পুজোর রোড ম্যাপ প্রকাশ করল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন

পুজোর রোড ম্যাপ প্রকাশ করল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন

দুর্গাপূজা উপলক্ষে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হলো রোড ম্যাপ। এই দিন ওই রোডম্যাপ প্রকাশিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস সহ অন্যান্য আধিকারিক। জেলা পুলিশ সুপার জানান আগামী ১৮ অক্টোবর থেকে যানবাহনের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ বেঁধে দিয়েছেন। দুপুর দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে। এক্ষেত্রে কিছু রাস্তা বন্ধ থাকবে এবং একমুখী রাস্তা ব্যবহার করে শহর থেকে গাড়িগুলোকে শহরের বাইরে যাওয়ার ম্যাপ তৈরি করেছেন। পুলিশ সুপার আরও জানান যদি এই নিয়মকে তোয়াক্কা না করে কেউ যদি যানবাহন নিয়ে চলাফেরা করে তাহলে সে…
Read More
তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন

তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন

শহরের তোর্ষা নদীর বিসর্জন ঘাটে তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন l।এদিন বিসর্জন ঘাট পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ ।দীর্ঘ বছর ধরেই কোচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাটে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন। তবে করোনা মহামারীর কারণে বিগত দুই'বছর এই বিসর্জন বন্ধ থাকায় এবছর জাঁকজমক করে এই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করছে পৌরসভা ।নদীর জল কিছুটা কমে আসায় বর্তমান ঘাট থেকে কিছুটা দূরে প্রতিমা বিসর্জনের ব্যাবস্থা করবে পৌরসভা।তাছাড়াও কোচবিহার পৌর এলাকার কোন পুকুর বা ডোবাতে প্রতিমা বিসর্জন করা যাবেনা বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।এইদিন এই বিসর্জন ঘাট পরিদর্শন করেন পৌরসভা,পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের…

নকশালবাড়ি বাজারের অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়াল পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ

নকশালবাড়ি বাজারের অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়াল পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ

নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবে পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ। গত রবিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় নকশালবাড়ি বাজারের মোট ৩৭টি দোকান। পুজোর আগে এমন ঘটনায় রীতিমতো বিপাকে ব্যাবসায়ীরা। ইতিমধ্য মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের অরুন ঘোষ সহ অনেকেই পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে সরকারী সাহায্য একপ্রকার সময় সাপেক্ষ। সেই কারনে যাতে দ্রুত ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সহযোগিতা পায় সেই কারণে মেয়র নিজের তহবিল ও কাউন্সিলরের ভাতা থেকে আর্থিক সহযোগিতা করার উদ্যেগ নিয়েছে। আর্থিক সহযোগিতার ভাবনা নিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। সেই কারণে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পুরসভা যৌথভাবে বৈঠক সারেন। বৈঠক শেষে মেয়র…
Read More
বেআইনি ভুটভুটি বন্ধের দাবিতে বিক্ষোভ

বেআইনি ভুটভুটি বন্ধের দাবিতে বিক্ষোভ

পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চালকদের হয়রানি এবং বেআইনি ভুটভুটি বন্ধের দাবিতে বিক্ষোভ মাথাভাঙ্গায়।মাথাভাঙ্গা পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করলো।মাথাভাঙ্গা শহরে একটি মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরে স্মারকলিপি প্রদান করা হয়।এদিনের স্মারকলিপিতে নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান, ফজরুল হক,রফিক আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের অভিযোগ পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যান চালকদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও সামান্য কিছু পণ্য বহন করলেই ওভারলোডিং অজুহাত দেখিয়ে এমভিআই এবং পুলিশ অতিরিক্ত জরিমানা করছেন। তাদের দাবি মানবিক দৃষ্টিকোণ দিয়ে এই…
Read More
দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল ভ্যান

দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল ভ্যান

দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল ভ্যান, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ দিনহাটা শহর লাগোয়া বলরামপুর রোড নতুন হিমঘর এলাকায় রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দিনহাটা সেন্ট মেরি স্কুলের স্কুল ভ্যান। জানা গিয়েছে, স্কুল ভ্যানটিতে ৯ জন ছাত্র ছাত্রী ছিল। তবে স্থানীয় যুবকদের প্রচেষ্টায় ইতিমধ্যে আটজনকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আটজন সামান্য আহত রয়েছে। তবে আকজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির অভিযুক্ত তৃণমূল নেতা

দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির অভিযুক্ত তৃণমূল নেতা

দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হলেন অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত ১লা এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সমাজসেবী এক দম্পত্তির রহস্যমৃত্যু হয়। বাড়ি থেকে মিলেছিল সুইসাইড নোট। তাতে তৃণমূল যুব’র জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ মোট চারজনের নাম ছিল। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাই বৌ ছিলেন ওই দম্পতি। পরবর্তীতে ওই চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ দু’জন। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন সৈকত।…
Read More
চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

শনিবার রাতে ডুয়ার্সে চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলায় আহত ২ জন।তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটে ডুয়ার্সের দলগাঁও চা - বাগানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনার পর রাতের অন্ধকারে বনাঞ্চলের ভিতর দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষ জনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বনদফতর। আহত সজল বর্মন জানিয়েছেন, শনিবার রাতে তিনি ভাইপো তাপস বর্মনের সঙ্গে মোটরসাইকেলে করে দলগাঁওবস্তিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি চিতাবাঘ রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলে হামলা করে। এবং মোটরসাইকেলে থাকা ২ জনই পড়ে গীয়ে আহত হই। তবে তাপসের আঘাত বেশি গুরুতর। এর পর চিতাবাঘটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তবে বনদফতরের তরফে জানানো হয়েছে…
Read More
কোচবিহারে জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ

কোচবিহারে জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ

জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে।এদিন কোচবিহার রবীন্দ্রভবনে তিনটি ব্লককে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহকারি সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য অতিথিরা।এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অথিতিরা। ২০২৪এ এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলা শাসক। মূলত এই প্রক্লপের দ্বারা প্রতিটি ব্লকের সাধারণ মানুষের সাথে চাহিদা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে সামনে রেখে আগামী ২০২৪ এর মধ্যে এই জল মিশন প্রকল্প বাস্তবায়িত করতে সকল স্তরের আধিকারিকদের নিয়ে এই…
Read More