বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা। নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন। অপরদিকে, কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা। বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে…
Read More
দোকান ঘরের মালিকানার দাবিতে ধর্মঘটে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকান ঘরের মালিকানার দাবিতে ধর্মঘটে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকান ঘরের মালিকানার দাবিতে বিধান মার্কেটে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সেই মতো সকাল থেকে বন্ধ দোকানপাট। ব্যবসায়ীদের দাবিকে সামনে রেখে আয়োজিত হলো একটি সুবিশাল মিছিল। দীর্ঘদিন ধরে শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান ঘরের মালিকানার দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এখনও তাদের দাবি মানা হয়নি। ফলে বুধবার তারা মার্কেটে ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছে। বনধকে সফল করতে বুধবার বিধান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিধান মার্কেটে এসে শেষ হয়। এই মিছিল থেকে দোকানঘরের মালিকানার দাবি জোরালো করা হয়।
Read More
ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের শুটআউট কোচবিহারের শীতলকুচিতে। গুলিবিদ্ধ হন এক মহিলা। বুধবার শীতলকুচির পাঠানতুলি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। গুলিবিদ্ধ মহিলার নাম রোশনা বিবি (৩৫)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এদিন খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেইসময় এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। ঘটনায় রোশনা বিবির পায়ে গুলি লাগে। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করা হয় তাঁকে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, একটি…
Read More
সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন করা হলো আজ। ১৪ই আগস্ট গোটা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এবছর কন্যাশ্রী প্রকল্পের ১০বছর পূর্তি। গোটা রাজ্যের পাশাপাশি রাজগঞ্জের সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় এই দিনটি পালন করা হয়। এদিন শতাধিক ছাত্রীদের নিয়ে সাইকেল র‍্যালি করে দিনটি উদযাপন করা হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, "১৪ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে আসছি। কন্যাশ্রী দিবসের এবছর দশম বছর, তা সফল্যতার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা আর্থিকভাবে সাহায্য পেয়েছে সরকারের কাছ থেকে। এই সাহায্যের ফলে পড়াশোনা সফলভাবে সম্পূর্ণ করে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে…
Read More
হাসপাতল চত্বরে সাফাই অভিযানে নামল বিএসএফ

হাসপাতল চত্বরে সাফাই অভিযানে নামল বিএসএফ

শুধুমাত্র বর্ডার পাহাড়া কিংবা দেশ রক্ষাই কাজ নয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী তথা বিএসএফদের। সমাজ কল‍্যানে তারা যে যুক্ত তা ফের প্রমাণ মিলল শনিবার। এদিন বিএসএফের ১৯৫ ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে কিছু স্বাস্থ্য‍ কর্মীদের সহযোগিতায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযোগ চালালো বিএসএফ। আজাদীর ৭৫ তম মহোৎসব উপলক্ষে স্বচ্ছ ভারত মিশনে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই কর্মসূচি পালন হলো। এদিন বিএসএফ কমান্ডার সুনীল ছেত্রীর নেতৃত্বে এই স্বচ্ছ ভারত মিশনে সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমান্ডারের পাশাপাশি ১৯৫ ব্যাটালিয়নের মোট ৩৭ জন বিএসএফ জওয়ান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Read More
বিজেপির ২ কর্মীর বাড়ির সামনে থেকে ব্যাগ ভর্তি বোম উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিজেপির ২ কর্মীর বাড়ির সামনে থেকে ব্যাগ ভর্তি বোম উদ্ধার ঘিরে চাঞ্চল্য

একই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাবাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ ও ২৮৮ নম্বর বুথে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগ, ২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী তথা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ সরকারের বাড়ির সামনে গত কাল রাতে কে বা কারা রেখে যায়। একই সঙ্গে এই গ্রাম পঞ্চায়েত এর ২৮৮ নম্বর বুথের আর এক বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনেও একই ঘটনা ঘটে। মনোজ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে।…
Read More
বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান বাবাকে খুন করে আত্মঘাতী হয়েছে ছেলে। স্থানীয় সূত্রে খবর, মৃত বাবা এবং ছেলে কোচবিহার এক নম্বর ব্লকের সুকটাবাড়ি এলাকার বাসিন্দা। কর্মসূত্রে টফসুল হোসেন(৫০) এবং তার ছেলে আবুবক্কর সিদ্দিক (২৬) এক মাস ধরে মেখলিগঞ্জের কুচলিবাড়িতে রয়েছেন। শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিদ্যালয়ের ভিতরে আর একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাবাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে কুচলিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে…
Read More
অভিনব রাখি তৈরির কাজে লেগে পরেছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা

অভিনব রাখি তৈরির কাজে লেগে পরেছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা

বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। খড় সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখিগুলো তৈরি করছেন একটি বেসরকারি সংস্থার সাতজন সদস্য। আর কিছুদিন পরই শুরু হবে রাখি বন্ধন উৎসব। উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ি‌র বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। কমলা মণ্ডল ও মহাদেব দত্ত সহ সাতজন মিলে কাজ করে রাখিগুলো তৈরি করছেন। এমনিতে সারা বছর ধরে ধূপকাঠি তৈরি, মাশরুম চাষ সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ করেন এই শিল্পী‌রা। এবার সামান্য কিছু রোজগারের আশায় রাখি তৈরিতে মন দিয়েছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে…
Read More
ফুলবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা

ফুলবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা

ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবছর পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ৬টি আসন দখল করেছে বিজেপি। এদিকে পঞ্চায়েত সমিতির ৩টি আসনও দখল করেছে তৃণমূল। বুধবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। তাদের শপথ বাক্য পাঠ করান রাজগঞ্জ ব্লক ইয়ুথ অফিসার তুহিন মুখার্জী। ফুলবাড়ি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন সুনীতা রায়,উপপ্রধান হয়েছেন আনন্দ সিনহা। এদিন শপথ গ্রহণের পর তারা বাইরে বেরিয়ে আসতেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। গলায় ফুলের মালা পড়িয়ে এবং…
Read More
বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারের বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা অনিমেষ বর্মনের বাড়ি হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাত আনুমানিক দেরটা নাগাদ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অনিমেষ বর্মনের অভিযোগ, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি নিশ্চিত যে, যারা হামলা চালিয়েছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী। তাকে খুন করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অনিমেষ বাবুর মা বুলবুলি বর্মন বলে, অতর্কিত এই আক্রমণ হয়। বাড়ির ভিতরে ঢুকে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ…
Read More