উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতে।এর ঘটনার প্রতিবাদে বিডিও কে স্মারকলিপি দিয়েছে স্থানীয় গ্রামবাসী । উদ্বোধনের ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই কিভাবে নতুন জলের ট্যাংক ভেঙে পড়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি ব্লকের আধিকারিকরা ।এদিকে স্থানীয় সিপিএম নেতারা কাটমানি নিয়ে অভিযোগ করেছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সঠিক তদন্তের দাবি তুলে সদর দপ্তরে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নেতা নেত্রীরা । তাঁদের অভিযোগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৮টি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে ।জলের ট্যাঙ্কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন তারা এবং এই কাজের সঠিক তদন্তের…
Read More
গঙ্গার ভাঙনে আতঙ্কে মালদাবাসী

গঙ্গার ভাঙনে আতঙ্কে মালদাবাসী

গত দু থেকে তিন দিন ধরে মালদা জেলায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে । জল বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে গঙ্গা তার ধ্বংসলীলা শুরু করেছে । সেচদপ্তর সতর্ক দৃষ্টি রাখলেও কালিয়াচকের বাঙ্গীটোলা ও বৈষ্ণবনগর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে এই ভাঙন  ব্যাপক আকার ধারণ করেছে। গঙ্গার ধার বরাবর ১৫ থেকে ২০ বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে । ভাঙ্গনের পাশাপাশি গোটা কালিয়াচক-২ নং ব্লকে বন্যার সম্ভাবনা প্রবল হয়েছে । ফলে গঙ্গার তীরবর্তী বাঙ্গীটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ এক সপ্তাহ ধরে এখানে সেচ দপ্তরের কোনো আধিকারিক বা…
Read More
সীমান্ত সমস্যাকে গুরুত্ব দিতে রেললাইন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে  উত্তরপূর্ব সীমান্ত রেল

সীমান্ত সমস্যাকে গুরুত্ব দিতে রেললাইন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেল

উত্তর-পূর্ব ভারতে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যাকে গুরুত্ব দিতে রেললাইন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে দিল্লি। উত্তরপূর্ব সীমান্ত রেল ইতিমধ্যে নাগাল্যান্ড,মনিপুর,মিজোরাম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে বিভিন্ন প্রকল্প নিয়েছে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গ ,সিকিমের সঙ্গেও রেল যোগাযোগ বাড়াতে সেবক-রংপো রেল প্রকল্প কাজ চলছে দ্রুত গতিতে। এই প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে। জানা গিয়েছে উত্তর পূর্ব ভারতে সীমান্ত রেলে ইতিমধ্যে প্রায় ২৭,৬৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে।এবং এই প্রকল্পগুলি লক্ষমাত্রা ২০২২এর মার্চের মধ্যে ধরা হয়েছে।রেলের এক আধিকারিক জানিয়েছেন যে, দেশের নিরাপত্তা এবং আর্থসামাজিক পরিবেশকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পগুলো বিবেচনা করছে রেল কর্তৃপক্ষ।
Read More
ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি

ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি

থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিজেপি কর্মীসমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে গেল ময়নাগুড়ি পুলিশের । অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ছুড়ে বিজেপির কিছু সমর্থক । কয়েকদিন আগে ময়নাগুড়ির এক বিজেপি কর্মীর খুন হওয়ার ঘটনায় তদন্তের দাবিতে জলপাইগুড়ি জেলা বিজেপি ময়নাগুড়ি থানায় ডেপুটেশন দিতে বিশাল সংখ্যায় মিছিল করে থানায় যায় । এই মিছিলের উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,জেলা সভাপতি বাপি গোস্বামী,বিজেপি নেতা রথীন্দ্রনাথ বসু, দীপেন প্রামানিক । কিন্তু মিছিলের অনুমতি না থাকায় পুলিশ রাস্তার মাঝপথেই মিছিলকে বন্ধ করতে ব্যারিকেড তৈরি করে । জানা যায় বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীসমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের…
Read More
ছাত্র ছাত্রীদের আন্দোলনের চাপে  পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি ফার্মাসি কলেজ

ছাত্র ছাত্রীদের আন্দোলনের চাপে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি ফার্মাসি কলেজ

 ছাত্র ছাত্রীদের আন্দোলনের চাপে পরে কলেজে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কলেজের অধ্যক্ষ। যদিও ছাত্র ছাত্রীদের দাবি যতক্ষণ বিশ্ববিদ্যালয় লিখিত ভাবে পরিক্ষা বাতিলের সিন্ধান্ত না জানায় ততক্ষণ ছাত্র ছাত্রীদের আন্দোলন চলবে । উল্লেখ্য গতকাল সকাল থেকে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রীদের পরীক্ষা বাতিলের দাবিতে কলেজ অধ্যক্ষকে আটকে বিক্ষোভ শুরু হয়েছিল। রাতভর কলেজ অধ্যক্ষকে ঘরে আটকে রাখে ছাত্র ছাত্রীরা ।তাদের দাবি ছিল করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ হেলথ সাইন্সের বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জলপাইগুড়ি ফার্মাসি কলেজে কি ভাবে পরীক্ষা নিচ্ছে ।ছাত্রছাত্রীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে বলে…
Read More
করোনা আবহেও ‘চায়ে পে চর্চা’ শুরু বিজেপির

করোনা আবহেও ‘চায়ে পে চর্চা’ শুরু বিজেপির

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা । ২১ এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বাম ডান সব দল। এই করোনা আবহের মধ্যেও বিজেপি শুরু করেছে চায়ে পে চর্চা । বিজেপির তরফ থেকে জানা গেছে সামনেই বিধানসভা নির্বাচন।রাজ্য বিজেপি উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।তাই বিজেপির পক্ষ থেকে সামাজিক বিধিনিষেধ মেনে লোকের কাছে যাচ্ছে।তাদের সমস্যা অসুবিধের কথা শুনছে।শিলিগুড়ি জেলা বিজেপি চায়ে পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে রথীন্দ্র বসু জনসমাগমে বেরিয়ে পড়েছে। এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনিতে এই চা- বৈঠকে যোগ দিয়ে ছিলেন রথীন্দ্রবাবু। দলীয় কর্মী সদস্যদের পাশাপাশি এই ঘরোয়া আলোচনায় এলাকার বেশকিছু সাধারণ মানুষও এসেছিলেন।লকডাউসের সময় কতজন সাধারণ অসহায়…
Read More
কোচবিহারের নাটাবাড়িতে  বিজেপি  থেকে তৃণমূলে যোগ

কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ

কোচবিহারে দলবদলের হিড়িক চলছেই ।কোচবিহারে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে একাধিক কর্মী । গতকালই বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি শৈলেন্দ্র সাউ কয়েকশো পরিবার কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন । আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে নাটাবাড়ি বিধানসভার নেপাল খাতায় ৫৯টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন । রবি ঘোষ জানিয়েছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলে নেপালের খাতায় ৫৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।দলের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয় বলে সূত্রের খবর।
Read More
আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য  স্বাস্থ্যকর্মীরা।

আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্যকর্মীরা।

কোচবিহারে জেলার পুরুষ স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। জানা গিয়েছে পুরুষ স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য, অবিলম্বে বেতন বৃদ্ধি,স্থায়ীকরন সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও আমরণ অনশনে বসে স্বাস্থ্য কর্মীরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয় তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন করেন । সূত্রের খবর তিনি অনশনকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ।স্বাস্থ্যমন্ত্রকের দৃষ্টিতে জরুরী ভিত্তিতে নিয়ে আসবেন আর যাতে তা পূরণ হতে পারে সে ব্যাপারে উদ্যোগ…
Read More
করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-এর

করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং-এর

করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । করোনাকে হার মানিয়েই শিব যজ্ঞের মাধ্যমে শুরু করে দিলেন রাজনৈতিক কর্মসূচিও । ২১ এই বিধানসভা নির্বাচন,তাই ভূষণ সিং করোনা আবহেই করোনাকে জয় করে নেমে পড়লেন রাজনীতির ময়দানে ।কোচবিহার শহরের নিজের বাড়ি গোয়ালপট্টি এলাকায় সাধারণ মানুষের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার শিব যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনার প্রভাব থেকে দেশবাসীকে ও কোচবিহার বাসির মঙ্গলের জন্য যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভূষণ সিং জানান, বিজেপি যেভাবে মোড়ে মোড়ে পূজা করছে মানুষকে ভাগ করার জন্য সেটা তৃণমূলের কাজ নয়। হিন্দুরা স্বভাবতই পূজা বিশ্বাসী । শ্রাবনমাস যেহেতু শিব আরাধনার পুণ্য মাস তাই…
Read More
চালের দানার ওপর ভারতের ম্যাপ এঁকে রেকর্ড গড়ল স্নেহা

চালের দানার ওপর ভারতের ম্যাপ এঁকে রেকর্ড গড়ল স্নেহা

ছোট্ট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ইন্টারন্যাশন্যাল বুক অফ রেকর্ডস গড়ল স্নেহা । আলিপরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা; স্নেহা দাস । আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা । একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে । ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের । গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।
Read More