10
Apr
নির্বাচনের আবহে উত্তরবঙ্গের চা বলয়কে পাখির চোখ করে প্রচারে জোর দিল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই মাটিগাড়া এলাকার সুকনা চা বাগানে নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শংকর মালাকার। এদিন তিনি চা শ্রমিকদের দুয়ারে দুয়ারে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। প্রচারের শুরুতেই এলাকার একটি কালীমন্দিরে পুজো দেন শংকর মালাকার। ধর্মীয় আচার সম্পন্ন করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাগানের শ্রমিক মহল্লায় প্রবেশ করেন। সেখানে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। প্রচারের মূল হাতিয়ার হিসেবে এদিন শংকর মালাকার বিশেষভাবে তুলে ধরেন রাজ্য সরকারের ‘চাসুন্দরী’ প্রকল্পের কথা। তিনি…
