ডুয়ার্সে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

ডুয়ার্সে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

সাত সকালে খাঁচা বন্দি একটি চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়।স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর এবং সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকার চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল,গরু আক্রমণ করে এই চিতা বাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন তারা।শেষমেষ চারদিন পরে চিতাবাঘ টি আজ সাথ সকালে খাঁচাবন্দি হয়। খাঁচা বন্দী বাঘ টিকে দেখার জন্য এলাকার লোকে প্রচুর ভিড় জমায়। কয়েকদিন থেকে আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিললো বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Read More
আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বাইসনের আতঙ্ক

আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বাইসনের আতঙ্ক

সকালে থেকে বাইসনের আতঙ্ক আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে। বৃহস্পতিবার সকালে মথুরা চা বাগানের ভেতরে বাইসন গুলোকে দেখতে পান চা শ্রমিকরা।খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনাস্থলে জলদাপাড়া রেঞ্জের বনোকর্মীরা আসেন।এখনও পর্যন্ত একটি বাইসনকে ঘুমপারানি গুলি করে উদ্ধার করা হয়েছে আর দুটি বাইসনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। সকাল থেকে আতঙ্কিত গ্রামবাসীরা। এদিন বাইসনের জন্য চা বাগানে পাতা তোলা কাজও বন্ধ ছিল।
Read More
কোচবিহারে জলাশয় থেকে উদ্ধার হল কচ্ছপ

কোচবিহারে জলাশয় থেকে উদ্ধার হল কচ্ছপ

কোচবিহার দুই নম্বর ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো একটি মধ্যবয়স্ক কচ্ছপ। কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ স্থানীয় কয়েকজন যুবক একটি ডোবায় মাছ ধরতে গেলে তারা কচ্ছপটিকে দেখতে পায়। বিভিন্ন সময়ে কোচবিহার দুই নম্বর ব্লকের বানেশ্বর এলাকা থেকে বেশ কিছু কচ্ছপ চোরাচালানের অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে সেই কচ্ছপটি রক্ষা করার জন্য স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিয়ে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেয়। জানা যায় উদ্ধার হওয়া কচ্ছপটি বানেশ্বরের শিব দিঘি তে ছাড়া হবে।
Read More
আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বোমাতঙ্ক।বুধবার দুফুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পাঠানো হয় বম্বস্কোয়াড কে। ঘটনাস্থলে বোমস্কোয়াড এসে বস্তুটিকে কালজানি নদী চরে নিয়ে আসে। আলিপুরদুয়ার হাসপাতাল সুপার জানান দেখে মনে হচ্ছে কোনো নিষ্কৃয় সুতলি বোমা।
Read More
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকিপূর্ণ চিঠি

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকিপূর্ণ চিঠি

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি! আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি চিঠি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। পুলিশ তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।’ সম্প্রতি, লোকসভা নির্বাচনের  আগেও উদয়ন গুহকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়ন জানান। হুমকির বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেন মন্ত্রী। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মন্ত্রীর নিরাপত্তা।
Read More
বেতনের দাবিতে চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা বিক্ষোভ আন্দোলনে সামিল

বেতনের দাবিতে চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা বিক্ষোভ আন্দোলনে সামিল

প্রায় দুই সপ্তাহ স্টাফ ও সাব স্টাফরা বেতন পাচ্ছে না। ফ্যাক্টরি স্টাফরা প্রায় ২ মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ। এগ্রিমেন্ট হয়েছিল, ১৫-১৭ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে যা কার্যকরী হয়নি বলে অভিযোগ। দীর্ঘ ১১ মাস থেকে কাগজে কলমে পিএফের টাকা কাঁটা হলেও তা জমা পড়ছে না ব্যাংকের খাতায়। সমস্যা সমাধান হয়নি এই অভিযোগে বানারহাট চা বাগানের স্টাফ ও সাব স্টাফরা ফ্যাক্টরি ম্যানেজারের অফিসের সামনে বসে বিক্ষোভে সামিল। যদিও  কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। বুধবার সমস্যার সমাধান না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বানারহাট, চুনাভাটি চা বাগান সহ বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা যৌথভাবে আন্দোলনে নামার হুশিয়ারি দেন বানারহাট…
Read More
জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ

জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ

জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ।একদিকে নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস, তার ওপর বন্ধ হলো বেসরকারী বাস, দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের।রাতের অন্ধকারে কে বা কারা জলপাইগুড়ির কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় বলে অভিযোগ।বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।
Read More
উত্তরবঙ্গের বিদ্যালয়ে পঠন পাঠান চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

উত্তরবঙ্গের বিদ্যালয়ে পঠন পাঠান চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের আবহাওয়া এক নয়, বিদ্যালয়ে পঠন পাঠন চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান।নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ জলপাইগুড়ি ডি পি এস সি-র সভাপতি ও সচিব কে স্মারকলিপি প্রদান করা হয়। বর্তমানে রাজ্যে দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে ২২শে এপ্রিল থেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনো গরমের তীব্রতা তেমন কিছু হয়নি, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ি জেলার পরিবেশকে এক করে দেখলে চলবে না। একদিকে সরকারি বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলো খোলা থাকছে। এমতাবস্থায় শিক্ষা দপ্তর কে শিশুদের স্বাভাবিক পঠন-পাঠন বজায় রাখার স্বার্থে বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে গ্রীষ্ম অবকাশের…
Read More
আলিপুরদুয়ারে হনুমান জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো

আলিপুরদুয়ারে হনুমান জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো

আলিপুরদুয়ার মাড়োয়ারি ঠাকুরবাড়ির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। মঙ্গলবার হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার চৌপথি  মারোয়ারি ঠাকুরবাড়ি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।এদিন শোভাযাত্রাটি আলিপুরদুয়ার চৌপথি হয়ে বাটামোর, স্টেশনপাড়া,বাবুপাড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবারও মাড়োয়ারী ঠাকুরবাড়ির সামনে এসে সমাপ্ত হয়।এদিন বাড়ির মহিলা থেকে শুরু করে ছোট থেকে বড় প্রত্যেকেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।।এদিন ঢাকঢোল বাজিয়ে হনুমান জয়ন্তীতে মেতে ওঠেন তারা।
Read More
তৃণমূলের দলীয় পতাকা, ব্যনার খোলা শুরু হলো জলপাইগুড়িতে

তৃণমূলের দলীয় পতাকা, ব্যনার খোলা শুরু হলো জলপাইগুড়িতে

ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। এখনও রাস্তা ঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারের ফেস্টুন ব্যানার পড়ে রয়েছে। যদিও রবিবার দুপুর নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূল নেতৃত্বরা দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে।  তৃণমূল নেতা দিলীপ বিশ্বাস জানান জলপাইগুড়ির দৃশ্য দূষণ রুখতে আমরা ব্যানার ফেস্টুন খোলা শুরু করেছি। জলপাইগুড়ি বাসিন্দা উত্তম সাহা জানান ভোট শেষ তাই প্রত্যেক টি দলের উচিৎ দ্রুত নির্বাচনী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলা।'
Read More