মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

দিনহাটায় সাংবাদিক বৈঠক করে মদ-জুয়া নিষিদ্ধের দাবী জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা নেতৃত্ব।প্রায় দুইমাস ব্যাপী রাজ্য জুড়ে মদ,সুদ ও ঘুষ ও লটারির বিরূদ্ধে অন্দোলন করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সংগঠন। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে এই অভিযান শেষ হবে। দলটির রাজ্য সহ সভাপতি আমিনাল হক বলেন মদ পান করে কেউ বাড়িতে এলে তাকে সবাই ঘৃণা করে। মদের বোতল নিয়ে কেউ কোনও প্রতিষ্ঠানে, সভায় গেলে…
Read More
বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়

বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়

অসম থেকে কোচবিহারে ঢোকার মুখেই দেখতে পাওয়া যাবে বীর চিলা রায়ের মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ টন ওজনের ২৪ ফুট লম্বা বীর চিলা রায়ের মূর্তি বসানোর কাজ চলছে কোচবিহার শহরের উপকন্ঠে বাবুরহাট চকচকা চেকপোস্টে। এদিন শিল্পী তাপস বিশ্বাসকে নিয়ে এই মূর্তি স্থাপন করার কাজের পরিদর্শনে এলেন এনবিএসটিসির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।তিনি বলেন রাজার শহর কোচবিহার এই শহরকে ঘিরে হেরিটেজের কাজ চলছে।আজকে বির চিলারায়ের মূর্তি বসানোর কাজ চলছে কিভাবে কাজ চলছে সেই পরিদর্শনেই এসেছিলাম।তাছাড়াও তিনি জানান রাসমেলা উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে কোচবিহারবাসীর জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে।
Read More
ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দারা

ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দারা

অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। এই আধুনিকীকরণের জন্য রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম দিকের দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই রাস্তার দু'টি চালু রাখার দাবিতে আলিপুরদুয়ারস্থ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অর্থাৎ ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়া সহ আশপাশ এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে দিনহাটা রেলস্টেশনে এসে স্টেশন মাস্টারের মাধ্যমে এই দাবিপত্র পাঠায়। দাবিপত্র পাঠানোর সময় দিনহাটা রেলস্টেশন চত্বরে এলাকার বাসিন্দা নৃপেন দেবনাথ, হিমাংশু দাস প্রমুখরা বলেন, অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশন সংস্কারের কাজ অতি শীঘ্রই শুরু হবে। আমরা জানতে পেরেছি এই সংস্কারের সময় সাহেবগঞ্জ রোডের রেলগেট থেকে ভাংনি রোড পর্যন্ত যে রাস্তাটি এবং…
Read More
সীমান্তে পাচারের আগেই গরু আটক করল বিএসএফ

সীমান্তে পাচারের আগেই গরু আটক করল বিএসএফ

ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারের আগে ৫৪ টি গরু আটক করল বিএসএফ জওয়ানরা। শনিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ সিতাই ধুমেরখাতা বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে শনিবার ভোরে ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারকারীরা বাংলাদেশে গরুগুলি পাচার করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৫৪ টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা। যদিও পাচারকারী দের আটক করার আগেই পালিয়ে যায় তারা। বিএসএফের তরফে আরও জানানো হয় যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ৫৪ টি গরু গুলি সিতাই থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএ
Read More
দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের একতরফা হারের পর উল্লাসে ফেটে পড়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। ভারতবিরোধী মিমেতে ছেয়ে গিয়েছিলো গোটা সোশ্যাল মিডিয়া। এমনকি ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকেও অপমান করতে ছাড়েননা বাংলাদেশিদের একাংশ মানুষ। এবার সেই সব কিছুরই মাসুল দিতে হবে ঐ দেশ থেকে এ দেশে বেড়াতে আসা পর্যটকদের। শোনা যাচ্ছে, সিকিম ও দার্জিলিং সহ একাধিক হোটেল বাংলাদেশের পর্যটকদের জন্য় দরজা বন্ধ করে দিয়েছে, তাঁদের বুকিং নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন। যদিও এ বিষয়ে দার্জিলিং বা সিকিমের হোটেল তরফ থেকে সংগঠিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি কিছু হোটেল মালিকের তরফ থেকে নেওয়া নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের দাবি…
Read More
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ

দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ

সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন প্রচন্ড আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে রয়ে বলে জানা গিয়েছে।মারধোর করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই গৃহবধুর শ্বশুর মন্টু দেবনাথকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্টু দেবনাথের ছেলে রিন্টু দেবনাথের সঙ্গে পিংকি দেবনাথের বিয়ে হয়। রিন্টু দেবনাথ সেনাবাহিনীর কর্মী। ইতিমধ্যেই পিংকি দেবনাথ দুই সন্তানের জননী।বেশ কিছুদিন…
Read More
বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো যুবক,চঞ্চল্য বক্সিরহাটে

বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো যুবক,চঞ্চল্য বক্সিরহাটে

বৃহস্পতিবার সকাল বেলায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় নিজের ছেলেকে দেখতে পেলো মা।জানা গিয়েছে বছর তেইসের ওই যুবক রাতে অনুষ্ঠান দেখতে বাড়ি থেকে বের হয় ।এইদিন সকালবেলায় ওই যুবকের মা বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তার ছেলেকে দেখতে পায়।এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনাটি ঘটেছে ভানুকুমারী 1 নং গ্রাম পঞ্চায়েতের ভগৎ পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
মদনমোহন ঠাকুরকে সোনার ছাতা অর্পণ করলেন ব্যবসায়ী সুরোজ কুমার ঘোষ

মদনমোহন ঠাকুরকে সোনার ছাতা অর্পণ করলেন ব্যবসায়ী সুরোজ কুমার ঘোষ

রাজ ঐতিহ্য মেনে উত্থান যাত্রার দিন মদনমোহন ঠাকুরকে একশো আট কলস জল দিয়ে স্নান করানো হলো।এইদিন এই শুভ দিনে কোচবিহারে নামী বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার এবং ব্যবসায়ী সমিতির সভাপতি সুরোজ কুমার ঘোষ একটি সোনার ছাতা মদনমোহন ঠাকুরকে অর্পণ করলেন এইদিন তিনি সোনার ছাতাটি দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্যর হাতে তুলে দিলেন।সুরজ বাবু বলেন দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের প্রিয় মদনমোহন ঠাকুরকে কিছু অর্পণ করার ইচ্ছে ছিল,কিন্তু হয়ে উঠছিল না আজ তা করতে পেরে আমি খুব খুশি।
Read More
তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে আর্থিকভাবে স্বাবলম্বী চাষী শচীন রায়। শচীন বাবু চাষবাস করার পাশাপাশি ছাগলও প্রতিপালন করেন এবং ছাগল প্রতিপালন করে বর্তমানে যথেষ্ট লাভের মুখ দেখছেন তিনি। শচীন বাবু জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়া ৫ নং তিস্তা নদীর সংলগ্ন এলাকার একজন স্থায়ী বাসিন্দা। শচীন বাবু বলেন, তিনি মূলত চাষবাস করেন তবে বিগত কয়েক বছর যাবত তিনি ছাগল প্রতিপালন করে আসছেন। তিনি হিসেব-নিকেশ করে দেখেন চাষবাসের চাইতে ছাগল প্রতিপালন করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। তবে ছাগল প্রতিপালন করতে অনেক সময় খানিকটা অসুবিধার মধ্যেও পড়তে হয়, কারণ একটু অসতর্ক হলেই শিয়ালের দল ছাগল…
Read More
ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব‍্যবসায়ী ও তার পিতা। দুষ্কৃতীদের শীঘ্রই গ্ৰেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কালচিনি এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে আলিপুরদুয়ারগামী রাজ‍্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দা ও ব‍্যবসায়ীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়। গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় কালচিনি এলাকার চা বিক্রেতা বিকাশ সাহ এর দোকানে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় আসে এবং তার সাথে বচসা হয়। অভিযোগ ওই যুবক চা বিক্রেতা বিকাশ সাহ এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বিকাশ সাহ এর পিতা দীপলাল সাহ এর কানেও আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে বিকাশ সাহ ও তার পিতা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায়…
Read More