স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার স্বার্থে কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার স্বার্থে কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে

স্কুল কলেজের ছাত্র-ছাত্রদের আত্মরক্ষার স্বার্থে সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজের প্রায় ৭০০জনকে নিয়ে পশ্চিমবঙ্গ স্কুল ও কলেজ কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ ও ১৫ই অক্টোবর। আজ এক সাংবাদিক সন্মেলনে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বোক্সিং এসোসিয়েশনের সভাপতি গোপাল লামা সম্পাদক বিশ্বনাথ রায় ও অন‍্যান‍্যরা মিলিত হয়ে এই প্রতিযোগিতার বিস্তারিত তত্ত্ব তুলে ধরেন। এসোসিয়েশনের সম্পাদক গোপাল লামা জানান, এতো বড় মাপের প্রতিযোগিতা স্কুল ও কলেজ স্থরে এর আগে হয়নি। এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদেরা নিজেরা নিজেদের যাতে আত্মরক্ষা করতে পারে।
Read More
কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন

কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন

মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাদের বসার জন্য যেন আরেকটি ঘর তৈরি করে দেওয়া হয়।আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে নতুন ঘর তৈরির আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সেই আশ্বাস মতো আজ পুজো করে নারকেল ফাটিয়ে বুধবার বিকেল ৪টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকুল্যে ও তত্তাবধনে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো।জানা গেছে আপাতত কোচবিহার বার অ্যাসোসিয়েশনে সদস্যের সংখ্যা তিনশোর বেশি।জানা গেছে বার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের ঘরের পাশে ফাঁকা জায়গায় যেখানে আপাতত সাইকেল বাইক স্ট্যান্ড আছে সেখানেই তৈরি হবে দ্বিতল বিল্ডিং।মন্ত্রী উদয়ন গুহ অন্য কাজের জন্য এই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি।তবে এই নতুন কক্ষের উদ্বোধন নিয়ে এই বিষয়ে বার আসেসিয়াসনের সদস্য…
Read More
লোকালয়ে ৫ টি হাতি চাঞ্চল্য ঘোকসাডাঙ্গায়

লোকালয়ে ৫ টি হাতি চাঞ্চল্য ঘোকসাডাঙ্গায়

সকালে ৫ টি হাতি লোকালয়ে, এখন পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর না থাকলেও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন দফতরের কর্মীরা হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান হাতি গুলি সতীশ হাট সংলগ্ন শালমারার ডাবরি ভাঙার পারের একটি মাঠে ধান ক্ষেতে আছে। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বণিক পাড়া এলাকায় ভোর ৫ টা নাগাদ স্থানীয়রা ৫ টি হাতিকে একসঙ্গে দেখতে পান। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকার প্রচুর মানুষ ভীর জমান। মানুষের হইচই শুনে হাতি গুলি, আমবাড়ি এলাকা হয়ে সতীশ হাট সংলগ্ন কোচবিহার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কের ধারে শাল মারার ডাবরি তথা ধান ক্ষেত ভর্তি সুবিশাল মাঠে বর্তমানে রয়েছে।…
Read More
দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর আগে পূজোর প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পুজোর ঘাট তৈরির পাশাপাশি শিলিগুড়ি শহরের বড়ো বড়ো পুজো মন্ডপের সামনে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে SJDA-এর। বৃহস্পতিবার শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড়ো বড়ো পুজো মন্ডপগুলির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর হবে। এর পাশাপাশি নদীর ঘাটগুলি নিরঞ্জন এবং ছট পূজো দুটোর জন্যই তৈরি করা হচ্ছে। এইবছর ছটঘাটের সংখ্যা বাড়ানো হবে। তর্পনের জন্যও নৌকাঘাট সহ একাধিক ঘাট তৈরি করা হচ্ছে।
Read More
বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

কুর্শাহাটে বিজেপির জেলা সম্পাদকের গাড়ি আটকে ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার রাত আটটা নাগাদ সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ।তিনি অভিযোগ করে বলেন এদিন বিকেল বেলা শুকারুরকুঠি জিপিতে দলীয় কাজে গিয়েছিলেন। সেখান থেকেই অন্য একখানে যাওয়ার সময় সন্ধ্যা বেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার গাড়ি আটকে দেয় এবং ভাঙচুর করে। যদিও এই ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পাশপাশি জয়দীপ ঘোষ হুশিয়ারী দিয়ে বলেন এখনো সময় আছে শুধরে যান কারণ লোকসভা নির্বাচনের পর আদৌ নিজ বাড়িতে থাকবেন কিনা সন্দেহ আছে। বিশেষ করে মন্ত্রী উদয়ন গুহের কথায় চলবেন না কারণে তিনি লোকসভা নির্বাচনের পর কলকাতা পালাবে তাই নিজেরাই সাবধান থাকুন।
Read More
বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

জলপাইগুড়িতে তিস্তার পার যেন যুদ্ধক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের বাইশটি দল। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিস্ফোরক ফাটিয়ে নিষ্ক্রিয় করছে তারা। আর তাই মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নদীপার, ঝলকে ওঠা আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানখেত।মঙ্গলবার তিস্তাপারে অন্তত ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রের দাবি, কত বিস্ফোরক ভেসে এসেছে বা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি। তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গজলডোবা লকগেটে…
Read More
অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

উৎসবের প্রাক্কালে মাথাভাঙ্গা শহরে যানজট, অসামাজিক কার্যকলাপ , শহরের শান্তি শৃঙ্খলা ও চুরি রুখতে, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি বিভিন্ন সোনার দোকানে গিয়ে সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজখবর নেন এবং কোন সমস্যা হলে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন। তিনি মাথাভাঙ্গা থানা থেকে পায়ে হেঁটে মাথাভাঙ্গা শহর, বাজার, শনি মন্দির মোর সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ করেন। মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, ধারাবাহিকভাবে মাথাভাঙ্গা শহর এবং মাথাভাঙা মহকুমা এলাকা জুড়ে এই অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। পুজোর আগে মাথাভাঙ্গা শহরের রুট মার্চের ফাঁকে ফাঁকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা…
Read More
পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

ইচ্ছে থাকলেই উপায় হয়। সেটাই প্রমাণ করে দেখালেন জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা পেশায় পুরোহিত প্রবীর মজুমদার। দীর্ঘ প্রায় দশ মাস ধরে পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনীর পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি।একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার।বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীর বাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালী মূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীর বাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় পুরোহিত ছিলেন। তারও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যুর…
Read More

মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য মেখলিগঞ্জে

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারি বনাঞ্চলে।সোমবার সকালে ফরেস্টে জ্বালানি সংগ্রহ করতে এসে বিষয়টি নজরে আসে স্থানীয় মহিলাদের।ঘটনা চাউর হতেই মেখলিগঞ্জ ব্লকের জামালদহে চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত তিনদিন আগে জামালদহে এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে জামালদহ ফরেস্টে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা।বিজেপির অভিযোগ মিথ্যে মামলা দিয়ে ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছে পুলিশ।এই ঘটনার প্রতিবাদে আজ ভেটাগুড়ি বাজার এলাকায় পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধ এর জেরে কোচবিহার দিনহাটা যান চলাচল বন্ধ থাকে।পরিস্থিতি সামাল দিতে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।বিজেপির দাবি যতক্ষণ পর্যন্ত ওই বিজেপি কর্মীকে ছাড়া না হবে তারা আন্দোলন চালিয়ে যাবে।
Read More