স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

নিন্মমানের ও বড় মাপের পোশাক বিতরণের অভিযোগ উঠলো হলদিবাড়ি ব্লকের হেমকুমারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে স্কুল চত্ত্বরে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া সহ অভিভাবকরা। বড় মাপের পোশাক গায়ে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। দ্রুত ভালো মানের ও সঠিক মাপের পোশাক বিতরণের দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, যেমন খুশি একটা পোশাক তৈরি করে দিলেই হলো এমন একটা ভাব কর্তৃপক্ষের। যদিও পোশাক তৈরির দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দাবি, জেলা থেকে কাপড়ের কাটিং করে পাঠানো হয়েছে। তারা শুধু সেলাই করে স্কুলে পৌঁছে দিচ্ছে। সেগুলি ফেরত নিয়ে আবারও ঠিক করে দেওয়া হবে। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে…
Read More
জনসভায় তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন

জনসভায় তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঢোকা বন্ধ করে দেবেন। বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন। তিনি বলেন লোকসভা ভোটের আগে কোন তৃণমূলের হার্মাদ যদি পাড়ায় ঢোকে তাহলে মা-বোনেরা যেন তাদের ঝাড়ু নিয়ে তাড়া করে। তিনি বলেন, এ দিনের জনসভায় লেঠেল বাহিনী দিয়ে লোক আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু পারেনি। তরণী বাবু আরো বলেন, পঞ্চায়েত ভোটে আমি জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি হেরে যাইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কাজেই আগামী লোকসভা ভোটে তৃণমূল এজেন্ট…
Read More
কৌশিকী অমাবস্যা তিথিতে মা ছিন্নমস্তার পূজা দিলেন কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ

কৌশিকী অমাবস্যা তিথিতে মা ছিন্নমস্তার পূজা দিলেন কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ

সাহেবগঞ্জে কাটাতারের ভেতরে ছিন্নমস্তা পূজায় পূজা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য মন্ত্রী। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথিতে সন্ধ্যা থেকে রাতভর পুজো হয়ে আসে ছিন্নমস্তা মায়ের। প্রতিবছর কাঁটাতারের ভেতরে এই পুজোয় পূজো দিতে এবং মাকে দর্শন করতে আসেন বহু ভক্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ প্রথমে সেখানে আসেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এরপর রাত সাড়ে আটটা নাগাদ সেখানে পৌছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দুই মন্ত্রী সেখানে পৌঁছে ছিন্নমস্তা মায়ের পুজো দিয়ে পুজো কমিটি ও সেখানে আসা ভক্তদের সঙ্গে কথা বলেন। সেখানে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন প্রতিবছর এই দিনটি ক্যালেন্ডারে মার্ক…
Read More
জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার

জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার

জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ২ টি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে জিৎপুরে ওয়ান এলাকার বাসিন্দা তথা বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি রায় মন্ডলের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। শুক্রবার সকাল আটটা নাগাদ গ্রাম পঞ্চায়েত প্রধান পিংকি রায় মন্ডল অভিযোগ করে বলেন গভীর রাতেকে বা কারা আমার বাড়ির সামনে দুটি তাজা বোমা রেখে গিয়েছে জানিনা। আজ সকালে ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে আসি দেখি আমাদের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেই নাজিরহাট পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ এবং তাজা…
Read More
লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যুর বিরুদ্ধে মোহন সুরক্ষার দাবিতে এবার বৃহত্তম আন্দোলনের পথে নামতে চলেছে বানেশ্বর মোহন রক্ষা কমিটি।এদিন তারা কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত এক বছরে ৭০টার ওপর মোহনের মৃত্যু ঘটেছে, কোচবিহারের বানেশ্বর এলাকায়। এরপরেও উদাসীন প্রশাসন এমনটাই অভিযোগকে সামনে রেখে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে মহান রক্ষা কমিটি। এমনটাই জানালেন সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জন শীল। তিনি বলেন একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মোহনদের সুরক্ষার বিষয়ে আবেদন জানানোর পরও কোনরকম ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।
Read More
গঠন হলো কোচবিহার জেলা পরিষদের স্থায়ী কমিটি

গঠন হলো কোচবিহার জেলা পরিষদের স্থায়ী কমিটি

কোচবিহার জেলা পরিষদের ৩৪ টি, পরিষদ আসনের মধ্যে 32 টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ টানা পড়নের পর শেষমেষ স্থায়ী কমিটি গঠন করতে সমর্থক হলো কোচবিহার জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর আগেই জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ এর নাম ঘোষণা হয়েছিল। বাকি ৯টি কর্মাধ্যক্ষর নয়টি দপ্তরের স্থায়ী কমিটি গঠন হলো আজ। সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, আজকের স্থায়ী কমিটি গঠন হয়েছে,সাতদিন পরে এই কমিটি থেকেই কর্মাধ্যক্ষ বাছাই করে নাম ঘোষণা করা হবে। প্রতিটি কমিটিতে চারজন করে সদস্যের নাম আজ ঘোষণা হয়েছে। কমিটিতে দলনেতা হিসেবে নাম উঠে এসেছে মীর হুমায়ুন কবিরের।…
Read More
বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের পূর্ব খয়েরবাড়ি এলাকার সুপারি চাষীরা। গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে প্রায় ৩০ টি হাতির দল পূর্ব খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে। হাতির দল এলাকার তিনজন বাসিন্দার প্রচুর সুপারি গাছ ভেঙ্গে দেয়। এই ঘটনায় মাথায় হাত এলাকার সুপারি চাষীদের। বুনো হাতির দল এলাকার বাসিন্দা গীতা শর্মা, হেমলাল শর্মা ও মোতিলাল ওরাঁও এর সুপারি গাছ ভেঙ্গে দেয়। প্রায় দুই ঘণ্টা এলাকায় তাণ্ডব চালিয়ে হাতির দল জঙ্গলে প্রবেশ করে। বনদপ্তর সূত্রের খবর বনদপ্তরের নিয়মাবলী অনুযায়ী ক্ষতিগ্ৰস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
Read More
পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ

পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ

পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ।বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুয়াহাট উপর ডাকঘর।সাধারন মানুষের অভিযোগ পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেনা এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষ বিভিন্ন কাজ  করতে আসলে কাজ হছে না বলে জানানো হচ্ছে বলে অভিযোগ। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো রয়েছে পোস্ট অফিসের দেওয়ালে।এই গরমে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছে এবং ঘুরে যাচ্ছে ,কখনো বলা হচ্ছে পোস্ট অফিসে কোন কাজ হচ্ছে না, কখনো বলা হচ্ছে কম্পিউটার খারাপ, কখনো আবার বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে,এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে।এই বিষয়ে সাধারণ…
Read More
আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল

আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।মেডিক্যাল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই স্ক্যানার কিউআর কোড লাগানো হয়েছে। এন্ড্রয়েড ফোনের মাধ্যমে  স্ক্যান করলেই মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা যাবে। রোগীর নাম ঠিকানা সহ বেশ কিছু তথ্য দিয়ে অনলাইনে আবেদন করলেই বেরিয়ে আসবে টোকন। টোকন নম্বর নিয়ে বর্হিবিভাগের গিয়ে স্বাস্থ্য কর্মীদের কাছে নাম নথিভুক্ত করতে হবে। তারপরেই মিলবে চিকিৎসা করার সুযোগ।এই পরিষেবা চালু হওয়ার ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে। মোবাইলের মাধ্যমে নিজেরা সমস্ত কিছু করতে পারবেন। মিলবে চিকিৎসা পরিষেবা। মালদহ…
Read More
সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাসের

সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাসের

পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন করে কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন ,বিস্ফোরক মন্তব্য করলেন একদা উদয়ন  ঘনিষ্ট তাপস দাস।প্রকাশ্য সভায় এই কথা বলেন তাপস দাস।দিনহাটা ২নং ব্লকে গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রায় উনিশ কোটি টাকা সংগ্রহ করেছে উদয়ন গুহ,এই চাঞ্চল্যকর দাবি করলেন একদা উদয়ন গুহ ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা তাপস দাস। প্রাক্তন প্রধান তাপস দাসের এই মন্তব্যের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।বুধবার দিনহাটা ২ নং ব্লকের রানীরহাটে বিজেপির কর্মীসভা থেকে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তাপস ।তাপস দাস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা হয়েছে তাদের কেউবা পাঁচ লাখ কেউবা দশ লাখ করে দিয়েছে এবং যে প্রধান…
Read More