আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণের ওপর প্রশাসনের বুলডোজার, ভেঙে ফেলা হল দোকান

আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণের ওপর প্রশাসনের বুলডোজার, ভেঙে ফেলা হল দোকান

আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন।আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার এক নং ব্লকের তোফসিখাতা এলাকায় অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন উপস্থিত মহকুমাশাসক। এদিন এলাকায় ড্রেন ও পি ডাব্লু ডি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার মহুকুমা শাসক বিপ্লব সরকার জানান তোফসিখাতা এলাকায় ড্রেনের ওপর এবং পিডাব্লুডি জায়গায় অবৈধ নির্মাণ তৈরি হয়েছিল। এই সমস্ত নির্মাণ তৈরি হওয়ার সময় নোটিশ দেওয়া হয়েছিল এবং এই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ আসে এবং এদের নোটিশ দেওয়া হয়েছিল। আজ ভেঙ্গে দেওয়া হয়।
Read More
শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন

শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন

শিলিগুড়ি:- নিয়ন্ত্রণে থাকলেও শহরে ডেঙ্গি বসিয়েছে থাবা, কপালে চিন্তার ভাঁজ পুর প্রশাসনের।বর্তমানে শহরে সরকারি মতে  প্রায় ৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে সেটি ডেঙ্গিতে কিনা তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।অন্যদিকে ডেঙ্গির প্রকোপ যাতে শহরে না বাড়ে সেদিকে নজর রাখছে পুরসভা,ইতিমধ্যে মেয়র  গৌতম দেব নিজেই রাস্তায় নেমে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন।বৃহস্পতিবার নিজের ওয়ার্ড ৩৩ নম্বর ওয়ার্ডে এই সচেতনতামূলক অভিযান শুরু করে। মেয়র পারিষদ মানিক দে ও দুলাল দত্তকে সঙ্গী করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন।বেশ কিছু প্রোমোটিং এলাকায় জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা ও জমে থাকা জলে তেল স্প্রে করা হয়।সচেতনতা…
Read More
নৌকা করে অসমে পাচার হচ্ছে আলু

নৌকা করে অসমে পাচার হচ্ছে আলু

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর  নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসাম বাংলা সীমান্ত দিয়ে চোরাপথে আসামে পাচার হচ্ছে আলু।বক্সিরহাটের আসাম গেটে আলুর গাড়ি আটকে দিলেও গতকাল রাতের অন্ধকারে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের সংকোশ নদীর পাড়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আলু। নৌকা বোঝাই করে সেই আলু সোজা পাচার হয়ে যাচ্ছে অসমে।স্থানীয়দের অভিযোগ স্থানীয় ভিলেজ পুলিশের মদতেই চলছে আলু পাচার। বর্তমানে যেখানে পশ্চিমবঙ্গে শাকসবজির দাম আকাশ ছুঁয়েছে। হিমঘরে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই সময় অন্য রাজ্যে আলু রপ্তানি সম্পূর্ণ বন্ধ করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে অসাধু ব্যবসায়ীরা আলু পাচার করছে আসামে। ঘটনাকে কেন্দ্র…
Read More
আলিপুরদুয়ারে বিক্ষোভ ব্যবসায়ীদের

আলিপুরদুয়ারে বিক্ষোভ ব্যবসায়ীদের

আলিপুরদুয়ার: পূর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিতে আলিপুরদুয়ার এক নং ব্লক অফিসে ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হলো শিলবাড়িহাট এলাকার ব্যবসায়ীরা। মহাসড়ক নির্মাণের দরুণ শিলবাড়িহাট থেকে মেচবিল পর্যন্ত মহাসড়কের দুপাশে স্থিত 129 জন ব্যবসায়ী ক্ষতিগ্ৰস্থ হবে। সেই সমস্ত ব্যবসায়ীদের পূর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিতে আজ ব্লক অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ীরা।
Read More
সিভিক ভলেন্টিয়ারকে মারধরের আভিযোগ মেজ বাবু চন্দ্রনাথের বিরুদ্ধে

সিভিক ভলেন্টিয়ারকে মারধরের আভিযোগ মেজ বাবু চন্দ্রনাথের বিরুদ্ধে

কোচবিহার:-সিভিক ভলেন্টিয়ার কে লাঠি দিয়ে মারধরের আভিযোগ উঠলো পুণ্ডীবাড়ী থানার কর্তব্যরত মেজ বাবু চন্দ্রনাথের বিরুদ্ধে।কাল রাতে কর্মরত অবস্থায়  সিভিক ভলেন্টিয়ার' কে  মারধর করার অভিযোগ সামনে এনেছেন সন্তোষ দাস নামে একজন সিভিক ভলেন্টিয়ার। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়ে থাকে। এই বিষয়ে সন্তোষ দাস আরো জানান কাল রাতে কোনো দোষ ছাড়াই, পুন্ডিবাড়ি থানার মেজোবাবু সহ আরও দুই জন আধিকারিক মিলে আমাকে মারধর করে এবং পুণ্ডিবাড়ি সরকারি হাসাপাতালে নিয়ে গিয়ে তারা ডাক্তার'কে দিয়ে ভুয়ো রিপোর্ট তৈরি করে। আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম।আমার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতে আজ আমার পুন্ডিবাড়ী থানার সামনে এর সঠিক বিচার চাইতে বসেছি, সমস্ত আধিকারিকের কাছে লিখিত…
Read More
ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে, ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা

ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে, ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা

বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন।সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা।সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন।শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন।বাংলাদেশ…
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা থানায় ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো।শুক্রবার বাগডোগরা থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবির আয়োজন করা হয়।এদিনের শিবিরে পুলিশ কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ রক্তদান করেন। উপস্থিত ছিলেন এসিপি দেবাশীষ বোস, বাগডোগরা থানার ওসি পার্থ সারথী দাস সহ অন্যান্যরা।
Read More
কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

দীর্ঘদিন ধরে বেহাল কোচবিহার শহরের দুর্গাবাড়ি চৌপতি থেকে ধর্মতলা মোড় পর্যন্ত রাস্তাটি।তুফানগঞ্জ,দিনহাটা ,মাথাভাঙ্গা থেকে শহরে ঢোকার সমস্ত বড় ট্রাক অথবা বাস গুলি ওই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে। যার ফলে বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তাটির।সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের।প্রতিনিয়ত গাড়ি চলাচল করায় প্রচন্ড ধুলায় নাজেহাল পরিস্থিতি এলাকাবাসীর।অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে সেই রাস্তা আটকে দিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।
Read More
এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের…
Read More
ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

টোটো চালকদের উপর পুলিশের অত্যাচার এবং বিভিন্ন সময়ে তাদের হয়রানি করার প্রতিবাদে মোট ছয় দফা দাবি নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়ন। এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা আজ কোচবিহার শহরে একটি মিছিল করে এবং সদর মহকুমা শাসকের দপ্তরে এটি স্মারকলিপি প্রদান করে।
Read More