জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। আগামী তেসরা নভেম্বর কোচবিহারে থেকে শুরু হবে এই ইনসাফ যাত্রা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং বেকারদের চাকরির দাবিতে কোচবিহার জেলা জুড়ে ইনসাফ যাত্রা করছে রাজ্য ডিওয়াইএফওয়াই নেতৃত্ব। ইনসাফ যাত্রার শেষে কলকাতা বিগ্রেড মাঠে সমাবেশ হবে বলে ডিওয়াইএফআইয়ের তরফ থেকে জানা গেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন একটি মশাল মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রম করে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত সহ ডিওয়াইএফআইয়ের অন্যান্য নেতৃতরা এবং কর্মীরা।
Read More
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের দোকানগুলিতে,তাই দুশ্চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা।এই বিষয়ে তারা প্রশাসনের কাছে আগেও কয়েক অভিযোগ করেছেন বলে জানান তারা। কারণ কিছুদিন আগেও এক মহিলা ক্রেতার গায়ে চাঙর ভেঙে পড়েছিল সেই সময় এখানকার ব্যবসায়ীরা ওই মহিলা ক্রেতাকে সাময়িক চিকিৎসা করে বাড়িতে পৌঁছে দেয়।স্থানীয় এক ব্যবসায়ী সাগর বণিক জানান মাঝে মধ্যেই ছাদ থেকে এই চাঙ্গর ভেঙে পড়ে,এর মধ্যেই তাদের ব্যবসা চালাতে হচ্ছে।যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা…
Read More
দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা সংকট জনক বলে জানা গিয়েছে। ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে বোলেরো গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল। বোলেরো গাড়িতে বেশ কয়েক জন যাত্রী ছিল। পাশাপাশি যাত্রীবাহী গাড়িতেও ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। যারা দিনহাটা থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনহাটা থেকে একটি যাত্রীবাহী বাস…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More
‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

উত্তরবঙ্গের গন্ডারের জন্য এক অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা করছে বন দফতর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দফতরের কর্তারা। উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা আগের চেয়ে বাড়লেও, কমে গিয়েছে এই প্রজাতির জিনের গুণমান, স্ত্রী-পুরুষের অনুপাত বলে তাঁদের বক্তব্য,  । যা রীতিমতো চিন্তার বিষয়।একই মত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষকেরাও। এই সমস্যার সমাধানে আপাতত এক জোড়া করে স্ত্রী গন্ডার জলদাপাড়া ও গরুমারার মধ্যে বদলি করা হবে। বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া এবং গরুমারার মধ্যে যে নিবিড় যোগাযোগ ছিল, তা অনেক জায়গায় বনের জমি দখল করে অবৈধ বসতি এবং রাস্তাঘাট হওয়ার কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তাই  প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট…
Read More
খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

এক যুবককে পিটিয়ে মুখে বিষ ঢেলে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পখিহাগা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সমীরন দাস। মৃতের মা এবং মাসির অভিযোগ ,গরু বিক্রিকে কেন্দ্র করে পুত্রের উপর আক্রোশ বশত কাকা এবং বাবা মিলে ছেলে সমিরনকে ঘরের ভেতরে ঢুকিয়ে প্রথমে মারধর করে ও তারপর মুখে বিষ ঢেলে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন। পরিস্থিতি বেগতিক দেখে বাবা এবং কাকা মিলে সমিরনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেন। তারপর সকাল বেলায় হাসপাতালেই সমিরনের মৃত্যু হয়। তারপর মৃতদেহ মাথাভাঙ্গা মর্গে এনে ময়না তদন্ত করা হয়।এই নিয়ে এলাকার চাঞ্চল্য…
Read More
ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক

ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক

ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই জরুরি বৈঠক করেন পৌরসভার চেয়ারম্যান।জানা গিয়েছে পৌরসভার অধীনে২৮ হাজার হোল্ডিং রয়েছে তাদের প্রত্যেকের হাতে নতুন ট্যাক্সের কাগজ পৌঁছানো হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠক বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান। এছাড়াও এইদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকরা।
Read More
দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই অনুযায়ী, পুরসভা এলাকার পাশাপাশি ব্লকগুলিতেও পরিবেশ বান্ধব বাজির স্টল দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।ইতিমধ্যে গ্রীণ ক্র‍্যাকার্স এর লাইসেন্স দেওয়া হয়েছে ২৯ জনকে। আলিপুরদুয়ারের প‍্যারেড গ্রাউন্ডে গ্রীণ ক্র‍্যাকার্সের দোকান বসবে। অন‍্যত্র বাজির কোনও দোকান বসবে না বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত ৯ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান মহকুমা শাসক। কুমারগ্রামে ৩ জন, ফালাকাটায় ২ জন, কালচিনতে ১০ জন ও মাদারিহাটের ৫ জন ব‍্যবসায়ীকে দেওয়া হয়েছে লাইসেন্স বলে জানা গিয়েছে।
Read More
মাঝেরডাবরিচা  বাগানের ‘মুনলাইট প্লাকিং’

মাঝেরডাবরিচা  বাগানের ‘মুনলাইট প্লাকিং’

আকাশে পূর্ণিমার চাঁদ। যার আলোর ছটায় উজ্জ্বল গোটা বাগান। আর সে আলোতেই শুক্রবার ‘মুনলাইট প্লাকিং’ হল আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরি চা বাগাণে।চাঁদের আলোয় এই চা পাতা তোলার সাক্ষী থাকলেন অনেকে। মাঝেরডাবরি চা বাগানে ‘মুনলাইট প্লাকিং’ এই প্রথম নয়। সূত্রের খবর,২০২১ সালের এপ্রিল মাসে দার্জিলিং পাহাড় বাদে উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা তরাইয়ের প্রথম কোনও চা বাগান হিসাবে আলিপুরদুয়ার জেলার এই বাগানেই পূর্ণিমার চাঁদের আলোয় প্রথম ‘মুনলাইট প্লাকিং’ শুরু হয়েছিল। তার পর থেকে শুক্রবারের পূর্ণিমা মিলিয়ে এ বাগানে চার বার ‘মুনলাইট প্লাকিং’ হল। ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে ওই বাগানে এ দিন সন্ধ্যা থেকে চাঁদের আলোয় এই চা পাতা তোলার কাজ শুরুর কাজ…
Read More