫ হাজার মানুষের জীবিকা নির্ভর করছে এই জলাভূমির ওপর। এই জলাভূমি বাঁচাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবেশ দফতর। এই জলভূমি এলাকায় একের পর এক তৈরি করা  হচ্ছে বেআইনি নির্মাণ যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে নজরদারি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে  কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারপতি টিএস শিবজ্ঞানম(TS Sivagnam) এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের (Hiranmoy Bhattacharya) ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে পূর্ব কলকাতা জলাভূমি…
Read More
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ এবিভিপির

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ এবিভিপির

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবিভিপির পক্ষ থেকে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন। এবিভিপির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের অফিস চত্বরে। এবিভিপির সমর্থকরা পুলিশ সুপারের দপ্তরের সামনে পৌঁছালে বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। সেখানেই অবস্থানে বসে পড়ে এবিভিপির সমর্থকরা। এবিভিপির সমর্থকরা দুপুর দুটো পর্যন্ত পুলিশ সুপারকে সময়সীমা বেধে দেয় দেখা করার জন্য। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারেননি আন্দোলনকারীরা। অবশেষে তাদের স্মারকলিপি পুড়িয়ে সেখানে প্রতিবাদ জানায় এবিভিপির সদস্যরা।
Read More
দার্জিলিং-মালদা-নিউটাউনে  তিনটি নতুন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিল রাজ্য সরকার

দার্জিলিং-মালদা-নিউটাউনে  তিনটি নতুন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিল রাজ্য সরকার

চলতি সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভায় তিনটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। দার্জিলিংয়ের নিউ চামটায় একটি রিসোর্ট স্থাপনের অনুমোদন দিয়েছে। ‘রাজ্য সরকার একটি রিসোর্ট স্থাপনের জন্য মে ফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্টস, বেঙ্গল প্রাইভেট লিমিটেডকে ১৯ একর জমি প্রদান করবে বলে জানিয়েছে। এর আগে শিল্প সম্পর্কিত স্থায়ী কমিটি লোটাস প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জমিটি মে ফেয়ারকে দেওয়া হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকের পরে বিস্তারিত ভাবে এই বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। চন্দ্রিমা ভট্টাচার্য আরও ঘোষণা করেছেন  ইথানল উৎপাদনের জন্য মালদহের গাজোলে ২৮.১৫ একর সরকারি জমি দেওয়ার জন্য অনুমোদন দেওয়া…
Read More
নকশালবাড়িতে পালিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

নকশালবাড়িতে পালিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রথমবার ক্ষমতায় আসার পর সফলতার বর্ষপূর্তি উদযাপন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হলো। তুলে ধরা হলো বিগত এক বছরের মহকুমা এলাকায় উন্নয়নের খতিয়ান এবং আগামীতে উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনা। বুধবার নকশালবাড়ি কমিউনিটি হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে আগত অতিথিদের বন মহোৎসব উপলক্ষে চারাগাছও উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আগামীতে মহকুমা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে সব ক্ষেত্রে…
Read More
ধর্ষিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে উত্তাল কোচবিহার

ধর্ষিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে উত্তাল কোচবিহার

কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্ষিতা নাবালিকার মৃত্যু হলো আজ। কোচবিহার মেডিকেল কলেজে আজ সকালে তার মৃত্যু হয়। গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক। পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল কোচবিহার মেডিকেল কলেজে। আজ ওই নাবালিকার মৃত্যু হয় কোচবিহার মেডিকেল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার মেডিকেল কলেজে। রীতিমতো মৃতদেহ এবং নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলে টানাটানি ধস্তাধস্তি।
Read More
জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে

জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে

জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে। ওয়ার্ল্ড হাইপারটেশন লিগের পরিচালনায় এই সম্মান দেওয়া হয় তাকে৷ সংস্থা জানিয়েছে চিকিৎসায় নতুন দিগন্ত এনে দিয়েছেন ডাক্তার সুভাষ সাহা৷ দেরাদুনে ওয়ার্ল্ড হাইপারটেশন লিগ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার ভেঙ্কটেশ রাম তিনি ডাক্তার সুভাষ সাহাকে এই সম্মান তুলে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গের অন্যতম চিকিৎসক হিসেবে কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে৷
Read More
ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

চার বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। থানায় দারস্থ স্বামী। জানা গেছে, ধূপগুড়ির ঝাড় মাগুরমারী এলাকার বাসিন্দা হরিকিশোর রায়ের স্ত্রী সরস্বতী রায় গত ১৪ ই জুলাই ধূপগুড়িতে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে না। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে অবশেষে পুলিশ দারস্থ হয়েছেন। এরপর ১৫ ই জুলাই নিখোঁজ গৃহবধূ তার স্বামীকে ফোন করে বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু, এরপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি।নিখোঁজ গৃহবধূর স্বামী হরিকিশোর রায় বলেন, আমার স্ত্রী যেই নম্বর থেকে ফোন করে সেটি বাইরের রাজ্যর নম্বর। নিশ্চয়…
Read More
বাঙালির রান্নাঘরের হাল হাকিকাত নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্যারোডি সুরে গান

বাঙালির রান্নাঘরের হাল হাকিকাত নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্যারোডি সুরে গান

বঙ্গে রান্নাঘরের অবস্থা অগ্নিগর্ভ। কারণ বাজারে অর্থকরী ফসলের মূল্য ঊর্ধ্বমুখী। পাশাপাশি রান্না করতে হলে আদা,লঙ্কা,টমেটো রান্নাঘরে এক বিশেষ স্থান দখল করে।ইতিমধ্যেই বিভিন্ন বাজারে খোঁজখবর নিতে পুলিশ প্রশাসনের কর্তারা হাজির।কিন্তু যখন এই অর্থকরী ফসল বাজারে ঊর্ধ্বমুখী এই পরিস্থিতি দেখে অবসরপ্রাপ্ত শিক্ষক সচিতানন্দ ঘোষ, জলপাইগুড়ি শহরের বাসিন্দা,রান্নাঘরের বর্তমান পরিস্থিতি দেখে চটকদার গান লিখে ফেললেন। বর্তমানে কিছু মাসের জন্য উনি কলকাতায় আছেন। বাংলা পেরোডি গানের সুরে উনি বর্তমান বাজারের হালহাকীকত তুলে ধরেছেন।যেখানে আদা,লঙ্কা ও টমেটো বিশেষ স্থান পেয়েছেন। এই প্যারোডি গান করে বর্তমানে প্রত্যেকটি রান্নাঘরের সত্য উদঘাটন করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে আনন্দ প্রদান করে নিজেও আনন্দে মাতোয়ারা হয়েছেন। তিনি জানান আমি…
Read More